ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসে আয়োজিত সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ
কক্সবাজারের টেকনাফের হীলায় অভিযান চালিয়ে ২কোটি ৭০লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি নৌকা এবং অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত অভিযানে ২কোটি ৭০লক্ষ ২৮ হাজার ২২০ টাকা মূল্যমানের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি কাঠের নৌকা এবং অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। টেকনাফ
বরিশাল নগরীর একটি খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ২৯টি ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর বান্দ রোড এলাকার যশোর কালার হাউজ সংলগ্ন মাঠ থেকে মাটি খুঁড়ে ডিমগুলো উদ্ধার করা হয়। তবে গর্তে সাপ পাওয়া যায়নি। অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠনের সংগঠক সৈয়দা সাবিকুন নাহার তুবা জানিয়েছেন, মোবাইলফোনে সাপের বিষয়টি আমাদের জানানো হয়। পরে আমাদের টিমের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো দুই সহকারি শিক্ষক সহ এক অফিস সহায়ককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। বৃহস্পতিবার দুপুরে তাদেরে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। এ নিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই দফায় মোট ৬ জন গ্রেফতার
স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকেল্পর (ইউজিডিপি) অধীনে নেত্রকোনায় বিভিন্ন প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, প্রতিবন্ধীদের ষ্কুলে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি
অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া ২৩০টি তিমির মধ্যে প্রায় ২০০টি তিমি মারা গেছে বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বন্যপ্রাণী সেবা থেকে জানানো হয়েছে, সৈকতে আটকে পড়া তিমিগুলোর মধ্যে এখন মাত্র ৩৫টি জীবিত আছে, তবে রুক্ষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদের বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন কাজ হবে। সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত ছবিতে দেখা
ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করবো না।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী তার দফতরে সাংবাদিকদের এ কথা বলেন।নতুন করে ডিমের দাম বাড়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কৃষিমন্ত্রী বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। তবে একজন কৃষিবিদ হিসেবে বলতে পারি যাই দাম বাড়ুক দুই-তিন মাস পর আমি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে
দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), রসায়ন, কৃষি ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুরের মধ্যেই পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে। সম্ভাব্য সময় ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর। বুধবার (২১ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার প্রদান করবেন। এছাড়া যেসব খেলোয়াড়ের ঘরের অবস্থা ভালো না, তাদের ঘর তৈরি করার নির্দেশনাও দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের ঘরের অবস্থা পরিদর্শন করে যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলোকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৫১ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দেড় হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড় শ’ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত
জয়া আহসান, শাকিব খান, আজমেরী হক বাঁধন, সোহানা সাবা, রাফিয়াথ রশীদ মিথিলাসহ অনেকের ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে অপুর নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। খুব শিগগির মুক্তি পাবে অপুর এই সিনেমা। মুক্তি উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যম যোগাযোগ করে অপু বিশ্বাসের সঙ্গে। কলকাতার
সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলাওয়াতে অংশ নেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় তৃতীয় হওয়ায় তাকরিম পাবেন এক লক্ষ রিয়াল (বাংলাদেশি টাকায় ২৭.৫৪ লক্ষ টাকা)। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে
নেপাল থেকে সাফ জিতে ফেরা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এই ঘটনা ঘটেছে। কৃষ্ণা রানী সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল, এজন্য আমরা আমদের হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়ে বলেছেন, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করেছে এবং কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ওঠা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। তিনি বলেন, ‘আমাদের এই রক্তক্ষয়ী ও বিপর্যয়কর সংকটের অবসানের উপায় খুঁজে বের করতে হবে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীরভাবে আঘাত করছে, বিশেষ করে সরাসরি
টাঙ্গাইলের মির্জাপুরে তানিয়া নামে এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঐ কলেজ ছাত্রী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া সিংজুরী গ্রামের হারুন মিয়ার মেয়ে এবং মির্জাপুর মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, একই ইউনিয়নের বুড়িহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন (২৪) তানিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক
নরসিংদীতে কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার হাজিপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে
নতুন করে সেনা সমাবেশের ডাক দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেন আক্রমনে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এটিকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রাশিয়ান পুলিশ ১ হাজারেরও বেশি নাগরিককে গ্রেফতার করেছে। মস্কো এবং সেইন্ট পিটার্সবার্গে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করা হয়। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ গ্রেফতার। এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে টেলিভিশনে দেওয়া
আল্লাহ মানবজাতিকে সম্মানিত করেছেন তার মর্যাদা ও অধিকার রক্ষার মাধ্যমে। শুধু জীবনকালে নয়; বরং মৃত্যুর পর তাকে মর্যাদার অধিকারী করেছেন। ইসলামী আইনজ্ঞরা ইসলামী শরিয়তের যে মৌলিক পাঁচটি উদ্দেশ্য নির্ণয় করেছেন, তার চারটিই মানুষের পার্থিব অধিকার, সম্মান ও মর্যাদাসংশ্লিষ্ট এবং সাধারণভাবে সব মানুষের জন্য প্রযোজ্য। তা হলো, দ্বিনের সংরক্ষণ, জীবনের সংরক্ষণ, সম্মানের সংরক্ষণ, সম্পদের সংরক্ষণ ও বংশধারার সংরক্ষণ। (তাওদিউল আহকাম মিন বুলুগিল
গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্বনেতাদের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় বুধবার (সেপ্টেম্বর ২১) সকালে নিউইয়র্কের একটি হোটেলে ‘টেকসই ও সাশ্রয়ী আবাসন’ বিষয়ক একটি উচ্চপর্যায়ে সাইড ইভেন্টে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। তিনি বলেন, গৃহহীনতা সত্যিই একটি অভিশাপ। এটি উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত
মুক্তির পর থেকেই দর্শক টানছে ইমন, নিপুন,সালওয়া, আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার অভিনীত ছবি ‘বীরত্ব’। প্রতিটি শোতেই হাউসফুল যাচ্ছে। দর্শকরাও বীরত্ব দেখে অনেক খুশি।প্রতিটি জেলায় সিনেমা হল নির্মাণে ১০কেটি টাকা করে লোন দিচ্ছে সরকার। দেশের চলচিত্র শিল্প বিকাশে বর্তমান সরকার এই লোন দিচ্ছে বলে জানিয়েছেন বাংলদেশ চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর
দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ০১ শিশু নিহত ও ২ জন আহত হয়। ঘঠনা স্থলে গিয়ে জানা যায় যে, বুধবার ১.৩০ ঘটিকায় গরীবপাড়া হইতে ট্যাফে ট্রাক্টর এর সাথে মালবাহী বগি লাগানো একটি গাড়ি স্থানীয় কয়েকজন শিশু ও একজন নারীকে নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিল।গাড়ীটি হরিপুর গরীবপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আসার সময় একটি ছাগল রাস্তার মাঝখানে