পদ্মা সেতুর স্মারক ডাকটিকিট ও স্মারক নোট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে স্মারক ডাকটিকিট ও ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুর রেপলিকা উপহার হিসেবে দেন মেজর ব্রিজের পক্ষে লিও সিনহুয়া।এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এর আগে প্রধানমন্ত্রী
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ১০০ বছরেও পদ্মা সেতুর কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। সচিব বলেন, শেখ হাসিনার জন্যই অল্প সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ৪০ বছরে অনেক প্রকল্পে কাজ
শুধু পদ্মা সেতু নয়, সম্ভাবনার বাংলাদেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অন্তরে যুগ যুগ বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সারা দেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। এজন্য তাকে নির্বাচনে জয়যুক্ত করতে
অর্থনৈতিক মুক্তি অর্জনে পদ্মা সেতু অবশ্যই একটা অনেক বড় অবদান রাখবে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আর্থসামাজিক মুক্তিসহ প্রতিটি ক্ষেত্রের পদ্মা সেতু অবদান রাখবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন তিনি। সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে।
পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের প্রতীক। আমাদের যদিও বিশ্বাস ছিল কিন্তু অনেকে অবিশ্বাস করেছে পদ্মা সেতু হবে না, এটা প্রধানমন্ত্রীর চাতুরতা মাত্র। কিন্তু প্রধানমন্ত্রী তা প্রমাণ করলেন। শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।। মেয়র আতিক বলেন, পদ্মা সেতু বঙ্গবন্ধুর সেই ভাষণের মতো যে ৭ কোটি বাঙালিকে
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের দুই প্রবীণ রাজনীতিক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও জাফরুল্লাহ চৌধুরী। শনিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তারা দু’জন পাশাপাশি বসেছিলেন।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী হুইলচেয়ারে করে সুধী সমাবেশে যোগ দেন। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন দেশের রাজনীতিকসহ বিভিন্ন মহল। এমনকি অনেকেই তাদের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে
পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৫ জুন)পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বক্তব্যের শুরুতে সরকারপ্রধান ১৫ আগস্ট নিহতের প্রতি শ্রদ্ধা এবং পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। যারা জমি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাঁধা ও ষড়যন্ত্রের মোকাবিলা করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। পদ্মা সেতু আমাদের গর্ব,
পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আপনাকে অভিবাদন, আপনাকে গোটা জাতি স্যালুট করে। সারা বিশ্বে আপনি আজ প্রশংসিত। আপনি প্রমাণ করেছেন আমরাও পারি। নিজের টাকায়
জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হওয়া বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৪ জুন) সকাল ১০ এ অনুষ্ঠান শুরু হয়।প্রধানমন্ত্রী হেলিকপ্টারে অনুষ্ঠানে আসেন।স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়েছেন দেশি বিদেশি কয়েক হাজার আমন্ত্রিত অতিথি। সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর
পদ্মা সেতু উদ্বোধন করতে মুন্সিগঞ্জের মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে হেলিকপ্টার যোগে তিনি সেখানে পৌঁছান।কিছুক্ষণের মধ্যেই দ্বার খুলবে পদ্মা সেতুর। অবসান হবে দীর্ঘ অপেক্ষার। জেনে নিন প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। এর আগে তিনি সকাল ৯টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে
নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। শনিবার (২৫ জুন) সকালে মাওয়া প্রান্তে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি সংযুক্ত হবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল।ভোর থেকেই এখানে ভিড় জমিয়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো
স্বপ্নের পদ্মা সেতুর দ্বার খুলছে আজ। পদ্মা পাড়ে বইছে আনন্দ উৎসব। তাই পদ্মা পাড়ের বাসিন্দাদের সেতু নিয়ে ভাবনার যেন অন্ত নেই। সকলের প্রাণে বইছে খুশির জোয়ার।সরেজমিনে জনসভার আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু পদ্মা পাড়ের বাসিন্দারাই নয়, দক্ষিণ অঞ্চলের সকলই মানুষ অপেক্ষারত। কখন চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। মাদারীপুরের কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা সলেমান মোল্লা বলেন, আমরা খুব
স্বপ্ন পূরণে আরও একধাপ এগোলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত হয়েছে সেতু। সেটি উদ্বোধন করতে এরই মধ্যে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সফরসূচি অনুয়ায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল
