পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল বাইলাবুনিয়া গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে। সে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো সে। তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার। স্থানীয়রা জানায়, সোমবার
দেশে এক সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে। সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানিকারকদের খরচ বাড়লেও রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। ডলারের চাহিদা বাড়ায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। টাকার মান কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা যদিও ডলারের
প্রতিটি মানুষ নানা প্রতিকূলতা কাটিয়ে নিজের লক্ষে পৌঁছান। এ সফলতা পেতে তাকে পোড়াতে হয় নানা কাঠখড়। কেউ চা বিক্রেতা থেকে হয়েছেন প্রধানমন্ত্রী, কেউ বা সংবাদপত্র বিক্রি করে পেয়েছেন সফলতা। এমনই একজন হচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। মাত্র ৩৪ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। খুব ছোট বয়সে সানার মদ্যপ বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হয়ে হয়ে যায়। সেই বিচ্ছেদের পর নিদারুণ আর্থিক
কৃষকের জন্য কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়াট রিপোর্টার্স ফোরাম’আয়োজিত সংলাপে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ১৮ থেকে ২০ থেকে টাকা পড়ে বলেও জানান টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষকের জন্য কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গত তিন বছর ধরেই আয়ের ধারায় রয়েছে। এরই মধ্যে কোম্পানির মোট আয় ৩০০ কোটি টাকা অতিক্রম করেছে। বর্তমানে কোম্পানির মাসিক আয় প্রায় ১০ কোটি টাকা। এর প্রায় পুরোটাই দেশীয় বাজার থেকে অর্জিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সোমবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএসসিএল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রমান্বয়ে এই আয় আরও বৃদ্ধি পাবে।
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) টানাপড়েনের মধ্যেই এ বার অরুণাচল প্রদেশ ঘেঁষে চিনা ফৌজের তৎপরতার খবর সামনে এল। কোনও বিদেশি সংস্থার উপগ্রহচিত্র নয়, ভারতীয় সেনার তরফেই জানানো হয়েছে, অরুণাচলের এলএসি-র ওপারে অধিকৃত তিব্বতে চিনা ফৌজের পরিকাঠামো নির্মাণের খবর অরুণাচলের এলএসি বরাবর চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র ‘বড় মাপের নির্মাণ কাজের’ খবর বিগত এক বছর ধরেই সামনে আসছিল। সোমবার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের
অর্থলোভী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহবান জানিয়ে বরিশাল সিটি কর্পোশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘোষনা করেছেন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করে আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে বরিশাল নগরীর সর্বত্র অটো রিক্সা চলাচলের উদ্যোগ গ্রহন করা হবে। তিনি সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত বিশাল
মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী শিক্ষক সজল কুমার সুত্রধরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকাল ৪ ঘটিকার সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডনোভান সরকারী বালিকা
পটুয়াখালীর কুয়াকাটার পার্শবর্তী ইউনিয়ন লতাচাপলী ও ধুলাস্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের দুই প্রার্থী সাবেক চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা ও মোদাচ্ছের হাওলাদার সোমবার বর্ধিত সভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে। ৎ আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে ১৬ ই মে (সোমবার) দুপুরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ কার্য্যালয় প্রাঙ্গনে
নওগাঁর সাপাহার উপজেলার আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের গেটের সামনে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এলাকার অভিভাবকও সচেতনমহল। মানববন্ধনে স্কুলের অভিভাবক কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ল্যাপটপ চুরির বিষয়টি ধামাচাপা ও পক্ষপাতিত্ব করায় আমরা তার বিরুদ্ধে এ মানববন্ধন করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে করে সয়াবিন তেলসহ নিত্য পণ্য বিক্রির পরিকল্পনা বাদ দেয়ার কারণ জানিয়ে বলেন, ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে সুফল পায় কেবল শহরের মানুষ। গ্রামের মানুষকেও সেই সুফল দিতে জুনের শুরু থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। সোমবার (১৬ মে) ঢাকায় সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। বৃষ্টির পানিতে ডুবে আছে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব মসজিদ পাড়ার অর্ধশতাধিক পরিবার। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টির পানিতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় চলাচল অনেক কষ্ট এলাকাবাসীর। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে নজর নেই বলেও অনেকে অভিযোগ করেন। সরজমিনে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ও গোপালপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৩টি পাইপগান, ১টি কার্তুজ ও ১টি পাইপগানের অংশ জব্দ করা হয়। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিপুল পরিমান দেশিয় অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি তাজা ককটেল, দুটি চাইনিজ কুড়াল, দুটি ছোঁড়া, একটি চাপাতি, দুটি লোহার রড, ছয়টি টর্চ লাইট ও দুটি
নদীভাঙনের শিকার হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া বাঙালী নদীর বাঁ তীরের গ্রাম বামনহাজরা জীর্ণদশা ধারণ করেছে। লণ্ডভণ্ড হয়ে বদলে যাচ্ছে গ্রামের সীমানাও। বন্যা আসার আগেই গ্রামের বেশ কিছু বাড়ি ভাঙনের শিকার হয়ে হারিয়ে গেছে। এ গ্রামের একই পরিবারের চার মুক্তিযোদ্ধার দুজনের কবরই এর মধ্যে হারিয়ে গেছে বাঙালি নদীর গর্ভে। অসময়ের হঠাৎ ভাঙনে দিশাহারা গ্রামবাসীর এ জন্য বালুখেকোদের
ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধাসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (১৬ মে) বিকেলে মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধাসরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদেরও
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা' মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার সমাপনীও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ খেলা সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সমাপনী ও পুরস্কার বিতরণ
বরিশালের মুলাদীতে স্কুলের সামনে সহপাঠিদের সঙ্গে খেলা করতে গিয়ে দেয়ালে ধাক্কা লেগে হামিম (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে মুলাদী পৌর শহরের পল্লী বিদ্যুৎ নামক সড়কে এই দুর্ঘটনা ঘটে। হামিম উপজেলার চর লক্ষ্মীপুরের নন্দিবাজার এলাকার বাসিন্দা ও মুলাদী পৌর শহরের মুদী মালামাল ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ছেলে। সে মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির
বরিশালের আগৈলঝাড়ায় জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দা লিটন ফকিরের জমি বরগা (লিজ) নিয়ে একই এলাকার বাসিন্দা মফেল ফকির চাষাবাদ করে। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র
বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ, জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন ও ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মৌসুমী খাতুন (১৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মৌসুমী উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলোমের মেয়ে ও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বুদ্ধিপ্রতিবন্ধী শাখার শিক্ষার্থী ছিলো। সোমবার (১৬ মে) সকাল ৭টা দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, মৌসুমী খাতুন রবিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে সোমবার (১৬
আধাপাকা রসালো ফলে সয়লাব বরিশালের বাজার। অধিক লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই লিচু ও আম বাজারে এনেছে অসাধু ব্যবসায়ীরা। আর প্রতারিত হচ্ছেন ক্রেতা সাধারণ। তবে মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারগুলোতেও লিচুর বেশ চাহিদাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে। বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে সভাপতি ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে সাধারন সম্পাদক করে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম তাদের নাম ঘোষনা করেন। এছাড়া সহ সভাপতি এ্যাড মিয়াজান আলী,জিয়াউদ্দীন বিশ্বাস,আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল মান্নান ও এ্যাড: ইয়ারুল ইসলাম এবং যুগ্ন
বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক তরুনী। সোমবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা এক তরুণী। আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে ১৬ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।