কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে।নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)। গুরুতর আহত বিপ্লব (২০) শহরতলীর চৌড়হাস এলাকার বাসিন্দারা। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রানি দ্বিতীয় এলিজাবেথের জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজা ঘোষণা করা হবে আগামী ১১ সেপ্টেম্বর, শনিবার। ওই দিন ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী প্রাসাদ সেইন্ট জেমস প্যালেসে এ সম্পর্কিত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।বৃহস্পতিবার রাজধানী লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের প্রধান আবাসস্থল ও দপ্তর বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিৃবতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজা নিয়োগ সংক্রান্ত
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর জয় ভুলবার মতো নয় পাকিস্তানের। নাসিম শাহ দুই বলে দুই ছক্কা মেরে জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে ছড়িয়ে পড়ে জয়ের আনন্দ। এই আনন্দে প্রাণ হারাতে হয়েছে দুইজনকে। পাকিস্তানের দ্য নিউজ, জিও নিউজ, খালিজ টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় সুদাইস নামের এক ব্যক্তি পাকিস্তান জয়ের পর শূন্যে গুলি ছুড়ে জয়োল্লাস
ফাইনালের আগে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। এ ম্যাচে বাবর আজম বিশ্রামে রেখেছেন দলের দুই সেরা ক্রিকেটার নাসিম শাহ ও শাদাব খানকে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন হাসান আলি ও উসমান কাদির। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় লঙ্কানদের মোকাবিলায় মাঠে নামবে বাবর বাহিনী। এবারের এশিয়া
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়মানুযায়ী তার ছেলে প্রিন্স চার্লস এখন দেশটির নতুন রাজা। ব্রিটেনের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে পূর্বসূরিদের মতো চার্লসও বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন। দায়িত্ব নেয়ার পর চার্লস পাসপোর্ট ছাড়াই বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন। এমনকি ড্রাইভিংয়ের জন্য প্রয়োজন হবে না কোনো লাইসেন্সের। তিনিই হবেন একমাত্র ব্যক্তি যিনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন। এর আগে, তার
জন্মের মাত্র এক বছর বয়সে বিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই বিয়ে মানতে চাননি তরুণী। সেই বিয়ে থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত আদালতের দারস্থ হন। পরে আদালত সেই বিবাহ অবৈধ বলে রায় দেয়। দুই দশক পরে এভাবেই মুক্তি পায় ভারতের রাজস্থানের রেখা নামের এক তরুণী। খবর আনন্দবাজারের। জন্মের পর নিজের ঠাকুর দাদার কাছে থাকতেন রেখা। মাত্র এক বছর বয়সে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকালে কাদের সিদ্দিকী বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলজি বিভাগে ভর্তি হন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমানের দিক নির্দেশনা অনুয়ায়ী সদর থানা পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন বিশেষ অভিযান পরিচালনা করে ২নং পৌর ওয়ার্ডস্থ চেঙ্গী স্কয়ার সংলগ্ন ক্যান্টনমেন্টগামী চৌ-রাস্তার মুখ পাকা রাস্তার উপর থেকে একটি মাহিন্দ্র গাড়ি তল্লাসী করে ইয়াবা ও গাঁজা সহ নুর মোহাম্মদ (২৮) কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর ২০২২ইং) সন্ধ্যার দিকে গোপন সংবাদের
দুটি মামলায় ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করা হয় কাতার প্রবাসী শিপন মিয়াকে। তাকে কারাগারে পাঠানোর পর তার স্বজনরা মামলার সংশ্লিষ্ট আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন আদালতে শিপনের নামে কোনো মামলাই নেই। একটি চক্র ভুয়া ওয়ারেন্ট তৈরি করে তাকে গ্রেফতার করেছে। পুলিশ ভুয়া ওয়ারেন্ট যাচাই-বাছাই না করেই ২৬ আগস্ট শিপনকে গ্রেফতার করে। কাতার প্রবাসী শিপন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের
মেহেরপুরের গাংনীতে উর্মি খাতুন নীশাত (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশরাফুজ্জামান প্রিন্সের বিরুদ্ধে। জানা যায় হত্যার স্বীকার উর্মি খাতুন নীশাত কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বৃহম্পতিবার দিবাগত মধ্য রাতে গাংনী শহরের কাথুলী মোড়ে নীশাতের শ্বশুর বাড়িতে হত্যার এ ঘটনা ঘটে। শ্বশুর বাড়ি থেকে নীশাত আত্মহত্যা করেছে এমন দাবি করলেও নিহত নীশাতের পিতা
