উয়েফা ইউরোপা কাপ ২০২০ সালের বিজয়ী ইতালি ও ২০২১ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ মাঠে গড়াচ্ছে আজ রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫মিনিটে। ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকা জেতা লিওনেল মেসির সামনে অপেক্ষা করছে আরও একটি ট্রফি জেতার স্বাদ। ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি চলবে ৯০ মিনিট। গতানুগতিক ফুটবল ম্যাচের মতো এটিতে নেই কোনো অতিরিক্ত সময়। নির্ধারিত সময়ে ড্র
সংখ্যায় তারা অন্তত ৩০টি। তার মধ্যে ২০টিই যুদ্ধবিমান। এই বিশাল বিমানবাহিনী নিয়ে সোমবার তাইওয়ানের আকাশে ফের হানা দিল চিনের বায়ুসেনা। এ বছর ২৩ জানুয়ারি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমান্তে এমনই ৩৯টি যুদ্ধবিমান নিয়ে হানা দিয়েছিল চিন। আড়েবহরে তার পরেই রয়েছে গতকালের বিমানবাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চিনা গতিবিধির উপরে নজর রাখতে ইতিমধ্যে তাঁদের বায়ুসেনা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রাখারও
সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। ১ জুন থেকে থেকেই এই নিয়ম কার্যকর হল। এ বার থেকে সব ধরনের সোনার উপর বসবে হলমার্ক ট্যাগ। বর্তমানে কেবলমাত্র ৬ টি নির্দিষ্ট ক্যারটের উপর হলমার্ক ট্যাগ বসানো হয়। ১৪ ক্যারট, ১৮ ক্যারট, ২০ ক্যারট, ২২ ক্যারট, ২৩ ক্যারট এবং ২৪ ক্যারট। যিনি সোনা বিক্রি করতেন এত দিন পর্যন্ত ২১ ক্যারট এবং ১৯ ক্যারট
টালিউড অভিনেত্রী শ্রীলেখার মতোই ঠোঁটকাটা স্বভাবের স্বস্তিকা মুখার্জিও। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। এখন অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এরপরেই ফের আলোচনায় আসলেন তিনি। হলে খবরের শিরোনাম। সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি তো বরাবরই সোজা কথা বলি এবং ভালোবাসি। কিন্তু সেটা নিয়েই জন্ম হয় যত তর্ক-বিতর্কের।
চাল, ডাল ও তেলসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার পর এবার ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়তে যাচ্ছে! জানা গেছে, আগামী বাজেটেই ইন্টারনেটে কর বাড়ানোর পরিকল্পনা করছে এনবিআর। বিশেষ করে যেসব ইন্টারনেট কেবলে ব্যবহার হচ্ছে, সেখানে কর বাড়ানো এবং গ্রাহক পর্যায়ে ভ্যাট যুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর সূত্র বলছে, কথা বলতে বা এসএমএস পাঠাতে অনেকেই এখন বিভিন্ন অ্যাপ ব্যবহার
রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ স্থাপনকারী সেতু পদ্মাসেতু। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত না করে চ্যালেঞ্জ নিয়েই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্ত ও যোগ্য নেতৃত্বে সেই স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। চলতি বছরের ২৫ জুন
চলতি বছরের মে মাসে ১৮৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ পরিমাণ গেল বছরেরই একই সময়ের তুলনায় কম। পাশাপাশি এ বছরের এপ্রিল মাসের তুলনায়ও কম। বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৭০ কোটি ৪৬ লাখ ডলার, ফেব্রুয়ারি ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার, মার্চে ১৮৫
লক্ষ্মীপুরে অটোরিকশা চালিয়ে পরিবারের খাবার জোগান দিতে বের হয়ে লাশ হয়ে ফিরল লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র জুহাম হোসেন। বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে একটি পিকআপ দাঁড়ানো ছিল। তাতে স্থানীয় রত্না মেটাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পলাতক জোবায়দা রহমানের মামলা শুনে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টের দেয়া আট সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করা হয়। বুধবার (০১ জুন) জোবায়দার দুর্নীতি মামলার ১৬ পাতার রায় প্রকাশ করেন আপিল বিভাগ। ২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করে কিভাবে হাইকোর্ট এ মামলা শুনলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। প্রধান
অবৈধভাবে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি, অধিক মুনাফায় বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় বরিশাল নগরীর তিনটি চালের আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়। এ সময় বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম,
জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (০১জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের হাবিব ভবনে বরিশাল ব্যুরো অফিসে এ আলোচোনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলো পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শওকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলোর
