স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। সড়ক প্রশস্ত না থাকায় দুর্ঘটনাও বেড়েছে উদ্বেগজনকভাবে। দুর্ঘটনা প্রতিরোধে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সড়ক বিভাগ। তাৎক্ষণিক সড়ক প্রশস্ত করা না গেলেও সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছেন তারা। সোমবার থেকে এ কাজে নিযুক্ত করা হয়েছে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। বিষয়টি নিশ্চিত করে সড়ক
বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।কাদের বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর (ভারত) সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে। তাই, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তারা নানান অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, আওয়ামী লীগ কখনও ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয় না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন।আজ একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫২৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশব্যাপী দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে। রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে এক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবার সব মণ্ডপে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য থাকবে। প্রতিটি মণ্ডপ সিসিটিভি থাকা বাধ্যতামূলক। নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতও
দল যখন এশিয়া কাপের মঞ্চে তখন ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। ইতোমধ্যে দেশটির এক তৃতীয়াংশ মানুষ বন্যায় আক্রান্ত। মারাত্মক এই বন্যার কবলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। এক হিসাবে দেশটি বন্যার কারণে ইতোমধ্যে ১৮০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে। কেবল আর্থিক ক্ষতি নয় বন্যার কারণে দেশটির অনেক মানুষ দুঃখ-দুর্দশায় সময় কাটাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে
বহু প্রতিক্ষিত মোংলা-খুলনা রেলপথ চালু হচ্ছে ডিসেম্বরে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে এ প্রকল্পটির মাধ্যমে পাল্টে যাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গতি। মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম কয়েকগুন বৃদ্ধি পাবে।এ বন্দর রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশ ভারত,নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়বে।সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি করতে
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন।তিনি আরো জানান, সকালে সারে ১০ টার দিকে পার্বতীপুর থেকে
বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে পূর্ণিমার প্রভাব থাকায় উপকূলীয় ১৫ জেলায় ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।রোববার (১১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যুবসমাজ আমাদের বড় একটা শক্তি। পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এ যুবসমাজই পারবে বাংলাদেশটাকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।রোববার (১১ সেপ্টেম্বর) ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি
মিয়ানমারে বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় রাখাইন রাজ্যে কিছু দিন ধরে সংঘর্ষ চলছে। যার প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোর ওপর। বিশেষ করে বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। এদিকে প্রায়ই গুলির শব্দ শোনা যাচ্ছে তুমব্রু সীমান্তে। অন্যদিকে মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয়। এক পক্ষ বলছে, সেখানে তারা চাপে আছে। অন্য পক্ষ বলছে, ঘর
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।রোববার (১১ সেপ্টেম্বর) সরকারের চার সচিব ও তিনটি সংস্থার চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান তিনি। যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে- বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্রসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান। মাহমুদুল
পূর্ণিমা ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশাল বিভাগের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে বিভাগের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। যদিও সেই পানি ভাটার সঙ্গে সঙ্গে নামতে শুরু করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার দুই সেন্টমিটার ওপরে, ঝালকাঠীর বিষখালী নদীর পানি দুই সেন্টিমিটার,
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন।রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা
ভারত সফর নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ ছাড়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন যাওয়ার বিষয়টিও বৈঠক থেকে জানা গেছে। উল্লেখ্য,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯০৫ জন।রোববার (১১ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ১ হাজার ৬৬৭ জনের মৃত্যু এবং ৪ লাখ ৮৯ হাজার ৪৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়
রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে আল-আমিন (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল ইসলামের তিন দিনের
দিনের শুরুতে ফজরের নামাজের সালাম ফেরানোর পরপর এ দোয়া পড়তেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ আমলটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদার। কেননা মুমিন মুসলমানের তো হালাল রিজিক, উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমলই জীবনে একমাত্র চাওয়া-পাওয়া। হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে- হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে (প্রতিদিন
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অপকর্মের লিখিত অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে জমা দিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির একটি অংশ।শনিবার (১০ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছে সিলগালা করা অভিযোগপত্রটি হস্তান্তর করার কথা থাকলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। সংক্ষুব্ধ নেতারা জানান, অভিযোগপত্রটি ছাত্রলীগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত এবং সময়োপযোগী প্রচেষ্টায় সফলভাবে করোনা মহামারী থেকে বহু জীবন বাঁচিয়ে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত ‘ব্যথা সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২২ এবং ব্যথা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলন-২০২২’-এ সম্প্রচারিত প্রাক-রেকর্ডকৃত ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি। শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে।শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের
নেত্রকোণার তিন উপজেলায় প্রবল দমকা হাওয়ার সময় মাছ ধরতে গিয়ে হাওর এলাকার পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ও মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইন সহ ফারুক মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক রংপুর জেলার সদর থানার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। সে ভূরুঙ্গামারীর একটি গ্যারেজে মিস্ত্রীর কাজ করতো। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ফারুক মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৯০ পিস
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের প্রধান গেটের সামনে থেকে মো. রকি শেখ (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. রকি শেখ খানখানাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের আঃ রাজ্জাক শেখ এর ছেলে। নিহতের বাবা আঃ রাজ্জাক বলেন, স্থানীয় শামীম সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার