রক্ষকই ভক্ষক! মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। মেয়ের ঘটনার তদন্তকারী আধিকারিকের হাতেই ‘ধর্ষিতা’ হতে হল মহিলাকে। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর মা। যে ইনস্পেক্টর এই ঘটনা সামলাচ্ছিলেন, তিনিই তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ
“খেলা হবে। এই খেলার মাঝে যে আসবে সে ফিনিশ হয়ে যাবে। দেখতে থাকুন। জীবনে কোনওদিন হারিনি। সেটা খেলার মাঠেই হোক। আর জীবনের খেলাতেই হোক। সব জায়গায় চ্যাম্পিয়ন হয়ে এসেছি।” বক্তা কোনও রাজনৈতিক দলের নেতা এবং তিনি তার প্রতিদ্বন্দ্বী দলের কাউকে হুঁশিয়ারি দিচ্ছেন এমনটাই হয়তো প্রথমে ভেবে বসতে পারেন পাঠকরা। কিন্তু ধারণা ভুল। ‘বক্তা’ একজন ঠিকাদার। আর তিনি এই ‘হুমকি’ দিচ্ছেন পূর্ব
রাষ্ট্রায়াত্ব ব্যাংকের ম্যানেজারের এক অবাক করা ফরমান। যা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। অবাক নেটিজেনরাও। সেই ফরমানকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের বাঘপতের কানার ব্যাংক। কী ফরমান দিয়েছে ব্যাংকটি? ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার অর্চনা কুমারী ২৬ অগস্ট একটি নোটিস জারি করেছিলেন। যেখানে তিনি অনুরোধ করেছিলেন, কোনও পুরুষ ব্যক্তি যেন ওই ব্রাঞ্চে হাফ প্যান্ট পরে না যান। কারণ তাতে নাকি ব্যাঙ্কের মহিলা কর্মীদের
এশিয়া কাপের ১৫তম আসরে আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার নামছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরসারি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) টি-স্পোটর্স ও নাগরিক টেলিভিশন। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের তৃতীয় মেয়াদ শুরু করবেন সাকিব। আর বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলতে নামবেন
আইসিসি একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাট হাতে অনুশীলন করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। থ্রোয়ারের মারা অফ স্টাম্পের বাইরে যাওয়া একটি বল মিস করেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুহূর্তেই এগিয়ে এসে কী যেন বলে দিলেন শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের টিপস পেয়েই পরের বলে ডিপ এক্সট্রা কাভারে হাঁকালেন ছয়। এভাবেই ব্যাটিং অনুশীলন করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজের প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
কেরানীগঞ্জে একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২ ), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাকিব জানান, ভোরে রান্না করার সময়
এশিয়া কাপে উড়ন্ত শুরু আফগানিস্তানের। আসরের অন্যতম ফেভারিট দল শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এক পা দিয়ে রেখেছে সুপার ফোরে। বাধা এখন কেবলই বাংলাদেশ। শারজায় মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ আফগানরা। এই ম্যাচে জয় পেলেই প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠে যাবে আফগানিস্তান, হারলে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিক। তবে শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হারলেও দলটির অধিনায়ক দাসুন শানাকা জানান, বাংলাদেশকে হারিয়েই সেরা চারে জায়গা
দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষা করতে ঘর থেকে চাচির একটি লাল কাপড় এনে রেললাইনে টানিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। আর এই লাল কাপড় দেখে ধেয়ে আসা ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেল সেতুর কাছে। স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে
ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। বিধ্বংসী আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সরে যাওয়ার মতো কোনো শুষ্ক জায়গা নেই। এ অবস্থাকে 'অকল্পনীয় পর্যায়ের সংকট' বলে অভিহিত করেছেন তিনি। কর্মকর্তাদের মতে, জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৫০৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৭৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫২ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় তিন শ। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
ইসলামি হিজরি চান্দ্রবর্ষের দ্বিতীয় মাস সফর। আরবি ‘সিফর’ মূল ধাতু থেকে উদ্ভূত হলে ‘সফর’ মানে হলো শূন্য, রিক্ত। আর ‘সাফর’ ক্রিয়া মূল থেকে উৎপন্ন হলে অর্থ হবে হলুদ, হলদেটে, তামাটে, বিবর্ণ, ফ্যাকাশে, ঔজ্জ্বল্যশূন্য, দীপ্তিহীন, রক্তশূন্য ইত্যাদি। তখন আরবরা সৌরবর্ষ হিসাব করত; চান্দ্র মাস গণনা করলেও ঋতু ঠিক রাখার জন্য প্রতি তিন বছর অন্তর বর্ধিত এক মাস যোগ করে ১৩ মাসে বছর ধরে
দেশে বর্তমানে ১১১টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩৫০টি নার্সিং ইনস্টিটিউট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপির সময় দেশে কয়টা হাসপাতাল ছিল? এখন কয়টা হাসপাতাল আছে সেটা জানেন? দুই
