চট্টগ্রামের মিরসরাইয়ের ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া সাত জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াত মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের আইসিইউর চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত। তিনি বলেন, সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ
শেখ কামালের জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে দেশের যুব সমাজ নিজেদের মেধা-মনন বিকশিত করে বাংলাদেশের মর্যাদা উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বহুমুখি প্রতিভা নিয়ে সে জন্মেছিল। হয়তো বেঁচে থাকলে আরও বেশি উন্নতি করতে পারত। সিম্পল লিভিং, হাই থিংকিং, এটাই ছিল আমাদের মটো (আদর্শ)। কামাল সব সময় অত্যন্ত সাদাসিধাভাবে চলাফেরা করতো। তার পোশাক-পরিচ্ছদ, জীবন-যাপন খুবই সীমিত ছিল।
বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকালের দিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অলোচনা সভার আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ
বাগেরহাটের ফকিরহাটে নসিমনে কার্ভাডভ্যানের ধাক্কায় ফজর আলী (২৭) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় নসিমনে থাকা পাঁচটি গরুও মারা গেছে। এ সময় আহত হয়েছেন নসিমনের অপর ২ গরু ব্যবসায়ী।শুক্রবার (৫ আগস্ট) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ব্র্যাকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের মৃত নিজামউদ্দিনের ছেলে। নিহতের ভাই মো. শিফুল শেখ জানান, তার ভাইসহ অপর
যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সমাজসেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ
জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর কোনো হার দেখেনি বাংলাদেশ। এই সময়ের মাঝে দুই দলের মধ্যকার খেলা ১৯ ওয়ানডের প্রত্যেকটি জিতেছে টাইগাররা।জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০তম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ (৫ আগস্ট) হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল খান। টি-টোয়েন্টি সিরিজ
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ৫ আগস্ট সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তার জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র
এবারের জিম্বাবুয়ে সফরে নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের সময়ও তাকে নিয়ে হয়েছে অনেক কথা। আজ দুপুরে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শুরুর আগেও ভক্ত-সমর্থকদের মুখে সাকিবের নাম।সাকিবকে নিয়ে কথা হতেই পারে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে তিনিই হয়েছিলেন সিরিজসেরা। তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট দখলের কৃতিত্ব দেখান সাকিব। তিন ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি। হারারে স্পোর্টস ক্লাব
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কিছুটা বেড়েছে। সেই সঙ্গে অসহনীয় পর্যায়ে রয়েছে কাঁচা মরিচের দাম। শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা এবং পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আর কাঁচা মরিচের কেজি তো ছুঁয়েছে আড়াইশ টাকা। ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি করছেন কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল
মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। এই সিদ্ধান্ত ভাইরাসের বিস্তার রোধে ভ্যাকসিন, চিকিৎসা এবং প্রয়োজনীয় পণ্য বিতরণকে ত্বরান্বিত করবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৬০০ ছাড়িয়েছে। দেশটিতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক চতুর্থাংশ নিউইয়র্কে। গত
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ২৮৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক শ। শুক্রবার (৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) আঘাত হেনেছে বলে জানিয়েছেন টোকিওর প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য জানান তিনি। নোবুও কিশি সাংবাদিকদের বলেন, চীনের উৎক্ষেপিত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের ইইজেড-এর মধ্যে আঘাত হেনেছে।চীন তাইওয়ানের চারপাশে জলসীমায় বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।কিশি বলেন, জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে।এ বিষয়ে তিনি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদৎ বরণ করেন তিনি। শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা
থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে একজন থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, যে মাউন্টেন বি নাইট ক্লাবে বৃহস্পতিবার রাত ১টার সময় আগুন লাগার খবর পাওয়া যায়। নিহতরা সবাই থাই নাগরিক বলে
মহররম। হিজরি সনের প্রথম মাস। ১০ মহররম পবিত্র আশুরা। আল্লাহ তাআলা ঘোষিত সম্মানিত এ মাসের অন্যতম আমল রোজা। এ মাসের রোজা পালনে রয়েছে বিশেষ কারণ। আবার আশুরার রোজার ফজিলত এবং মর্যাদাও অনেক বেশি। আশুরায় নবিজির রোজা পালনের কারণ ও ফজিলত ফুটে ওঠেছে হাদিসের একাধিক বর্ণনায়। কী সেই সব কারণ ও ফজিলত? আশুরার রোজা রাখার কারণ ও নবিজির নির্দেশ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
ভোলায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমের স্ত্রী বাদী হয়ে ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামালের আদালতে মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনকে। অজ্ঞাত আসামি করা হয় আরও
সেই ১২২ বছর আগে অলিম্পিকের (Olympics) ইতিহাসে প্রথম বার ক্রিকেট (Cricket) খেলা হয়েছিল। কিন্তু তার পরে আর ক্রিকেটকে আর দেখা যায়নি অলিম্পিকের আসরে। ফের অলিম্পিকে ক্রিকেটকে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে (2028 Los Angeles Olympics) ফিরতে পারে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুব সমাজের আগ্রহ রয়েছে এ রকম
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া তো লেগেই থাকে। আর ঘটনাচক্রে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী, এরকমটাও প্রায়শই দেখা যায়। তারপরে মানভঞ্জন করে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনেন স্বামী। এমন সাধারণ ঘটনা অন্য মাত্রা পেল কানপুরের এক অদ্ভুত ঘটনায়। দেখা গেল, বাপের বাড়ি থেকে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছেন এক ব্যক্তি। সেই চিঠির ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। উত্তরপ্রদেশের কানপুরের শামসাদ
হাতে সময় কম, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। সেই রকম পরিস্থিতিতে আট থেকে আশি প্রায় সকলেরই ভরসা ম্যাগি। অনেকে আবার স্রেফ ভালবাসেন বলেই তিনবেলা কাটিয়ে দিতে পারেন ম্যাগি খেয়ে। কিন্তু তাই বলে এত পছন্দ যে, ম্যাগি না খেয়ে বিয়ে করতে যাবেন না তরুণী? অবাক হলেও এমন কাণ্ডই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই দিনভর মজে সোশ্যাল
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি'র কে›ন্দ্রীয় কমিটি ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনঃরায় দলীয় কার্যলয়ের সামনে
জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট বিক্রির সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি সহজ ডটকম কোম্পানির মাধ্যমে টিকিট কিনে যাত্রীকে যেন অধিক অর্থ দিতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এসব পরামর্শ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ২০২১-২২ শিক্ষাবর্ষের এই ফল প্রকাশিত হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছে। প্রসঙ্গত,
চীনের ‘কৌশলগত’ মহড়ার মধ্যেই তাইওয়ানের দক্ষিণ-পূর্বে সমুদ্রের দিকে যাচ্ছে মার্কিন রণতরী ইউএস রোনাল্ড রিগ্যান। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে আরও জানা যায়, রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমর্থনে দক্ষিণ চীন সাগরে নির্ধারিত অপারেশনে যাচ্ছে বলেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র। রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে থাকা কমান্ডার জর্জ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিয়ে বাড়িতে প্রবেশ করে পুলিশের হামলায় অন্তত দশজন আহত করার পরে ক্ষমা চাইতে হলো পুলিশকে। বুধবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (০৪ আগস্ট) চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের জয়নাল মল্লিকের মেয়ে নুপুর আক্তারের (১৯) বিয়ে। বুধবার রাতে নুপুরের গায়ে হলুদ ছিল।