দুনিয়ার ধন-সম্পদের পেছনে পড়ে পরকাল বরবাদ না করে আল্লাহ এবং তাঁর রাসুলের আনুগত্য করা ফরজ। এটি মহান আল্লাহর ঘোষণা। তিনিই মানুষকে আনুগত্যের সঙ্গে তাঁর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হওয়ার আহ্বান করেছেন। আল্লাহর এ ক্ষমা ও জান্নাতের মতো নেয়ামত কারা পাবেন? কাদের তিনি দ্রুত ক্ষমা ও জান্নাতের দিকে আহ্বান করেছেন? আল্লাহ তাআলা এসব নেয়ামত মুত্তাকিদের জন্যই প্রস্তুত করেছেন মর্মে ঘোষণা
দক্ষিণাঞ্চলবাসীকে উন্নতমানের চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে পটুয়াখালীতে গড়ে উঠেছে অত্যাধুনিক শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল। পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় গড়ে উঠেছে হাসপাতালটি। এখানে রয়েছে ২৪ ঘন্টা গুরুত্বের সাথে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা। হাসপাতালটিতে রয়েছে স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশ। হাসপাতালটির অন্যতম আর্কষণ হচ্ছে দেশের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এখানে নিয়মিত রোগী দেখবেন। পাশাপাশি রোগ নির্ণয়ে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি। পরিপূর্ণ ডিজিটাল এক্স-রে মেশিন। ব্লাড
চাঁদে ছেয়ে গেছে সবুজ গাছপালা, ফলছে নানা শস্য, শাকসবজি। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এ পথেই হাঁটছেন। সেই চেষ্টায় সফলও তাঁরা। চাঁদ থেকে আনা মাটিতে প্রথমবারের মতো সফলভাবে গাছ জন্মিয়েছেন তাঁরা। গত শতকে যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানের সময় ওই মাটি পৃথিবীতে আনা হয়েছিল। গাছ জন্মানোর পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ নিয়ে তাঁদের গবেষণাপত্রটি গত বৃহস্পতিবার জীববিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী কমিউনিকেশনস বায়োলজিতে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধের প্রজ্ঞাপন দেয়নি, দিলেও এতে বাংলাদেশের উপর তেমন কোন প্রভাব পড়বে না। বিকেলে সিলেট সদর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, গত এক বছর আমরা চাল আমদানি করিনি, আমাদের উৎপাদিত চালেই খাদ্য চাহিদা পূরণ করা হয়েছে। গম আমাদের দেশে উৎপাদিত হয় না। তাই
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে আভ্যন্তরীণ কলহের জের ধরে গণমাধ্যমকর্মী তার-স্ত্রী সহ ৩জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মারাত্মক জখম অবস্থায় গ্রামবাসিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি গত ১৪ মে সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণ গাছা গ্রামে ঘটেছে। এঘটনায় ভূক্তভোগী রোকসানা পারভেজ বাদী হয়ে ১ নং আসামী আমিনুর ইসলাম সহ ৬ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে একটি অভ্যুত্থান চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভ। তিনি আরও দাবি করেছেন, এটি থামানো যাবে না। স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভ জানান, আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে। আর চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হবে। বুদানভের দাবি,
যশোরের কেশবপুরের আলোকতি সংঘের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রোববার বিকেলে আলতাপোল তালতলা এলাকার সড়কের দু’পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলতাপোল এলাকার দু’শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। আলোকতি সংঘের আহ্বায়ক কাওছার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত সরকারের সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বলিউড তারকাদের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব ঠিক যেন সিনেমার গল্পের মতো। এক এক সময় যেন একে অপরের প্রাণের বন্ধু আবার অন্য সময় একে অপরের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়েন। কর্ণ জোহর এবং করিনা কপূর খানের বন্ধুত্বের জটিলতা অনেকেরই জানা। এ রকমই আরও অনেকের মধ্যেই রয়েছে টানাপড়েনের সম্পর্ক। অভিনয়ের সূত্রে কেউ শাহরুখ-কাজলের মতো বন্ধু হয়ে সারা জীবন থেকে গিয়েছে, কেউ আবার একে অন্যের সঙ্গে একই
টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অভিনেত্রীর। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। পল্লবীর টেলিভিশন যাত্রা খুব বেশিদিনের নয়। প্রথম বড় চরিত্র, কালারস বাংলা-র রেশমঝাঁপি-তে। তার পরেই বড় ব্রেক ছিল নায়িকার ভূমিকায় 'আমি সিরাজের বেগম'। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। সিরাজের বেগম লুৎফার চরিত্রে পল্লবীকে মানিয়েছিলও ভারী সুন্দর। ধীরেধীরে, টেলি
মুম্বই: ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী ১৪ বছরের কোনও কিশোরের ঠোঁটে চুমু খাওয়া ও গোপনাঙ্গে হাত দেওয়াকে 'অস্বাভাবিক' অপরাধ পর্যায়ে ফেলা যায় না। একথা স্পষ্ট জানিয়ে দিল আদালত। শুধু তাই নয়, ওই কিশোরকে যৌন হেনস্তায় অভিযুক্ত এক ব্যক্তিকে এই মর্মে জামিনও দিয়ে দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। প্রসঙ্গত, গত এক বছর ধরে ওই ব্যক্তি জেলবন্দি ছিল। কিন্তু এবার
