দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। তবে উল্টো চিত্র দেখা দিয়েছে নৌপরিবহন সেক্টরে। যাত্রী ধরে রাখতে ভাড়া কমানোসহ সর্বশেষ রোটেশন প্রথা চালু করেও সুফল পাচ্ছেন না নৌপরিবহন মালিকরা। এরই মধ্যে লোকসান এড়াতে বিলাসবহুল একাধিক লঞ্চ কেটে বিক্রি করা শুরু হয়েছে। ফলে প্রায় দেড়শ’ বছরের
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। গত সোমবার বিকালে তদন্ত কর্মকর্তা ও বারাদী হার্টিকালচারের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত কর্মকর্তা ও বারাদী হার্টিকালচারের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির তদন্ত প্রতিবেদন
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান
মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে না আসার বিষয়ে টেকনাফ উপজেলার বোট মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টারদিকে টেকনাফ উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে
ব্যবসায়িকে জিম্মি করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় করা মামলায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বহিস্কৃত সাত সদস্যকে পৃথক ধারায় ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। এক ধারায় পাঁচ বছর, আরেক ধারায় সাত বছর কারাদণ্ড দিলেও উভয় সাজা একসঙ্গে কার্যকর হয়ে সাত বছর কারাদণ্ড ভোগ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম গাঁজা সহ বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, দৌলতদিয়া পূর্বপাড়া (পতিতালয়ের ভিতর) হাসনা বেগম এর বাড়ী থেকে মাদক কারবারী সোহরাব মন্ডল পাড়া এলাকার সাইদুল এর স্ত্রী রাহেলা বেগম(৪০) কে ৩৫০ গ্রাম গাঁজাসহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর গোলকনগর গ্রামে দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের কোরবান আলী (৫৯), উম্বাত আলী (৫৫), মামুন হোসেন (১৬),ইউনুস আলী (৩৫), শিপন হোসেন, গফুর মোল্লা (৪৫), আব্দুল মজিদ (৫০), রহিম
রাজবাড়ীর দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্পের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডাউফরসিডা প্রকল্পের আওতায় চির সাপোর্ট কমিটি ফ্রান্সের আর্থিক সহযোগিতায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা এনজিও সমন্বয় মাসিক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুর রহমান শেখ এর সভাপতিত্বে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী প্রকল্পের বাৎসরিক
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদারীপুরের ডাসার উপজেলার সকল পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন স্থানীয় প্রশাসন।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় পূজা উদযাপন পরিষদের কাছে মন্ডপে-মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন উপজেলা প্রশাসন। ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন
ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয়পত্রের শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়। যশোর
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বাংলাদেশের মানুষ এখন আনন্দে ভাসছে। ফাইনালে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশের মেয়েদের এ সাফল্য খুলে দিয়েছে ফুটবলের নতুন দুয়ার। তিন গোলের মধ্যে দুটি গোলই করেছেন কৃষ্ণা রানী সরকার। সেই আনন্দ ছুঁয়ে গেছে কৃষ্ণার বাড়িতে, টাঙ্গাইলের গোপালপুরের উত্তর পাথালিয়ার গ্রামের মানুষের মাঝে। তবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় তাঁর মা নমিতা রানী সরকার মেয়ের খেলা দেখতে
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়ায় হামলার শিকার হন তিনি।এ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা গেছে, প্রতিপক্ষের লোকজন সকালে শহরের মাঠ পাড়ায় ইমরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
দেশের বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব পাচ্ছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। আগামী ২২ সেপ্টেম্বরের শামীমা নাসরিন, তার মা ও বোনের জামাইকে ইভ্যালির নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এ ছাড়াও পরিচালনা পর্ষদে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নিচে নয় এমন কর্মকর্তাকে স্বাধীন পরিচালক হিসেবে
বিএনপির ঢাকা উত্তর শাখার নেতাকর্মীদের সমাবেশে হামলার অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে বাদী হয়ে ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো. ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।মামলায় যাদের আসামি
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে এবার নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে এক জনের মৃত্যু হয়েছে।এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতের খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ
খাগড়াছড়ির দীঘিনালার ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস, সন্তু লারমা) পক্ষের সমর্থক দর্পণ চাকমাকে (৩২) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) নাড়াইছড়ি বাজার থেকে ডেকে নিয়ে গিয়ে মাইনী নদীর পাড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত দর্পণ জেএসএস সমর্থক বলে জানা গেছে। তবে তার বাড়ি কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট
রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং সামরিক শবমিছিলের মাধ্যমে জাতি রানি দ্বিতীয় এলিজাবেথকে চূড়ান্ত বিদায় জানিয়েছে।ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রার্থনা সভায় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগদান করেন বিশ্বনেতা ও বিদেশি অতিথিরা। রানির কফিন সমাহিত করার জন্য উইন্ডসরে নেওয়ার সময় কয়েক হাজার মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল।অন্ত্যেষ্টিক্রিয়ায় ওয়েস্টমিনস্টারের ডিন রানির ‘আজীবন কর্তব্যবোধের’ প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতার শেষ ও ১১তম দিনে ওয়েস্টমিনস্টার হলে রানিকে সারিবদ্ধভাবে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখানে ২০ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ দারোগাপাড়া ম্রাসানাই মারমার বসতবাড়ির দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাই মদ সহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় রামগড় থানার উপ-পরির্দশক (এসআই) মহসিন মোস্তফার নেতৃত্বে ফোর্সগনের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার দারোগা পাড়া এলাকার অভিযান
আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার রহমতের কোলে ফিরা যাওয়ার পথ তওবা। তওবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। বেশি বেশি তওবায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। দান করেন অসংখ্য নেয়ামত। তওবায় মহান আল্লাহ সীমাহীন খুশি হন। যে খুশির উপমা এসেছে হাদিসে। কী সেই হাদিস? হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
রাজকীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সমাহিত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজা তৃতীয় চার্লস, রাজপরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে রানিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমাধিস্থ করা হয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টা ১২ মিনিটে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-কে বিষয়টি নিশ্চিত করেছে রাজপরিবার। 'রয়্যাল ফ্যামিলি'র ওয়েবসাইটেও বিষয়টি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন ১নং মহালছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃসুজন(২২) কে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ রোববার (১৮সেপ্টেম্বর ২০২২ইং) সন্ধ্যার দিকে মহালছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মধুসূদন সসরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকার রজব আলীর চায়ের দোকানের সামনে থেকে সিআর মামলা