পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পিরোজপুরে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। প্রার্থী ও জনপ্রতিনিধিরা গ্রহন করছেন নিজস্ব কর্ম পরিকল্পনা। শুরু হয়ে গেছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। তবে এবারের ঘটছে ভিন্ন কান্ড। প্রধানমন্ত্রীর কাছে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহিউদ্দিন মহারাজকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য সমর্থন দিয়ে অনুরোধ জানিয়েছেন ভোটাররা। যা নিয়ে জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা। গত মেয়াদে পিরোজপুর জেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে একটি বণ্যাঢ্য র্যালি বের করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহানগর বিএনপি। র্যালিতে বহু নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে জেলা ও নগর বিএনপির কার্যালয়ে দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন ব্যানার, ফেষ্টুন নিয়ে জড়ো হয় নেতার্মীরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক
আশুলিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় দু'টি হাসপাতাল সিলগালা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) আশুলিয়ার শ্রীপুর এলাকার ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইমুল হুদা। সায়েমুল হুদা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। এর মধ্যে ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল
খাগড়াছড়ি জেলায় সারা দেশের ন্যায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের আওতায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে চাল খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, টিসিবির কার্ডধারীদেরও দেওয়া হবে ওএমএস চাল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ৯টার দিকে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাগড়াছড়ি পৌরসভার শালবনে ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় খাগড়াছড়ি
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত "দৈনিক মজলুমের কন্ঠ" পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন "দৈনিক মজলুমের কন্ঠ" ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টু। অনুষ্ঠানে 'দৈনিক মজলুমের কন্ঠ' উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন
চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রীষ্মের প্রচণ্ড খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজে ইমামতি করেন- আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি। মূলত এই নামাজের মোনাজাতের পরপরই মাঠে নেমে আসে রহমতের বৃষ্টি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আধুনগর
সারা দেশের সাথে একযোগে বরিশালেও খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাস জসীম উদ্দীন হায়দারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভাগীয় কমিশনার বলেন, সরকারের এই জনবান্ধন কর্মসূচির চাল ও আটা দেয়া হচ্ছে বরিশাল নগরীর ২১টি কেন্দ্রে এবং বিভাগে
নেত্রকোনার পাঁচটি পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ও এম এস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মোক্তারপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে ও এম এস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ
২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪১৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৭২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার বেলা ১২টায় এক ভার্চুয়ালি অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বাজেট ঘোষণা করেন ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু। ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৭৭৮ টাকা। এছাড়া সরকারি অনুদান (থেকে
বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আগামীতে মিয়ানমার আরও সতর্ক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্মরণসভার আয়োজন করে ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান দূতাবাস।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখানে পড়েছে স্ট্রে। হঠাৎ করে চলে
নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শহরের বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, বিএনপি, ছাত্রদল ও যুবদলের শতাধিক
টাঙ্গাইলের ভূঞাপুরে এক সময়ের সর্বাধিক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। কাবাডি খেলার আরেক নাম হচ্ছে হা-ডু-ডু খেলা। এটিই বাংলাদেশের জাতীয় খেলা। (৩১আগস্ট) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী গরু হাট চত্বরে স্থানীয়দের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে কুকাদাইর উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়া। প্রতিযোগিতায় দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ২-২ সমতায় ড্র হয়েছে। এদিকে খেলা চত্বরে
নৌযানের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যে সারা বিশ্বে একটা দুর্ভিক্ষের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি, এর প্রভাব থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। তাই এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যার পক্ষে যা সম্ভব, তা যেন উৎপাদন করে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানে
নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস)। একই সঙ্গে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচীও।বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক
ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান। পৌর বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. লুৎফর রহমান ভোলা, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম আহবায়ক শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম খান,
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা
বিএনপি সারাদেশে গণ্ডগোলের পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। বিএনপির কর্মসূচিতে সহিংসতা হচ্ছে। আজ নারায়ণগঞ্জে একজন মারা গেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে গণ্ডগোল করার পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে। সেই কারণে সারাদেশে তারা পুলিশের
নেত্রকোণার পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এসে জড়ো হতে
মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন (২০) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন কি না, জানা যায়নি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। জানা গেছে, আজ বৃহস্পতিবার
নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আশেক ইমাম। আদালতে বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল
গতকাল বুধবার (৩১ আগস্ট) রাতে হঠাৎ করে সরাইলে আসেন আলোচিত বক্তা মাও. মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী তাকে উপজেলা সদরে বড্ডাপাড়া জামে মসজিদে স্বাগত জানান সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও এলাকার মুরুব্বী ও হুজুরগণ। সরাইল উপজেলা থানা পুলিশের দায় করা বাবুল রেজভীর নামে মিথ্যা মামলা বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসষ্টান্ড এলাকায় উপজেলা বিএনপির উদ্যােগে তাদের দলীয় কার্যালয়ে দলটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে একই দিনে পাশাপাশি স্থানে গাংনী উপজেলা শহরের বাসষ্টান্ড চত্বরে আওয়ামী লীগের উদ্যােগে একটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। রাজনৈতিক দুটি দলের গাংনী উপজেলার শাখার এমন পাল্টাপাল্টি অনুষ্ঠানকে কেন্দ্র করে গাংনী বাজারের ব্যবসায়ী ও সাধারণ