নওগাঁয় ‘প্রশান্তির প্রহর’ নামে পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পার-নওগাঁ তাজের মোড়ের পাশে প্রশান্তির প্রহর এর ফলক উন্মোচন করেন জেলা পরিষদের প্রকাশক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু। পরে জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টেলিফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বারি পানি কচু-১ (লতিরাজ) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অলোয়া ইউনিয়নের ভারই উত্তরপাড়া মাঠ বাড়ি এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বহিস্কৃত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফারুকুুজ্জামান ফরিদকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে একটি ধর্ষন মামলায় উচ্চ আদালতের নির্দেশে হাজির হলে বিচারিক আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় তার গাড়ি চালক নজরুল ইসলামকেও আসামী করা হয়। গত ১৯ এপ্রিল চম্পা খাতুন নামে এক নারী ঝিনাইদহ সদর থানায় নিজে বাদি হয়ে চেয়ারম্যান ফরিদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুলের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। বুধবার সরাইল বাজারের মেসার্স হারিছ ষ্টোর,গিয়াস ষ্টোর, বিসমিল্লাহ অয়েল ভান্ডার সহ ছোট বড় ১০/১২টি দোকানে তেলের সঠিক মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল যাচাই বাচাই করেন এবং অন্নদার মোড়ে ফুটপাত পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে তিনি সকলকে সতর্ক করেন। বুধবার (১ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন,
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের জারীগান প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী দেবশ্রী মুর্খাজী অর্না। দেবশ্রী মুর্খাজী অর্না কলাপাড়া প্রেসক্লাবের সহ-সাধারন সম্পদক ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অশোক মুর্খাজীর এক মাত্র মেয়ে। এখন সে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। বেকশ্রীর আশা জাতীয় পর্যায়েও সে প্রথম স্থান ধরে রাখবে। মুখ উজ্জল করবে
দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটি থেকে সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি গঠনের তিন দিনের মাথায় বুধবার দুপুরে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা এ ঘোষণা দেন। গত ৩০ মে আব্দুল মান্নান মোল্লাকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে জাতি আজ উদ্বেলিত, তাদের আনন্দ ম্লান করে আশঙ্কার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি বলেছেন,শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আজ হঠাৎ করে উত্তাপ ছড়াবার একটি অপচেষ্টা হচ্ছে। যখন আরেকটি ৭৫ ঘটানোর হুমকি দেয়া হয়, তখন তার মানে হচ্ছে সেই ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর হত্যাকারী, ২০০৪ এর গ্রেনেড হামলাকারী, ২০১৪এর অগ্নি সন্ত্রাসী, তারাই
কুয়াকাটায় মাছ শিকার করে বাড়ি ফেরার পথে আলমগীর (৪৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার পাশর্^বর্তি ইউনিয়ন লতাচাপলীর খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেশায় দিনমজুর আলগমীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাড়ির পাশর্^বর্তি খালে মাছ শিকার শেষে আলমগীর ঘরে ফিরছিল। এসময় প্রতিবেশির বৈদ্যুতিক পাশর্^সংযোগের ছেড়া তারে জড়িয়ে তাৎক্ষণিক তাঁর হাত-পা ঝলসে
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনের শহর হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কতৃপক্ষ। এরইমধ্যে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। বাড়ানো হয়েছে অন্যান্য নাগরিক সুবিধা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা জয়পুরহাটের পাঁচবিবি। সীমান্তবর্তী পাঁচবিবি পৌর শহরের থেকে পূর্ব দিকে আটাপুর ইউনিয়নে অবস্থিত হযরত নাসির উদ্দিন শাহ,নিমাই সন্ন্যাসী ও কলন্দপুর মাজার শরিফ। পৌর শহরের
নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যাবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে ধান-চাল ক্রয় বিক্রয় ও মজুদের নিবন্ধন করে নিতে নির্দেশ দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল
নওগাঁর ধামইরহাটে স্কুলের ছাদে শিক্ষার্থীর প্রসাব করার অপরাধে ওই শিক্ষার্থীকেই প্রসাব খাওয়ানোর অভিযোগ উঠেছে শিক্ষিকা মোছাঃশাহানা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১মে) দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফেটে পড়েন সকল শিক্ষার্থী ও অভিভাবকরা । নির্যাতনের শিকার পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির জানান, প্রসাব খানায় অনেকে প্রসাবের জন্য অপেক্ষমান দেখে আমি স্কুলের ছাদে
চাচাতো মামার বিরুদ্ধে ষষ্ট শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রী (১১) ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় নির্যাতিতা স্কুল ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্কুল ছাত্রীর স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে একই বাড়ির টিউবওয়েলে গেলে স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে
চলছে মধুমাস। আর এই মধুমাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের ভিন্ন স্বাদের সুস্বাদু ফল। চলতি সময়ে ফলের তালিকায় রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু সহ এসময়ের জনপ্রিয় রসালো ফল তালের শাঁস (তালের আঁটি)। নরম অংশটি সকল বয়সের লোকের কাছে খুবই সুস্বাদু। গ্রামাঞ্চলে এটি ‘তালকুশ’ বা ‘তালের আঁটি’ নামে পরিচিত। প্রচন্ড গরমে তালের এই শাঁসটি গ্রাম ও শহরের মানুষের কাছে খুবই জনপ্রিয়।