বন্যাকবলিত নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) দুপুর ১ টা ২৯ মিনিটে তিনি হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি জোহরের নামাজ ও মাজার জিয়ারত করেন বলে জানা গেছে। বিস্তারিত আসছে...
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য আরো ২৭ লাখ টাকা সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুই দিনের ব্যবধানে মোট ৯৭ লাখ টাকা সংগ্রহ করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার কাছে এই টাকা পাঠিয়েছেন। মঙ্গলবার (২১ জুন) ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান। তিনি বলেন, দুই দিনের ব্যবধানে ৯৭ লাখ
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেগে ওঠা চরে বাদাম চাষ করে দিন বদলের চেষ্টা করছিলেন চরাঞ্চলের অভাবি পরিবারগুলো। কিন্তু এ বছর অতি বর্ষণসহ আগাম বন্যায় তলিয়ে যায় ফসলের ক্ষেত। পরিপক্ক হওয়ার আগেই বাদামক্ষেত তলিয়ে যাওয়ায় ফলন ভালো হয়নি। প্লাবিত চরে এখন চলছে বাদাম উত্তোলন। তবে চাষিদের মন ভার। আশানুরুপ ফলন না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চীনা বাদাম চাষিরা। জানা যায়, এ বছর
বন্যা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে। সিলেট বিভাগের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুর্নবাসন নিয়ে মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে যান প্রধানমন্ত্রী। তিনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ তার আত্মবিশ্বাস নিয়ে মাথা নত না করে পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছে। আমাদের নিজেদের অর্থে এ পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এটি বাঙালির বিজয়ের একটি প্রতীক হয়ে থাকবে। চাঁদপুর আউটার স্টেডিয়ামে গতকাল সোমবার (২০ জুন) সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুনাকের মাসব্যাপী শিল্প ও পণ্যমেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় লাগা আগুনে নথিপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২০ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক বিকেল ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস সোমবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংকটকে আরও প্রবল করেছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আরও বেশি মৃত্যু ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার দুর্গত অঞ্চলে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এসব অঞ্চলে এ পর্যন্ত ১৩১ জন নিহত হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসাম ও মেঘালয়ের বন্যা কবলিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের দুটি পয়েন্টেই বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়ছেন এই এলাকার মানুষ। জেলার কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া গত
বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। এর আগে হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি।সিলেটে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল- লাখাই আঞ্চলিক সড়কে পাশে সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসা মাঠের পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই।এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়।আজ রবিবার পানি জমে থাকায় বিদ্যালয়ে কোন শিক্ষার্থীদের দেখা যায়নি। শিক্ষকদের দাবী আমরা মাদরাসায় ছিলাম। এদিকে গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বড্ডাপাড়া রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার মাঠে বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। এলাকাবাসীর দাবী খাল
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্ট এর ভিতরে ভুট্টা বোঝাই ভারতীয় ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ। সোমবার (২০ জুন) রাত ৮ঃ০০ মিনিটে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভিতরে ভারত থেকে আমদানিককৃত ভুট্টা বোঝাই ট্রাক (নং- ডব্লিউ বি- ২৩ / ডি ১৩৮১) এর কেবিন থেকে বিপুল পরিমানের মাদক দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকটিকেও জব্দ
মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা। সোমবার (২০ জুন) এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্রতিবাদ করতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বের হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যাকবলিত এই তিন জেলা পরিদর্শনে রওনা করেন। এ সময় হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তাঁর। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর ১টায়
হাজরে আসওয়াদ। একটি কালো পাথরের নাম। যা পবিত্র কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোনায় স্থাপিত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজ হাতে এ পাথরটি কাবা শরিফের এ স্থানে স্থাপন করেন। পাথরটি স্থাপনের পর নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে চুম্বন করেন। কিন্তু এ পাথরটি চুম্বনের উপকারিতা কী? আল্লাহ তাআলার অনন্য নির্দশন হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ চুম্বন, স্পর্শ কিংবা এরদিকে ইশারা করে এ স্থান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতায় ভুগছিলেন। সোমবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় উত্তরার ৭ নম্বর সেক্টরের শিউলিতলা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী বিলকিস মহিউদ্দিন এবং দুই কন্যা রেখে যান। জানা গেছে, ২২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব
হাওরবেষ্টিত ভাটির জনপদ ও পর্যটন এলাকা খ্যাত সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সোমবার (২০ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। সেই সাথে দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্র, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। শহরের কোথাও পানি ব্যতিত তিল ধারণের কোন জায়গা নেই। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে গত বৃহস্পতিবার বিকেল থেকে সুনামগঞ্জে বন্যাকবলিতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনীর একটি দল। সোমবার বিমানবাহিনীর একটি ক্রুজ হেলিকপ্টার সুনামগঞ্জে বন্যা দুর্গতদের
আগামী ২৫ জুন দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উদ্বোধন অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই অনুষ্ঠান ঘিরে নানা আশঙ্কা প্রকাশের প্রেক্ষাপটে এ কথা বলেন মন্ত্রী। সোমবার (১৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেতুটির উদ্বোধনী আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সিদ্ধান্ত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ জুন থেকে। ওইদিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, আগামী ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে কোন তদবীর কাজে আসবে না। এবারের মৌখিক পরীক্ষা অনেকটাই ব্যতিক্রম। বেশকিছু পদক্ষেপ গ্রহণের ফলে তদবির ছাড়াই ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে লিখিত পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। ৮০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন প্রায় ১৩ লাখ চাকরিপ্রার্থী। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষা
নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নবজাতকদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখায় ওই দম্পতিকে চেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু। তিনি বলেন, সোমবার (২০ জুন) বিকেলে অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক।এ সময় তিনি নবজাতক ও তাদের
পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত অর্থায়নে ছয়টি লঞ্চযোগে ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে। এতে জেলার প্রায় সকল
টাঙ্গাইল জেলার সদর থানা হতে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার সকালে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোনাছ মালিতার ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। আটককৃত আব্দুর রাজ্জাকের কাছ থেকে এসময় ৯৭ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, একটি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান
টেকনাফ উপজেলার নিবন্ধিত সিএনজি ও অটোরিকশা চালকদের ট্রাফিক আইন শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০শে জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন-শৃংখলা কমিটির. টেকনাফ উপজেলা পরিষদ কর্তৃৃক আয়োজনে এবং টেকনাফ উপজেলা পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি).স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় প্রশিক্ষণ
নাটোর উত্তর বরগাছা এলাকা হতে ভ্রমনে আসা ৪ সদস্যের একজনের মোটর সাইকেল টেকনাফ পৌরসভার আবাসিক হোটেল সী-কোরাল রিসোর্ট থেকে চুরি হয়ে যায়। শনিবার ভোর রাতে ওই রিসোর্ট থেকে চুরি হওয়ার পর রবিবার রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউপি এলাকা থেকে চুরি মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে সিন্ডিকেটের এক চোরকে। আটককৃত হচ্ছে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পানবাজার বাটার