সব নবির যুগেই কোরবানির বিধান ছিল। তারপরও কোরবানি একটি ঐতিহাসিক ঘটনা। নিজ সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির ঘটনাই এর মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হজরত ইবরাহিম আলাইহিস সাল্লাম আল্লাহর নির্দেশে নিজ সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করে তা প্রমাণ করে ছিলেন। কোরবানির ঠিক আগ মুহূর্তে মহান রব হজরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু দ্বারা কোরবানি সম্পন্ন করান। সেই পশুটির
দেশের দশ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ৪ হাজার ৬১৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৩ জন। এরমধ্যে পানিতে ডুবে ৪৯ জন, বজ্রপাতে ১৪ জন,
আর মাত্র একটি রাত, কয়েক ঘণ্টা মাত্র। তারপরেই উদ্বোধন হতে যাচ্ছে ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। একইসঙ্গে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে দক্ষিণাঞ্চলের মানুষের।শনিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করে নতুন ইসিহাস সৃষ্টি করবেন।এদিকে পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে ঢাকাসহ দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানীও সেজেছে নতুন আমেজে। বিশেষ করে সেতুর দুই প্রান্ত সেজেছে নতুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।শুক্রবার (২৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য জানান। তারা জানান, খালেদা জিয়াকে রিং পরানোর পর নতুন সমস্যা সৃষ্টি হয়। সাইড ইফেক্টের কারণে চিকিৎসা দিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। তারমধ্যে করোনা সংক্রমণ শুরু হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে হজ্জ যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় অত্র কার্যালয়ে ইউনিয়নের ১৬ জন হজ্জ যাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলা ও হেডনেক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. যুবায়ের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা,
শান্ত প্রকৃতি ও কালো রঙের হওয়ায় নাম রাখা হয়েছে ‘কালু শাহ্’। কালু শাহ্ লম্বায় সাত ফুট। ওজন প্রায় ২৪ মণ। বয়স তিন বছর এক মাস। কালু শাহ্ ফ্রিজিয়ান জাতের ষাঁড়। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য তাকে প্রস্তুত করা হয়েছে। নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরের ‘জয় মা মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক সুজন নাগ তার জাহাঙ্গীরপুরস্থ নদীর পাড়ের শ^শানঘাটের পাশ^বর্তী খামারে
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায়: দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে দেশীয় পেঁয়াজ কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আজ শুক্রবার বন্দরের বাজার ঘুরে দেখা গেছে,ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হিলি বাজারের আড়ৎগুলো দখল করে নিয়েছে দেশীয় পেঁয়াজ। প্রতিকেজি পেঁয়াজ
জয়পুরহাটের পাঁচবিবিতে জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে টাকা না দেওয়ায় সন্মান তৃতীয় বর্ষের ছাত্র প্রশান্ত কুমারকে পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বালীঘাটা ইউনিয়ন পরিষদের সচিব ওয়াজেদ আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ভুক্তভোগী ওই ছাত্র কাঁদতে কাঁদতে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের কার্যালয়ে হাজির হন।ওই ছাত্র উপজেলার বালীঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে। প্রশান্ত
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ পশ্চিমপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় আহত আরিফুল ইসলাম (৩৮) স্বপরিবারে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জামিনে আসা আসামীরা তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার (২৪ জুন) সাকালে সংবাদ সম্মেলন করে আহত আরিফুলের পরিবারের লোকজন এই অভিযোগ করেন। সন্ত্রাসী হামলায় আহত আরিফুলের ছোট ভাই আশিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ জুন রাত ১০ টার সময় আরিফুল ইসলাম
আশাশুনি উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সহ- সভাপতি জি এম মুজিবুর রহমান, ঢালী সামছুল আলম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এড. গোলাম গনি দুদু, আব্দুস সামাদ বাচ্চু, নিতাই ঢালী,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতি বৃষ্টিতে রোপা আমন ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে একদিকে পানিতে তলিয়ে গেছে অনেক কৃষকের বীজতলা। অপরদিকে একাধিকবার বীজ বপন করা অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমন মৌসুমের জন্য উপজেলার ৮৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকেরা ৫১০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।