রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় বলা হয়েছে, অনিবার্য কারণে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সব শিক্ষককে সকাল
রোজাদারের ইবাদতের প্রতিযোগিতার নাম ইতেকাফ। ইতেকাফে বসে রোজাদার দিনের সিয়াম ও রাতের কিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে বাহুল কাঙ্ক্ষিত লাইলাতুল কদর চায়। স্বয়ং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতেকাফে বসে গভীর ইবাদত-বন্দেগিতে লেগে যেতেন। ইতেকাফ শুধু নবিজীর সুন্নাতই নয় বরং কোরআনুল কারিমেও ইতেকাফের বিধান ঘোষণা করা হয়েছে। আবার ইতেকাফের অনেক উপকারিতাও আছে। কী সেই বিধান ও উপকারিতা? নবিজীর ইতেকাফ ২০ রমজান ইফতারের আগে
বাগেরহাটের মোংলায় টর্চারসেলে দুই ভাইকে বিবস্ত্র করে পাঁচ ঘণ্টা নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ওয়ার্ড মেম্বার সুলতান হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ এপ্রিল ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬। গ্রেপ্তার অন্য তিনজন হলেন- সুলতান বাহিনীর সদস্য খোকন ঘোষাল (৩০), বেল্লাল খাঁ (৪৫)
সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় মদ তৈরির আস্তানা গুড়িয়ে দিয়েছে গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংসদের সদস্যরা। দেশীগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে সোমবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গুরপিপুল ধোলাপাড়া, গোসাইপাড়া ও বেলপাড়ায় প্রায় ১৫ থেকে ২০টি দেশীয় মদ তৈরির আস্তানা গুড়িয়ে দেয় তারা। ছাত্র সংসদের সভাপতি মো. আইয়ুব হোসাইন ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বসাক জানান, দীর্ঘ দিন যাবৎ দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন আস্তানায় দেশীয় মদ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন মন্ত্রিসভায় ১৭ জন মন্ত্রী নিয়োগ করেছেন। এর মধ্যে রাজাপাকসে পরিবারের একমাত্র সদস্য হিসেবে স্থান ধরে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার (১৮ এপ্রিল) সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি দ্বীপরাষ্ট্রটিতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। চলতি মাসের শুরুতে হাজার হাজার মানুষ দেশব্যাপী জরুরি অবস্থা ও কারফিউ অমান্য করে এবং সরকারের নিন্দা জানিয়ে রাস্তায় বিক্ষোভে করে। এর মধ্যেই
মেয়ের প্রেমের সম্পর্কে বাড়ির সম্মতি না থাকা স্বত্বেও, ভালবাসার মানুষটিকেই বিয়ে করে বাড়ি ফিরছিলেন মেয়ে। কিন্তু বাড়ি ফেরার পথেই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলেন বাবা। ছাড় পাননি মেয়ের জামাইও। রবিবার (১৭ই এপ্রিল) রাতে এই ঘটনাটি ঘটেছে ভারতের বনগাঁ থানার নয়া গোপালগঞ্জে। খবর আনন্দবাজার পত্রিকা’র। স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁ থানার অরুণ সরকারের মেয়ে জিনিয়ার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি দ্বিতীয়
মালদ্বীপে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছেন তার পাকিস্তানি সহকর্মী। নিহত মো. শাহিন (২৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মালদ্বীপের হুলেমালেতে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মালদ্বীপ পুলিশ সার্ভিস বলছে, তারা শনিবার সন্ধ্যায় হামলার খবর পান। হামলাকারী ২৬ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আবিদ। তিনি খানজি রেস্টুরেন্টে বাবুর্চি। ভিকটিমকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। পরে তাকে
দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩টি বসন্ত পুরে গেল। কিন্তু আমার কাছে মনে হয় এইতো সেদিন যেন শুভপরিণয় হয়েছিল আমার ও প্রিয়তমা তোমার। এভাবেই নিজেদের ১৩তম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন যুবলীগ নেতা রবিউল হোসেন সেলিম। কিন্তু কে জানতো খানিক পরেই তার জন্য অপেক্ষা করছিল মৃত্যু। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বিএসআরএম গেট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি প্রকাশ হলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি ঘটনাটি সাজানো। বিদ্যালয় ও এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছু দিন আগে ওই বিদ্যালয় প্রধান শিক্ষক টিফিন সময়ে ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ অথবা ৩ মে অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ২ মে হবে ঈদ। আর রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে। এমনিতেই এ বছর পবিত্র ঈদুল ফিতরে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদে সরকারি ছুটি তিন দিনের হলেও ঈদের
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা। জানা যায়, জেলা প্রশাসকের মোবাইল ০১৩২২৮৭৫৫০০ ক্লোন করে দুষ্কৃতকারীরা অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে ক্ষুদে বার্তা (এসএমএস) দিয়েছে। ওই অর্থ ০১৯৩৯০৪০৬২৪ নম্বরে নগদ/বিকাশ প্রেরণের অনুরোধ করছে। বিষয়টি জানাজানি হলে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সকলকে সতর্ক করা হয়। একই সঙ্গে এ বিষয়ে