সুপার ফোরের লড়াই শেষ হবার আগেই এশিয়া কাপ ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল নিশ্চিত করে রেখেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে এই দু’দল। তবে ফাইনালের আগে সুপার ফোরের শেষ ম্যাচে আজ শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এ যেন ফাইনালের ‘ড্রেস রিহার্সাল’। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গ্রুপ রার্নাস-আপ
একটানা কাজের পর ক’টা দিনের বিরতি পেলেই সঙ্গীর সাহচর্যের জন্য ছটফট করে মন, স্পর্শ পেতে ব্যাকুল হয়ে থাকে শরীর। তারপর যখন দু’জনে শেষ পর্যন্ত কাছাকাছি আসেন, কামনা যত বাড়তে থাকে, ততই যেন উত্তাপে গলে গলে পড়ে দুটো শরীর, এগোতে চায় চরিতার্থতার দিকে। আর সেই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্পর্শ। আপনাদের দু’জনের শরীরেই কিছু নির্দিষ্ট অঙ্গ ছাড়াও আরও বিভিন্ন অংশে
আপনাদের সম্পর্কের উষ্ণতা কি হারিয়ে যাচ্ছে? ইচ্ছে করলেও কি আগের মতো উত্তেজনা অনুভব করছেন না আর? অনেক সময় হরমোনের তারতম্যের কারণে লিবিডো কমে যায়, এবং তখন মিলনের ইচ্ছেটাও আর তত জোরদার থাকে না। এরকম সময়ে আপনার ভরসা হতে পারে কিছু বিশেষ খাবার। সাধারণ খাবারেই এমন গুণ রয়েছে যা আপনার যৌন উত্তেজনা বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। জেনে নিন এমনই কিছু
বরিশালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক ঝালকাঠি জেলার নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে রনি (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানুহার
গত কয়েক মাসে ভারতে চালের দাম বেড়ে যাওয়ার বাজার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বসিয়েছে দেশটি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে চালের দাম ও সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নিয়েছে ভারত। এর ফলে ৪ মিলিয়ন টনের রপ্তানি আটকে গেছে। নতুন করে রপ্তানিও কমবে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু এবং ৩৮৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নদী শাসনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় পদ্মা পাড়ের সর্বস্তরের জনগনের আয়োজনে কয়েক'শ লোকের উপস্থিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন পালিত হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার
সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বদলায়, সমাজের সঙ্গে সর্ম্পকেরও বদলায় সমীকরণ। পৃথিবী এবং সমাজ যতই আধুনিক হচ্ছে তার ছোঁয়া এসে লাগছে মানব জীবনে। আবার ব্যাক্তি স্বাধীনতাও প্রবল হচ্ছে মানুষের মধ্যে। বরাবরের মতই তাতে থাকছে যুব সমাজের অগ্রনী ভূমিকা। সম্প্রতি বিবাহ, সম্পর্ক বা সহবাসের মতো বিষয়গুলো নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষা বলছে- বিবাহ নয়, সম্পর্কের যাপনে নতুন প্রজন্মের কাছে অনেক বেশি
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১০তম স্থানে অবস্থান করছে। সেই সাথে শুক্রবার সকালে রাজধানী ঢাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১৮১, ১৫৯ এবং ১৪১ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থান দখল করেছে। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে
ঢাকা থেকে বরিশালে আসার পথে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস হঠাৎ করেই সড়কের পাশের খাদে পড়ে যায়। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী এলাকায় ঘটা এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। তবে হাতে গোনা কয়েকজন আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে তাকে দাফন করা হয়।এর আগে, বাদ জুমা রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ
রাজবাড়ীর গোয়ালন্দে 'গ্রন্থবিলাস' নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত হাউলি কেউটিল আলিম উদ্দিন পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি। পাঠাগারটির প্রতিষ্ঠাতা মোঃ লুৎফর রহমান। তিনি গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার। দেশের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যা প্রতি মাসে গড়ে ৪৫ দশমিক ৫ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপের এ তথ্য উঠে এসেছে। আগামীকাল (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ ভার্চুয়ালি এক আলোচনা সভায়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাস করে না। সন্ত্রাসে বিশ্বাসও করে না। মিডিয়াতে সন্ত্রাসের যেসব চিত্র এসেছে, তা আওয়ামী লীগ-ছাত্রলীগের।জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সদ্য সমাপ্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কুশিয়ারা নদীর