প্রথমবারের মতো আরব বিশ্বের বুকে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। অপেক্ষা আর মাত্র ৮৩ দিনের। এরপর ২০ নভেম্বর থেকে কাতারের আটটি ভেন্যুতে বিশ্বকাপের শিরোপা জিততে লড়াই করবে ৩২ দল। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে বিশাল আয়োজন করেছে কাতারও। বিশাল এবং আধুনিক মাঠ তৈরির পাশাপাশি পর্যটক, দর্শকদের থাকার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে কাতার। এবার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের
টি-টোয়েন্টিতে ১৩৫ ম্যাচ খেলা বাংলাদেশের জয় মাত্র ৪১টি। বিশ্বকাপ ভরাডুবিসহ শেষ ১৬ ম্যাচেও জয় মাত্র ২টি। এহেন অবস্থায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান বদল থেকে শুরু করে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর লক্ষ্যে অধিনায়ক থেকে শুরু করে কোচও বদলে ফেলে বিসিবি। চলমান এশিয়া কাপের আগেই নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান এবং অলিখিত কোচ হিসেবে ভারতীয় শ্রীধরন শ্রীরামকে দলভুক্ত করে বোর্ড। এশিয়া কাপে মঙ্গলবার
বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও ক্লিপে এ বিষয়ক তথ্য উপস্থাপন করেন তিনি। সেই ফেসবুক পোস্টে জানানো হয়, গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি স্বল্পতার বিপর্যয়ের খাদে পা দিয়েছে বিশ্ব। আগস্টের নিম্ন দর থেকে অপরিশোধিত জ্বালানির প্রধান সূচকগুলোতে ব্যারেল প্রতি মূল্য এখন ২৫ শতাংশ বেশি। এশিয়ায়
ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার। এর আগে ৫ আগস্ট দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ৪২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। একই সঙ্গে পেট্রোলের দাম ৫১ দশমিক ১৬ শতাংশ
জ্বালানী তেল, গনপরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মুল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার বিকেলে পৌর শাখার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মাঠপাড়া এলাকায় এই সমাবেশ অনুস্ঠিত হয়। সভায় বক্তারা বলেন বিশ্বে যখন তেলের দাম কমে তখন
ছাত্রলীগের চার কর্মীকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বরিশালের বিচারিক হাকিম শারমিন সুলতানা তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা, মো. মিরাজ, মো. জাহাঙ্গীর আলম ও
সেপ্টেম্বরে চালু হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। সোমবার (২৯শ আগস্ট ২০২২ইং) নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করতে এসে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল একথা বলেন। রামগড় পৌরসভার মহামুনি এলাকায় রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের নির্মান কাজ চলতি মাসের গোড়ার দিকে শুরু হয়।ইতিমধ্যেই নির্মাণ কাজের ৯৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। সোমবার নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব রামগড়
লায়ন আলহাজ কাজী জাহাঙ্গীর হোসেন এম জে এফ এর উদ্যোগে ও অপারেশন জেনারেশন ঢাকা এর সহযোগিতায় করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহ বাড়াতে আজ সোমবার মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১১১ নং মজিদবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালকিনি ৫ নং দক্ষিন জনার দন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৫০ টি গিফট বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি
কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার বিকেলে এসআই মোঃ নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার পৌর ৪নং ওয়ার্ড বড় আলমপুর গ্রামের ফারুকের বাড়ির সামনে তিন
নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা সিলভেস্টার টুডু আর নেই। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় জগৎনগর গ্রামের মৃত জ্ঞান টুডু’র ছেলে সিলভেস্টার টুডু (গেজেট-১৬৩৯) জয়পুরহাট আধুনিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ২৯ আগস্ট মৃত বীর মুক্তিযোদ্ধা সিলভেস্টার টুডুর অন্তঃষ্টিক্রিয়ার পূর্বে তার নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম,
চালের আমদানি শুল্ক ২৫ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলেও কাগজপত্রের জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চাল খালাস নিতে পারছেনা বন্দরের আমদানিকারকরা। চাল খালাসের জন্য সকাল থেকেই হিলি কাস্টমসে বিলঅবএন্ট্রি সাবমিট করতে গেলেও কাস্টমসের সন্মতি না মেলায় এন্ট্রি দিতে পারছেনা সিআ্যন্ডএফ এজেন্টগনেরা। ফলে বন্দরের অভ্যন্তরে কয়েক দিন ধরে আটকে থাকা চাল খালাস করতে পারছেনা আমদানিকারকরা। তবে কাস্টমস
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর ও সংগ্রামের দুই দশক পূর্তিতে বরিশালে গণসংহতি আন্দোলন জেলা কমিটির আয়োজনে সমাবেশ, র্যালি ও সকল মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ভোটাধিকার আদায়ে সরকার ও শাসন ব্যবস্থা বদলের সংগ্রামে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ ও র্যালি করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা