ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি জানান, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিন্স কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপচিকিৎসা দিয়ে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, পরোয়ানাভুক্ত পলাতক আসামী উপজেলার মজিদ শেখের পাড়া এলাকার মো. খবির মোল্লার ছেলে মো. মতি মোল্লা, উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিন শেখ এর ছেলে মোঃ বাবু শেখ, গোয়ালন্দ পৌরসভা গোডাউন এলাকার শ্রী তুলশী সাহার
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম। মঙ্গলবার (২০সেপ্টেম্বর ২০২২ইং)দুপুরের দিকে নবাগত পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম পানছড়ি থানায় পৌছলে মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃমিজানুর রহমান পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম কে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার মো:নাইমুল
ছাদখোলা বাসের আক্ষেপ মিটে গেছে। সেই বাসে চড়েই বাফুফের পথে ‘সাফ চ্যাম্পিয়ন’ সাবিনা খাতুনরা। বুধবার বিমান বন্দর থেকে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’ বিআরটিসির দ্বিতল
খাদ্য শস্য পণ্যের ভরপুর উত্তরের জেলা দিনাজপুর। এই জেলার কৃষকদের একমাত্র ধান চাষই ভরসা। তাই সব প্রতিবন্ধকতা কেটে উঠে এখন আমন ধান ক্ষেতে সার ছিটানো, আগাছা পরিষ্কার ও কীটনাশক দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন জেলার হাকিমপুর উপজেলার কৃষকেরা। প্রথমের দিকে আকাশের বৃষ্টি না থাকায় গভীর নলকূপ ও ডিপ টিউবওয়েল থেকে অতিরিক্ত অর্থ খরচ করে আমান ধানের চারা রোপণ করেছে কৃষকরা।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক শিরোপা নিয়ে বাংলার বাঘিনীরা এখন দেশের বুকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজসিক অভ্যর্থনায় সিক্ত হচ্ছেন নারী ফুটবল দলের প্রতিটি তারকা এবং কোচিং স্টাফের সবাই।ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের আগে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে আজ (২১ সেপ্টেম্বর) কথা বলেছেন নারী ফুটবল দলের অধিনায়ক এবং আসরের সেরা খেলোয়াড় সাবিনা খাতুন। এই সময়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের জন্য রাজসিক আয়োজনের জন্য
আন্দোলনের নামে বিএনপি আবারও রাজপথে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেছেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কীসের আলামত? এগুলো কি জাতীয় পতাকার অবমাননা নয়?বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব
পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর২০২২ইং) ভোর ৪টার দিকে হাবিলদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/২-আরবি এলাকায় এ্যাম্বুসে অবস্থান করে।মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধীনস্থ চালিতাছড়া বিওপি হতে শাড়ি ও লেহেঙ্গার চালান জব্দ করা হয়। ৪০
টেকনাফে নাফনদীর থেকে অজ্ঞাত আরো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ পৌরসভার নাইটং পাড়া অংশের নাফ নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নাফনদীতে একটি মরদেহ ভাসছে, এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্যদের সহযোগিতায় ভাসমান মরদেহটি উদ্ধার করা
প্রতীক্ষা শেষে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার বুধবার দুপুর ১টা ৪১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিজি থ্রি ৭২ ফ্লাইট। এখন চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেওয়ার পালা। সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হচ্ছে। বাসের
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেছেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের চার পরীক্ষা প্রশ্ন ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। তাই এটি গুজব নয় গজবে পরিণত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে 'শিক্ষাক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা' শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কর্মশালায় 'শিক্ষাক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা' বিষয়ক উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের বান্দরবান সীমান্তে পড়ার ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, ‘ওই এলাকার সীমান্ত এলাকাটি খুব ক্রিসক্রসড। কখনও কখনও সীমান্ত বোঝা কঠিন হয়ে পড়ে…, সেই কারণে তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না, আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়ছে।’ নিউইয়র্কের হোটেল লোটে ৭৭তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।পুরস্কারের ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নারী ফুটবল দল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশকে গর্বিত করেছে। তাদের এই চেষ্টাকে সাহায্য করতে ও স্বীকৃতি জানিয়ে বিসিবির পক্ষ থেকে তাদের জন্য ৫০ লাখ টাকা