একদিকে দেশে রেকর্ড মুদ্রাস্ফীতি। অন্যদিকে বিদেশি বিনিয়োগে ভাটা। এই অবস্থায় ভারতের অর্থনীতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিদেশি লগ্নিকারীরা। মাত্র তিনদিনে দেশের শেয়ার বাজার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা তুলে নিলেন তাঁরা। আম্বেদকর জয়ন্তী এবং গুড ফ্রাইডে উপলক্ষে ১৪ ও ১৫ তারিখ বাজার বন্ধ ছিল। শনি-রবিবার এমনিই ছুটি। অর্থাৎ এক সপ্তাহেই ভারতীয় বাজার থেকে উধাও হয়েছে ওই বিপুল অর্থ। গত মঙ্গলবারই
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেন যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত মোঃ কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ রশিদ হাওলাদার এর ছেলে। রায় ঘোষণার সময়
ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র কমিশনার মো. শফিকুল ইসলাম। সোমবার (১৮ এপ্রিল) ডিএমপির সদর দফতরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এসময় তাদের বাসাবাড়ি তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন যেন
সাভারে একটি খেলার মাঠেই পড়ে ছিল যুবকের নিথর দেহ। অঙ্গাত এই যুবকের (৩৫) পায়ের রগ কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভারে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ওই যুবক লাল পলো শার্ট ও পরনে একটি হাফ প্যান্ট পরিহিত ছিল। পুলিশ জানায়,ক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষক
কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে আটটার দিকে এই ঝড় শুরু হয়। ঘন্টাব্যাপী চলা ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে গেছে। এছাড়া দমকা হাওয়ার সাথে শিলা বৃষ্টিতে ফসল ও প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা জুড়ে লোডশেডিং বিরাজ করছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, দমকা হাওয়া ও শিলাতে বৃষ্টিতে উপজেলা ৫০ হেক্টর
দিনাজপুরের হাকিমপুর(হিলি) পৌর শহরের ৪ নং ওয়ার্ড (মাঠপাড়া) গ্রামের মুদি দোকানির ছেলে কুমিল্লা মেডিক্যাল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী রিফাত ইসলামের পড়লেখার দ্বায়িত্বসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে তুলে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। রবিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে সাতটায় বাংলাহিলি বাজারস্হ আওয়ামীলীগের দলীয় কার্যালয় এর সামনে নির্ধারিত কর্মসূচি ছাড়াই
ময়মনসিংহের নান্দাইলে দুই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর এক ছোট ভাইয়ের বিরুদ্ধে। ওই দুই গৃহবধূ একই পরিবারের। তাদের স্বামীর বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের সিংদই কাগদ্বারা গ্রামে। অভিযুক্ত দেবরের নাম ওয়াসিম মিয়া (২২)। দুই গৃহবধূর স্বামী একজন সৌদি প্রবাসী ও অন্যজন ঢাকায় থাকেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস পূর্বে বাড়ির বড় ও ছোট গৃহবধূকে পৃথকভাবে বিভিন্ন প্রলোভনে কু-প্রস্তাব
সৌরজগতের চৌহদ্দির বাইরে অন্য সভ্যতার খোঁজ করতে উঠে পড়ে লেগেছে নাসা। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কা, নাসার এই অতি কৌতূহল পৃথিবীর জন্য বিপদ ডেকে আনতে পারে। ভিনগ্রহীদের সন্ধানে বহির্বিশ্বে সাংকেতিক আমন্ত্রণবার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা। খুব শীঘ্রই সেই বার্তা পৌঁছে যাবে ছায়াপথের বিশেষ বিশেষ অংশে। ভিনগ্রহী বিষয়ক গবেষকদের একাংশের দৃঢ় ধারণা, নাসা-র এই সাহসী পদক্ষেপ পৃথিবীকে বড় ঝুঁকির দিকে ঠেলে দিতেও পারে। বহির্বিশ্ব অর্থাৎ
ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণে স্বামীকে ছাড়পত্র দিচ্ছেন রাশিয়ার এক সেনানির স্ত্রী। এই অভিযোগ ইউক্রেনের নিরাপত্তা বাহিনী (এসবিইউ)-র। এ সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও শেয়ার করেছে তারা। তাতে বড় বড় করে শিরোনাম— ‘সিকিউরিটি সার্ভিসে ধরা পড়ল: ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণের জন্য তাঁদের স্বামীদের ছাড়পত্র দিয়েছে রাশিয়ান আক্রমণকারীদের স্ত্রীরা।’ যদিও ৩০ সেকেন্ডের ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ১২ এপ্রিল একটি অডিয়ো ক্লিপ ফাঁস
সম্পদের লোভে বাবাকে মানসিক রোগী সাজিয়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আরেক ছেলে বাবাকে মুক্ত করতে ছুটছেন এখানে সেখানে। সবশেষ দ্বারস্থ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। বেদনাদায়ক এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সম্পত্তি লিখে নেয়ার পর তা গোপন রাখতে ছোট ভাই আব্দুল হাকিম বাবা মফিজ উদ্দিনকে এক বছর ধরে শিকলবন্দি করে রেখেছেন বলে অভিযোগ, বড় ভাই
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে।রবিবার (১৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলার মাটিকাটা ১টি, পাটিতাপাড়ায় ১টি ও বামনহাটায় ১টি সহ মোট ৩টি বাংলা ড্রেজার ও বালু সরবরাহে ব্যবহৃত প্লাস্টিকের ৮'শ মিটার পাইপ ধ্বংস ও সংযোগ বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষ গুম হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগের একদলীয় ও বাকশালীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে যেসব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৪৩ জন নিহত হয়েছেন।রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বহু রাস্তাঘাট-ঘরবাড়ি ভেসে গেছে। গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালিয়ে