বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়ায় বড় ভাই কামাল রাড়ী এবং মেজ ভাই লোকমান রাড়ীর সন্ত্রাসী তান্ডবে আহত হয়েছেন ভগ্নিপতি কামাল চাপরাসি, ছোট দুই বোন খুকুমনি(৩৫) ও আকলিমা(২৮) বেগম। আহতরা সবাই হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে ভুক্তভোগী খুকুমনি ও আকলিমা জানান, তাদের পিতার নাম ছত্তার রাড়ী। তাদের মা বেঁচে নেই। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকেন, তাদের সাথে পিতাও ঢাকায় থাকেন।
দক্ষিণ আফ্রিকার দুটি প্রদেশে শনিবার রাতে পৃথক বন্দুক হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। হামলার সন্দেহভাজনদের সন্ধানে দেশটির পুলিশ অভিযান চালাচ্ছে।আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।জোহানেসবার্গের দক্ষিণাঞ্চলীয় শহরতলি থেম্বেলিহলে একটি বসতিতে চারজন গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
সাভারের আশুলিয়ায় অপ-সাংবাদিকতদের বিরুদ্ধে লড়াই করার কারনে ষড়যন্ত্র করে মানিকগঞ্জ আদালতে নারী দিয়ে মিথ্যা মামলা করিয়ে এক সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ উঠেছে।নিরীহ সাংবাদিক শাহআলম সাভারের আশুলিয়ায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি। জানা গেছে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা থাকার সত্যতা মেলায় এবং সাংবাদিকতার সাথে কোনো রকম সম্পৃক্ত না থাকায় "আশুলিয়া রিপোর্টার্স ক্লাব" এর কার্য্য নির্বাহী পর্ষদের সিদ্ধান্তে কিছু সদস্য ক্লাব থেকে বহিষ্কার করা হয়। এই
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে হামলা চালানো হয়েছে। ফুড কোর্টে চালানো এ হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন, যেখানে তিনি বলেন যে জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা
ইসলাম পূর্ব অন্ধকার যুগের এমন কিছু কাজ আছে যেগুলো মুসলমানরা এখনও করে থাকেন। অথচ এসব কাজের ব্যাপারে কঠোর হুশিয়ারি রয়েছে। এরমধ্যে অন্যতম হলো- মানুষের মৃত্যুর পর মাতম বা বিলাপ করা এবং নিজ নিজ বংশ নিয়ে গর্ব করা। যা ইসলামে একেবারেই নিষিদ্ধ। এ সবের শাস্তিও মারাত্মক। জাহেলিয়াতের ৪ কাজ ও এর পরিণতি কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে
সাভারের আশুলিয়ায় সড়কে দাড়িয়ে থাকা এক বাসকে অন্য আরেকটি বাস ধাক্কা দিলে জানালার বাহিরে থাকা এক নারীর হাত বিচ্ছিন্ন হওয়ার পথে। সেই নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা। রবিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সেলিনা আক্তার (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া বাজার এলাকার মইনুল হোসেনের স্ত্রী। তিনি ঈদের ছুটি
ভারত সরকার ট্রাফিক নিয়ম এবং নিরাপত্তার বিষয়ে ক্রমশ কঠোর হচ্ছে। ট্রাফিক নিয়ম বাস্তবায়নের জন্য যানবাহন তৈরির ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা এবং অন্যান্য দিকগুলিতেও অনেক পরিবর্তন করা হয়েছে। আজ এমন একটি বিষয়ে আপনাদের আমরা জানাব যেটি নিয়ে খুব কম আলোচনা হয়। আপনি অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট পরার ব্যাপারে সমস্ত নিয়েম জানেন! কিন্তু আপনি কি জানেন, আইন অনুযায়ী, বাইক বা স্কুটি চালানোর সময়
মায়ের অপরাধের মাশুল দিচ্ছে হচ্ছে দুধের শিশুকে। কালনা মহকুমা আদালতের বিচারকের রায়ে মাত্র ১৫ দিনের ওই শিশুকে আগামী ১৪ দিন কাটাবে জেলেই। কেন এমন নির্দেশ আদালতের? গত ২ জুলাই নিজের সদ্যজাত সন্তানকে অন্যকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে কালনার এক গৃহবধূ। যে মহিলার হাতে নিজের শিশুকে তুলে দেওয়ার কথা ছিল সেই মহিলার নামেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু
বদলে যাবে ফেসবুকের (Facebook) নাম? সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’-এর এক প্রতিবেদনের কথা উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে সংস্থার বার্ষিক সভাতেই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জনকে উড়িয়েই দিয়েছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা। কিন্তু কেন নাম বদলানোর কথা ভাবছে ফেসবুক? আসলে সোশ্যাল মিডিয়া হিসেবে উত্থান হলেও ফেসবুকের
বিয়ে করা কারও পেশা হাতে পারে? বিয়ের ক’দিন পরেই ধনী বউয়ের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেওয়ার পেশা! সম্প্রতি অন্ধ্রপ্রদেশ এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগই দায়ের হয়েছে। ওই ব্যক্তি গত পাঁচ বছরে সাতবার বিয়ে করেন। বেশ কয়েকটি ক্ষেত্রে লক্ষ টাকা পণ নেন। অন্য ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য অর্থ লাগবে বলে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন শ্বশুরবাড়ি থেকে। সম্প্রতি সাতজন মহিলা
স্বপ্ন ছিল, বিমান সেবিকা হওয়ার। কিন্তু নুন আনতে পান্তা ফুরোয় পরিবারে। বিমান সেবিকার প্রশিক্ষণের খরচ টানা কার্যত অসম্ভব। তাই প্রশিক্ষণ নিতে শুরু করেও মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল হরিদেবপুরের (Haridevpur) দ্বাদশ শ্রেণির ছাত্রীকে। এরপরই মানসিক অবসাদে চলে গিয়েছিল সে। আর সেই অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিল ওই ছাত্রী। শুক্রবার হরিদেবপুর থানার নবপল্লি এলাকায় নিজের বাড়ি থেকে এক স্কুল ছাত্রীর দেহ উদ্ধার
ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ধারণা ছিল, জিতে যাবেন অনায়াসেই। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ‘দুঃসংবাদ’ আসে হারতে হয়েছে তাঁকে। এরপরই সেই পরাজয়ের ধাক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক কংগ্রেস (Congress) নেতা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়ায়। রবিবাসরীয় বিকেলে নেমে এসেছে শোকের ছায়া। মধ্যপ্রদেশের রেওয়ার পুরসভা নির্বাচনে হনুমানা অঞ্চলে কংগ্রেসের টিকিট পেয়েছিলেন হরিনারায়ণ গুপ্তা। তিনি ওই অঞ্চলের দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস
২৬ বছর পর ২১ জুলাই আ.লীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন হওয়ার কথা থাকলেও, এমপি-চেয়ারম্যানের কিল-ঘুষিতে তা স্থগিত করে দিলেন কেন্দ্রীয় কমিটি। জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি সভায় এমপি- উপজেলা চেয়ারম্যানের কিল ঘুষাঘুষি মারামারির রেশ ধরে ওই সিন্ধান্ত নেয়া হয়। দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউপি কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করাকে কেন্দ্র করে কমিটির প্রতি এমপির অনাস্থা এবং
কুয়াকাটায় আগত পর্যটকদের সাথে বাস শ্রমিকদের বেপরোয়া আচরণ ও হয়রানীতে বন্ধে করণীয় শীর্ষক মতবিনিয় সভা করেছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও হোটেল মালিকরা। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে জেলা প্রশাসনের প্রতি ছয় দাবী জানিয়েছে পর্যটন সংশ্লিস্ট ব্যবসায়ীরা। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের নেতৃত্বে ইতিমধ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। রোববার সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক সভায় আবাসিক হোটেল মালিক সংগঠনের পাশাপাশি ট্যুর অপারেটর এসোসিয়েশন
‘ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না’, উল্লেখ করে রাজনীতিবিদদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি।’ আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম)
ক্রমবর্ধমান ঋণ ও মুদ্রাস্ফীতিতে জর্জরিত ডজনখানেক উন্নয়নশীল দেশ। দেশগুলোর মধ্যে দক্ষিণ এশীয় রাষ্ট্র পাকিস্তানও আছে। এই অঞ্চলেরই সংকটে থাকা শ্রীলঙ্কার মতো দেশগুলো সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেঞ্জার জোনে থাকা দেশগুলো নিয়ে বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটে পড়তে পারে পাকিস্তান। অক্ষমতার তালিকায় ইতোমধ্যেই লেবানন, রাশিয়া, সুরিনাম এবং জাম্বিয়া জায়গা করে নিয়েছে। ঋণ
২১ জুন বিয়ে করেছেন শান্তি প্রসাদ ও মিন্টু রাজ। ভারতের আসামের এই নবদম্পতির বিয়ের চুক্তিপত্র এরইমধ্যে ভাইরাল। বর-কনে উভয়েই সব শর্ত মেনে স্বাক্ষর করেছেন সেই চুক্তিপত্রে। শান্তি পিজ্জা খেতে ভালোবাসেন। তাই স্বামী মিন্টুকে প্রতিমাসে একটি পিজ্জা কিনে দিতে হবে। চুক্তিপত্রে আরও আছে স্ত্রীকে ১৫ দিনে একবার শপিংয়ে নিয়ে যেতে হবে মিন্টুকে। ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে। মধ্যরাতে পার্টিতে যেতে পারবেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশে আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শনিবার (১৬ জুলাই) কারো মৃত্যু না হলেও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে
কুয়াকাটার সমুদ্র সৈকতে একটি ইরাবতী মৃত ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে ওই ডলফিনটি রোববার সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে স্থানীয়রা দেখতে পায়। পরে সেখানে পর্যটকরা গিয়ে ভিড় জমায়। স্থানীয়দের ধারনা, ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে। সকালে জোয়ারের পানিতে তুফানের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার
ফ্র্যাঞ্চাইজি বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সপ্তম আসর থেকে সবকিছু বদলে যায়। সেবার পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কেবল স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। চলতি বছর আয়োজিত অষ্টম বিপিএলের সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলে এক বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বিসিবি। এবারের বিপিএলে মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি সম্ভব হয়। বাকি ৩টি দল
কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তোলাকে কেন্দ্র করে পর্যটক হয়রানির অভিযোগে এক ফটোগ্রাফারকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইউনুস। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২। ভুক্তভোগী পর্যটক মো. সিফাত মাহমুদ জানান, গত ৯ জুলাই আমি
মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্স’। রোববার (১৭ জুলাই) বিকেলে গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় প্রহর গুনতে হয় দীর্ঘদিন। ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন,
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম। রোববার (১৭ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বহুমুখি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোর আগামীদিনের ভবিষ্যৎ কর্ণধার।