দিনাজপুরের হিলিতে দিনব্যাপি পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বে-সরকারী সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-ইনডিজেনাস পিপলস প্রজেক্টের আয়োজনে উদয়গিরি মিশন ক্রেডিট হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক আইডিপি’র প্রশিক্ষক বিজয় তিগ্যা ও জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা। এতে অংশ গ্রহণ করেন,পৌরসভা,আলীহাট ও বোয়ালদার ইউনিয়নের ৬
বরিশালের গ্রামীণ জনপদের বেশিরভাগ মানুষের চলাচল, পণ্য পরিবহন, জীবন-জীবিকা নদী, খাল ও বিলের ওপর নির্ভরশীল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সড়কপথের উন্নয়ন ঘটেছে তবে নদী, খাল ও বিল বেষ্টিত এ অঞ্চলে নৌ-যানের ওপর নির্ভরশীলতা কমেনি সাধারণের। তাই বৈঠার নৌকাসহ ইঞ্জিনচালিত বিভিন্ন নৌ-যানের চাহিদা বেড়ে চলছে এ অঞ্চলে। বর্ষার শুরু থেকেই এ অঞ্চলে নৌকার হাটগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি বেচা-বিক্রি হয়। নৌকার
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই এ ঘটনা ঘটে। উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিদের বানী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরসাথে রাজনৈতিক
বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অপুর্ব অপুকে প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে অজ্ঞাতনামা ৫-৭ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে। রবিবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা, সেইসাথে সিসিটিভির ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভা বিএনপির উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর নিজ বাড়ি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে উক্ত কর্মসুচি পালন করা হয়। এতে পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩০ মে (সোমবার) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ
বরিশালের উজিরপুরে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলা দায়ের করেছে হাইওয়ে থানা পুলিশ। রবিবার রাতে উজিরপুর মডেল থানায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ মাহাবুব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার (৩০ মে) সকালে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাসের মালিক পক্ষ থেকে কোন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে স্বামী ও তার সহযোগিরা রেহেনা খাতুন ওরফে রনজিদাকে নির্মমভাবে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে। ২৭ মে শ্বেতপুর গ্রামের মৃত ইউসুফ সরদারের ছেলে আছাদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে রনজিদার ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে নিহত রনজিদার স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২৫ জুন থেকে উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। তবে যারা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে সেতু পার হওয়ার চিন্তা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ, পদ্মা সেতুতে এ সুযোগ রাখা হয়নি।সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা এ তথ্য জানান। তিনি বলেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৩০ মে) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, প্রধানমন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৯। করোনা শনাক্ত হয়েছিল ৪০ জনের। সংক্রমণের শুরু থেকে
যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ওই তিন শিশু বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুসাইয়া ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা।বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার অফিসার
২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা। খবর কাঠমান্ডু পোস্টের।সোমবার নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে সন্ধান পাওয়া
নিজস্ব অর্থায়নে বহু-প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।সোমবার (৩০ মে) ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড-২০২২ এর বৈঠকে এ কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত- বিশ্বের দরবারে দেশের
সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রাজন ভূইয়ার নামে ব্যবসায়িকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা। সোমবার (৩০ মে) অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। এরআগে, রোববার (২৯ মে) বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার পূর্ব নরশিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত
নয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পুরনো এলসির গম আমদানি শুরু হয়েছে।রোববার (২৯ মে) বিকেল পাঁচটায় হিলি স্থলবন্দরে আমদানিকারক সাইরাম ইন্টারন্যাশনাল ও লিটন এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠানের ভারতীয় গমবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন। এর আগে সবশেষ গেল ২০ মে গম আমদানি হয়।
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলা বিএনপি'র সদস্য ও গোবিন্দাসী গ্রামের মাকসুদ জামিল মিন্টুর চাতালে এ কর্মসূচী পালিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র
জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে সদ্য ঘোষিত একতরফা পকেট কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ ও সদর উপজেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। রবিবার (২৯মে) বিকেলে ওই ইউনিয়নের শিমুলতলী ও আমতলী থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল কুঠিবাড়ি ব্রিজ বাজারে এসে গণজমায়েত হয়ে চন্দনের কুশপুত্তলিকা দাহ শেষে
লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ভর্তি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও এক আরোহীসহ দুজন নিহত হয়েছে। মোটরসাইকেলের আরো এক আরোহী গুরুতর আহত হয়ে এখন নোয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।রোববার (২৯ মে) রাত ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে আসা ইলিশ মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মদ।তিনি রোববার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। নির্বাচনের আগের রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রের দায়িত্বে থাকবে। কোন প্রার্থী বা প্রার্থীর লোকজন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইটের আধুনিকায়ন করার লক্ষ্যে মক আপ ডিজাইন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৩১ মে,২০২২ পর্যন্ত। সাইবার সেন্টার হতে জানা যায়,প্রতিযোগিতায় এককভাবে / টিম আকারে রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ করা যাবে ।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনার্স এবং মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডিজাইন
রাজবাড়ীর গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও তার স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্লা এবং দৈনিক খোলা কাগজের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাইয়ুম মোল্লা ও তার পরিবারবর্গ দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়া এলাকায় বিরোধকৃত জমির উপরে তার
পার্বত্য খাগড়াছড়ি জেলার পলাশপুর ৪০ বিজিবি জোনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন কর্তৃক অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে ২০২২ ইং) দুপুরের দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর সমন্বয়ে ব্যাটালিয়ন সদর প্রশিক্ষণ মাঠে একটি অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ফায়ার সার্ভিস ও
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তাকে হত্যা করেন।বিএনপি এ দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। দিবসটি উপলক্ষে ৩০ ও ৩১ মে কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ এবং ঢাকা মহানগরীর কয়েকটি স্থানে দরিদ্র মানুষের মাঝে খাবার