সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে কোন তদবীর কাজে আসবে না। এবারের মৌখিক পরীক্ষা অনেকটাই ব্যতিক্রম। বেশকিছু পদক্ষেপ গ্রহণের ফলে তদবির ছাড়াই ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে লিখিত পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। ৮০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন প্রায় ১৩ লাখ চাকরিপ্রার্থী। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষা
নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নবজাতকদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখায় ওই দম্পতিকে চেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু। তিনি বলেন, সোমবার (২০ জুন) বিকেলে অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক।এ সময় তিনি নবজাতক ও তাদের
পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত অর্থায়নে ছয়টি লঞ্চযোগে ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে। এতে জেলার প্রায় সকল
টাঙ্গাইল জেলার সদর থানা হতে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার সকালে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোনাছ মালিতার ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। আটককৃত আব্দুর রাজ্জাকের কাছ থেকে এসময় ৯৭ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, একটি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান
টেকনাফ উপজেলার নিবন্ধিত সিএনজি ও অটোরিকশা চালকদের ট্রাফিক আইন শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০শে জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন-শৃংখলা কমিটির. টেকনাফ উপজেলা পরিষদ কর্তৃৃক আয়োজনে এবং টেকনাফ উপজেলা পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি).স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় প্রশিক্ষণ
নাটোর উত্তর বরগাছা এলাকা হতে ভ্রমনে আসা ৪ সদস্যের একজনের মোটর সাইকেল টেকনাফ পৌরসভার আবাসিক হোটেল সী-কোরাল রিসোর্ট থেকে চুরি হয়ে যায়। শনিবার ভোর রাতে ওই রিসোর্ট থেকে চুরি হওয়ার পর রবিবার রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউপি এলাকা থেকে চুরি মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে সিন্ডিকেটের এক চোরকে। আটককৃত হচ্ছে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পানবাজার বাটার
নওগাঁর ধামইরহাটে ইসিভুক্ত পীরোত্তর সম্পত্তির লক্ষ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইসিভুক্ত জমির মোতোওয়াল্লি মো. আব্দুল জলিল ৯৯৯ এ প্রতিকার চেয়ে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা অবস্থায় বেশ কিছু গাছ উদ্ধার করতে গেলে তার আগেই লাখ টাকা মূল্যের গাছ অন্যত্র সরিয়ে ফেলে অভিযুক্তরা। সোমবার (২০জুন) সকালে উপজেলার গাংরা গ্রামে পীর ইমাম ও মাদার ওয়াকফ
আমার জেলা শেরপুরের নকলা উপজেলার একজন খবরের কর্মী ইউসুফ মণ্ডল। দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের সাথে যুক্ত। এখন কাজ করেন বিজয় টিভি’র নকলা প্রতিনিধি হিসেবে। আমি তাকে যখন জানতাম, তখন সম্ভবত ভোরের কাগজের নকলা প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন পর তাকে দেখতে পেলাম সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ছবিতে। ভুল না হলে ছবিটি হাসপাতালের। ছেড়া জামা, রক্তাক্ত মুখ নিয়ে তিনি পড়ে আছেন, জরুরি বিভাগের
এখন থেকে অপসাংবাদিকতা করলে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল। ইতোমধ্যে ‘প্রেস কাউন্সিল (সংশোধন) আইন ২০২২’এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপস্থাপনায় এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন খবরে চরম হতাশা আর অস্থিরতায় সময় পার করছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার কমপক্ষে ৫০ হাজার মানুষ। গেল সপ্তাহে বন্যার ধকল কাটতে না কাটতেই আবারো পানি বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়ায় তা ভাটিতে নামতে শুরু করে। এতে জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার নদী তীরবর্তী এলাকায়,
ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় উত্তর প্রদেশে এক কিশোরীকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুজাফফারনগর পুলিশের এসপি মার্তন্ড প্রকাশ সিং জানান, অভিযুক্তের নাম রবি। তিনি মুজাফফারনগরের বাসিন্দা। এরইমধ্যে এ ঘটনায় কিশোরীর বাবা তেজভির সিং একটি মামলা করেছেন। পুলিশ জানায়, উত্তর প্রদেশের নাগলা বোহরা গ্রামে রোববার (১৯ জুন) রাতে
বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল। শাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোমিনুল হক বিশ্রামে যাওয়ার কথা ভাবছেন। তবে কি তার পিছনে শাকিবের কোনও ভূমিকা রয়েছে। তিনি নিজে এ ব্যাপারে জানিয়েছেন, মোমিনুল চাইলে বিশ্রামে যেতেই পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দু’ইনিংসে শূন্য ও চার রান করেছেন মোমিনুল। তাঁর ফর্মের সঙ্গে প্রশ্ন উঠছে, অধিনায়কত্বের দায়িত্ব হারানোর পরে কি দলের বাকিদের
বাংলাদেশের জাতীয় স্লোাগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ শব্দযুগল অন্তর্ভুক্ত করতে গেজেট সংশোধনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ প্রদানকারী সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়। নোটিশে গেজেট সংশোধন করে আগামী ১০ দিনের মধ্যে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয়
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর আগে সোমবার (২০ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয় ফায়ার সার্ভিস। সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, “সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের
টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েয়ে। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সাথে কথা বলে জানা যায়, টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলার ৬৩টি ইউনিয়ন প্লাবিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আজ রোববার (২০জুন) বিকেলে অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুরের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জরুরি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,
করোনার কারণে দেশে টানা দেড় বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়টা ক্লাস, পরীক্ষা, বন্ধু, আড্ডা, গল্প ইত্যাদির ব্যস্ততা ছেড়ে চার দেওয়ালের বন্দী জীবনে কাটিয়েছেন শিক্ষার্থীরা। কেউ সোশ্যাল মিডিয়ার ভার্চ্যুয়াল জগতে, কেউবা গল্পের বই পড়ে, কেউ আবার পরিবারের সঙ্গে গল্প-আড্ডায় কাটিয়েছেন সময়টা। আর কেউ এই সময়টাকে কাজে লাগিয়ে নিজের সম্ভাবনা ও মেধার জানান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ সেশনের ফলিত গণিত
আজ সোমবার (২০ জুন) রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা রাতে দোকানপাট ও বাজার পরিদর্শনে তদারক দল পাঠাবেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, আমরা আমাদের সিটি করপোরেশনের ৯২টি বাজারে পরিদর্শন টিম পাঠাবো। তারা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, কেউ
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক দল হিসেবে সেতু কর্তৃপক্ষ প্রথম আমন্ত্রণ জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। সোমবার (২০ জুন) বিকেলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেতু কর্তৃপক্ষ দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র দেবে। আমন্ত্রণ পত্রের বিষয়ে সায়েম খানের কাছে জানতে চাইলে তিনি আরও বলেন, সন্ধ্যায় ধানমন্ডি ৩/এ আওয়ামী
‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত এ আইনের খসড়া অনুযায়ী জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ বছরের বেশি ও ৫০ বছরের কম বয়সী
সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রানবিতণের কাজ করছে কোস্ট গার্ড। সোমবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায়
বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন, এটি বিএনপির শতাব্দীর সেরা মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সোমবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন। নাছিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকতেও পদ্মা সেতু নির্মানের জায়গা নির্ধারণ করতে পারেনি। পদ্মা সেতু যাতে না হয়, তার তালবাহানা করেছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন। এ সময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা আক্তার টুনি,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নেয়ামত উল্লাহ নিশাদ (২০) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে লক্ষীপুর গ্রামের মৃত সালাহ উদ্দিনের ছেলে। তবে সড়ক দূর্ঘটার কোন তথ্য নেই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বার