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন খন্দকার (৩০) নামের এক ইটভাঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এতিমখানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সুজন খন্দকার চৌগাছা পৌরস্কুল পাড়ার রতন খন্দকারের ছেলে। সে পেশায় একজন ইটভাঙ্গা শ্রমিক। নিহত সুজন খন্দকারের বড় ভাই রাজু বলেন, পারিবারিক কাজে একটি পালসার মোটরসাইকেল নিয়ে সাহারবাটি
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ। প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যায়নরত সাড়ে চার হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য মাত্র একটি বাস।১৯৯৩ সালে তৎকালীন বিএনপি সরকার কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবির্ধাতে ৫২ সিটের একটি বাস প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করেন।কলেজ কর্তৃপক্ষ যদিও শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তির সময় বাসভাড়ার টাকা কেটে নেয়।ভাড়া নিলেও সিংহভাগ শিক্ষার্থীরাই বাসে চড়তে পারেনা।বাসটি দীর্ঘদিন রাস্তায় চলাচল করে বর্তমানে
কুমিল্লা দেবীদ্বারে যানজট ও পথচারীদের ভোগান্তি নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) নাছরিন সুলতানার নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসনিক সূত্রে জানা যায়, উপজেলা সদরের মধ্যে জেলা পরিষদের বেশিরভাগ জায়গা অবৈধভাবে দখল করে রাখছেন একশ্রেণীর প্রভাবশালী মহল। তারা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সিএনজির যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ইনচার্জ হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাশিয়াহাটায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের বেতকান্দি গ্রামের হজরত আলীর ছেলে আ. মালেক। অপরজনের
মনিরুল ইসলাম নামের এক পর্যটক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে মারধরের শিকার হয়েছেন। যারা মারধর করেছে তাদের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরোপয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে পুলিশ মনিরকে হেফাজতে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে জাফর আলম নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ১৮ ও ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা কয়েক দুর্বৃত্তকে দেখে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে হোটেল লোটে প্যালেস নিউইয়র্ক মিটিং রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমারের ১৮ কিলোমিটার সীমান্তে মানুষের নিত্যসঙ্গী এখন মিয়ানমারের অভ্যন্তরের বিভিন্ন প্রকার বিস্ফোরণের বিকট আওয়াজ। কখনও অনবরত, কখনও থেমে থেমে, সীমান্তের আওতাধীন ৩৪-৪৬ পিলারের কাছাকাছি বসবাসরত হাজারও মানুষ শুনছেন বিস্ফোরণের শব্দ। চলমান মিয়ানমারের সেনাবাহিনী ও আরকান আর্মির মাঝে রক্তঝরা সংঘর্ষের জেরে ব্যবহারিত বিভিন্ন গোলাবারুদের বিস্ফোরণের শব্দে কাঁপছে বাংলাদেশের সীমান্তের বেশ কিছু জায়গা। তবে আতঙ্কে সীমান্ত জনপদের অনেকের মাঝে নেমে এসেছে অর্থনৈতিক
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আগামী উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগের ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪)
নেক আমল। মানুষের জন্য অনেক মূল্যবান। মহান আল্লাহ মানুষের প্রতিটি ভালো কাজের জন্যই নেক দান করেন। অথচ গোপনে কিছু অপরাধের (হারাম কাজ করার) কারণে মানুষের মূল্যবান অর্জিত পাহাড়সম নেক আমলও ধূলিকনায় পরিণত হবে। যে কারণে পাহাড়সম নেক আমলও ধূলিকণায় পরিণত হবে সে সম্পর্কে হাদিসে পাকে কী বলেছেন নবিজি? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবিদের সঙ্গে কেয়ামতের ভয়াবহতা নিয়ে আলাপ-আলোচনা করছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশের শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা আমাদের শিশুদের সত্যিকারের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আগামী বছর থেকে একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করছি। সোমবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ মহাসচিবের শিক্ষা