টেকনাফ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মিয়ানমার মুদ্রা, স্বর্ণ ও সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৭জনকে গ্রেফতার করা হয়। টেকনাফ ২বিজিবিব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত স্বর্ণ জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দিয়ে জব্দকৃত ইয়াবা, মিয়ানমার মুদ্রা, সিএনজি এবং ব্যবহৃত মুঠোফোনসহ গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা
বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ( বালিকা অনূর্ধ্ব-১৭ ) টুর্নামেন্ট ২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৪
চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন শুরু হচ্ছে আগামী ১৬ মে। যা চলবে ১৮ মে পর্যন্ত। এই তিনদিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজযাত্রী এবং প্রাক-নিবন্ধনের সবশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এবছর হজের নিবন্ধনের আওতায় আসবে।
ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভারতের এক দম্পতি। এক বছরের মধ্যে নাতি-নাতনির জন্ম দিতে না পারলে সাড়ে ছয় লাখ মার্কিন ডলার বা পাঁচ কোটি ভারতীয় টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়া। সঞ্জীব এবং সাধনা প্রসাদ জানিয়েছেন, পাইলট ছেলেকে বড় করতে এবং পড়াশোনা করাতে নিজেদের জমানো অর্থ খরচ করে প্রায় নিঃস্ব হয়েছেন তারা। ছেলের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানেও অনেক টাকা খরচ
কোভিড উদ্বেগ পুরোপুরি কাটার আগেই এবার রহস্যময় ‘টম্যাটো ফ্লু’-র হানা ভারতে। কেরলের কোল্লাম জেলায় ইতোমধ্যেই ৮০ শিশু এ জ্বরে আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে সে দেশের সংবাদমাধ্যমগুলো। আক্রান্ত শিশুদের প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম বলে জানিয়েছে কেরালার স্বাস্থ্য দফতর। কোল্লাম ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি জেলাতেও কিছু রোগীর সন্ধান মিলেছে। কেরালা-তামিলনাড়ু সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। জ্বরের উপসর্গের দেখা মিললেই করা
পাকিস্তানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) দেশটির করাচি শহরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। খবর জিয়ো নিউজের। পুলিশ জানায়, একটি সাইকেলে ওই বোমাটি লুকানো ছিল। নিরাপত্তা বাহিনীর গাড়ি সাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এর পরপরই হতাহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে
করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, টাইগার অলরাউন্ডার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজ শুক্রবার (১৩ মে) দুপুরেই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই করোনা পজিটিভ হয়েছিলেন সাকিব। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে পাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তাও। তবে আপাতত করোনা থেকে সেরে ওঠায় কিছুটা হলেও
পদ্মা সেতু কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইটই হোক এমন যে কোনো সফলতা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ফেইসবুকে পেইজে বুধবার রাতে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, '১৯৭১ সাল, হাজার হাজার মাইল সাগর দূরত্বের একটি দেশ তার লাল-সবুজ পতাকা রক্ষায় রক্ত
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুরির আঘাতে পুলিশের দুই এএসআইসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় মহিপুর-কাকিনা সড়কের উপর কালিগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করছিলো। এ সময় ঢাকা মেট্রো গ ১১-৫১১২ নাম্বারের একটি গাড়ি কাকিনা থেকে রংপুরের
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনও নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরও লাখ লাখ মানুষ জ্বর উপসর্গে ভুগছেন। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছয় ব্যক্তি জ্বরে ভুগে মারা গেছেন। এর মধ্যে একজনের ওমিক্রন শনাক্ত হয়। এতে বলা হয়, জ্বরে ভোগা এক লাখ ৮৭ হাজার মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের চিকিৎসা
কোনভাবেই বন্ধ হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হয়রানি।দিনের পর দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রকট আকার ধারণ করেছে। প্রবাসীরা বলছেন, অব্যবস্থাপনার কারণেই ঘটছে এমনটা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের কঠোর নির্দেশনা দেয়া থাকলেও কাজ হচ্ছে না কিছুতেই। প্রবাস থেকে প্রিয়জন ফিরছেন, শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের পাশে তাই অপেক্ষা স্বজনদের। তবে বিমান সময় মতো অবতরণ করলেও, নানা জটিলতায় কারণে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ১৪ জন। দলীয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ১১ মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুসিক নির্বাচনের দলীয় আবেদন ফরম বিক্রি হয়। এতে ১৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দেন। এছাড়া, তিন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১৬টি, ছয় পৌরসভায় মেয়র পদে ৪৬টি এবং ১৩৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে
নির্বাচনি প্রস্তুতি হিসেবে যোগ্য প্রার্থী বাছাইয়ে জরিপ চালাচ্ছে আওয়ামী লীগ। বিভাজন তৈরিকারীরা পাবে না মনোনয়ন, বলছেন শীর্ষ নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে জরিপ চালাচ্ছে আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, গ্রহণযোগ্য জনসম্পৃক্ত প্রার্থী বাছাই করতে আগে ভাগেই এ কাজ করা হচ্ছে। বিতর্কিত জনবিচ্ছিন্ন কিংবা দলে বিভাজন তৈরির সাথে জড়িতরা কোনভাবেই এবার দলীয় মনোনয়ন পাবেন না। ২০২৩ সালের দ্বাদশ
জুম্মাকে বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। প্রত্যেক মুসলমানের জন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসল্লিদের জন্য জুম্মার নামাজে হেঁটে উপস্থিত হওয়া উত্তম ও ফজিলতপূর্ণ। রাসূল (সা.) হেঁটে জুম্মার নামাজ আদায় করতে যেতেন আর তাই এটি আমাদের জন্য সুন্নত। তবে মসজিদ যদি গৃহ থেকে বেশি দূরে হয়, তবে কষ্ট করে হেঁটে যাওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুম্মার দিন
আশাশুনিতে বাংলাদেশ আওয়ামীলীগ আশাশুনি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকালে এতিম ও প্রতিবন্ধি ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আ’লীগ নেতা ঢালী
“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক নার্স দিবস’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেককাটা, আলোচনা সভা ও রোগীদের বিশেষ পরিচর্যার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলা নার্স এসোসিয়েশন’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক। সিনিয়র নার্স
গত দুই বছর থেকে চাষীরা ধানের ভাল দাম পেয়েছে। এবছর অনেক আগ্রহ নিয়ে ইরি-বোরো ধানের আবাদ করেছেন চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকায় নওগাঁর মাঠে মাঠে ধানের আবাদ ভাল হয়েছে। ফসল দেখে চাষীরা উৎফুল্ল ছিলো কিছুদিনের মধ্যে মাঠের সোনালি ধান গোলায় উঠবে। গত ১৯ এপ্রিল রাতের কালবৈশাখী তান্ডবে কৃষকদের সোনালী স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর পর গত দুই দিন যাবৎ থেমে
দীর্ঘ প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাদের বন্ধনে খুশিতে মেতে উঠেছিলেন ভক্তরাও। এ বার আরও এক 'নতুন খবরে' যার পর নাই উচ্ছ্বসিত অনুরাগীরা! সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা? প্রেমে মশগুল দম্পতির নানা মুহূর্তের ছবি প্রতিনিয়ত আসতেই থাকছে নেট দুনিয়ায়। মাতৃদিবসে লন্ডনে ক্যাটরিনার মা সুজানের কাছে আশীর্বাদ নিয়ে এসেছেন দু'জনে। তারপর হঠাৎ দেখা যায় প্রিয় রেস্তরাঁয় খেতে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) শ্রীলঙ্কার স্থানীয় ৬টা ৩০ মিনিটে শপথ নেন পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী। রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির বরাত দিয়ে শ্রীলঙ্কার ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহেকে শপথ বাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবনে শপথ
চট্টগ্রামের বায়েজিদ শান্তিনগর আবাসিক এলাকায় বসতঘরে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটের ৩ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করায় সাময়িক বরখাস্ত হওয়া সেই আলোচিত টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পিছিয়েছে। আগামী সোমবার (১৬ মে) প্রতিবেদন জমা দেবে তদন্ত দল। পাঁচদিনের তদন্ত শেষে বৃহস্পতিবার (১২ মে) প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত
কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (১১ মে) রাতে ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সৈয়দ আকবর (৫৫)। তিনি ওই এলাকার শামসুল আলমের ছেলে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে র্যাবের একটি দল
সয়াবিন তেলের বোতল থেকে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছেফেলা, সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার (১২ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী
বাঙালিদের কাছে তিনি হঠাৎ বৃষ্টির নায়িকা হয়েই প্রথম ধরা দিয়েছিলেন। এরপর কলকাতার সাথী সিনেমায় তাকে সবার চেনা। ওপার বাংলার দর্শকদের কাছে অতি পরিচিত এবং জনপ্রিয় মুখ প্রিয়াংকা ত্রিবেদী। বেশ কয়েক বছর ধরেই মিডিয়াতে তেমন আনাগোনা নেই এই নায়িকার। সবশেষ ২০১১ সালে জিৎ-এর সঙ্গে 'হ্যালো মেমসাহেব' ছবিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। অনেকেই হয়তো ভাবছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু না, বর্তমানে বহুদিন