সাভারের আশুলিয়ায় এক সংবাদকর্মীকে মামলায় ফাঁসিয়ে জেলে থাকা অবস্থায় তার ফ্ল্যাটের সমস্ত মালামাল লুটের অভিযোগ উঠেছ বাড়িওয়ালার বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক লাখো কন্ঠের সাভার প্রতিনিধি হিসেবে কাজ করতো বলেও যানা যায়। রবিবার(১৫ মে) দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী সংবাদকর্মী ও তার পরিবার। ভুক্তভোগী সাংবাদিক মাঈনুল হোসেন সাভারের পল্লী বিদুৎ সাংবাদিক পরিচয় দেওয়া কামাল ওরফে হল
দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় আমদানি বন্ধ রাখায় আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা আর আমদানিকৃত পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। তবে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ রয়েছে। যে দাম বেড়েছে সেটা ভারত থেকে আমদানি বন্ধের হুজুগে বেড়েছে। চলতি সপ্তাহেই দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে খুচরা
হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালানো প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আইনি পথেই দেশে ফেরানোর আশা করছে বাংলাদেশের কর্মকর্তারা। কিন্তু তাকে দেশে ফেরাবার সব প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অন্তত তিনমাসের মত সময় লাগতে পারে বলে ধারণা করছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। এ সময় অবৈধভাবে নাগরিকত্ব নেয়ার অভিযোগে ভারতে তার বিরুদ্ধে বিচার কার্য শুরু হলে
কুমিল্লার দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)'র শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল সাড়ে ৩ টায়, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেনের পরিচালনায় এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ
বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম -এমপি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের জন্য একটি সোনার বাংলার সপ্ন দেখেছিলেন। যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি, কিন্তু একটি শক্ত ভিত রচনা করে গিয়েছিলেন এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ভারতের কলকাতায় ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন কিংবদন্তি তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। শনিবার (১৪ই মে) সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আলমগীর ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছি। সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো
বিশ্বে কোনো দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া (ঋণ খেলাপি) হয়ে যাওয়া নতুন কিছু নয়। ইতিহাসে চীন, তুরস্ক, জাপান ও ইন্দোনেশিয়ার মতো দেশ দেউলিয়া হওয়ার নজির রয়েছে। আঠারো থেকে উনিশ শতকের মধ্যে স্পেনও প্রায় ১৫ বার ঋণ খেলাপি হয়েছিল। একবিংশ শতাব্দীতে আর্জেন্টিনা (২০১২), গ্রিস (২০১৫), লেবানন, (২০২০) এবং সম্প্রতি শ্রীলঙ্কা (২০২২) নিজেদের ঋণ খেলাপি (দেউলিয়া) ঘোষণা করেছে। সাধারণত একটি দেশ ঋণের অর্থ পরিশোধ করতে
পুরুষদের লালসা থেকে বাঁচতে এক মহিলা পুরোপুরি বদলে ফেলেন নিজেকে। ৩৬ বছর গ্রামে পুরুষ পরিচয়ে বাস করছেন তিনি। তার জীবন সংগ্রামের কাহিনিই তুলে ধরেছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে। কীভাবে পেতচিয়াম্মা থেকে মুথু হয়ে উঠেছিলেন সেই কাহিনিই শুনিয়েছেন তিনি। তামিলনাড়ুর কাটুনায়াকানপট্টি গ্রামে পুরুষদের আধিপত্য বেশি। পুরুষতান্ত্রিক সেই সমাজে অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া পেতচিয়াম্মার নামের এক তরুণীর উপর কুনজর পড়তে শুরু করেছিল। গ্রামের
টানা বৃষ্টির কারণে দেশের ৩টি নদীর তিন পয়েন্টের পানি এখন বিপৎসীমার উপরে উঠেছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বাড়তে থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানায়। কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি
চট্টগ্রামে লোহাগাড়া থানা এলাকায় আসামি ধরতে গিয়ে হাত বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্য মো. জনি খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রবিবার (১৫ মে) বিকাল ৩টার দিকে তাকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহত অপর পুলিশ সদস্য শাহাদাত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, লোহাগাড়া থানার কনস্টেবল জনি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা' মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭)অনুষ্টিত হয়েছে। আগামীকাল ফাইনাল খেলা হবে। সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ খেলা সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। রোববার(১৫ মে) বিকেলে সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে
দুই অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের ব্যাটে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী শ্রীলঙ্কা। অবশ্য চট্টগ্রামের পিচ হিসেবে প্রথম দিন খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশেরও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে শ্রীলঙ্কা। সফরকারীদের পক্ষে ব্যাট হাতে অসাধারণ এক শতক হাঁকিয়ে
দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। রোববার (১৫ মে) বিকেলে চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একটি সূত্র। চিঠিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন রয়েছেন। তারা ২০ থেকে ৩৮ বছরের। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার