জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্যটি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ বিভিন্ন রোগ। তার দুটি কিডনি ড্যামেজ হয়ে শরীরে পানি জমে নষ্ট হয়ে যায় তার ডান পা। পরে রাজধানীর বারডেম জেনারেল
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পারেননি দলকে শুভসূচনা এনে দিতে। যে কারণে তৃতীয় ওভারে এসে ম্যাচে প্রথম বাউন্ডারির দেখা পায় পাকিস্তান। ৬ দিয়ে বাউন্ডারির খাতা খোলেন রিজওয়ান। যদিও এরপরেই ব্যক্তিগত ১৫ রানে স্যাম কারানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ওপেনার। এর আগে পরে পাওয়ারপ্লেতে ইংলিশ বোলাররা
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি মিথিলা উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন। বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত যেতে দেশে কিংবা দেশের নানা প্রান্তে। কখনও কাজে অথবা শুটিংয়ের জন্য তিনি বিদেশ যান। অন্যদিকে রয়েছে তার শশুড়বাড়ি কলকাতা। সেখানেও নিয়মিত তিনি যান। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া পোস্ট নিয়ে দর্শকের মনে এখন কৌতুহল। সম্প্রতি মেয়েকে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের।রবিবার মৃতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিল। নারায়ণগঞ্জের পাগলা নৌ পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর
বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে ছিল বৃষ্টির শঙ্কা। তবে এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। ফলে ম্যাচটা মাঠে গড়াচ্ছে ঠিক সময়েই। হয়ে গেছে টসও। সেই টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মেঘলা আবহাওয়ায় পাকিস্তানকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। বিস্তারিত আসছে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেরিতে অর্থ পরিশোধের সুযোগ চেয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে জ্বালানি তেল চেয়েয়েছেন।দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার (১৩ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা। বৈঠকে দুই নেতা
দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে নানা সমালোচনা হলেও চিকিৎসা নিয়ে কোন সমালোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু চিকিৎসা করে, আর নিয়ন্ত্রণের কাজটি করেন অন্যান্য মন্ত্রণালয়।রোববার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু’য়ে আয়োজিত ডেঙ্গুর নতুন গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, প্রথমে
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেনি তিনি। এর আগে শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’ শুরু হয়। তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ১৪ বছর ধরে সরকারে আছে। আমরা বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাংলাদেশ আজ বদলে গেছে। আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ’। আজ রবিবার সকালে ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হোক সেটা আমরা চাই। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ হোক। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়েছে’।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সব সৈন্য পুরোপুরি সরিয়ে নিয়েছে রাশিয়া। পরে সেখানকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী।এরপরই সরব হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, খেরসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে রুশ সেনারা। রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া তাদের
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুইটি বিধ্বস্ত হয়। বিমান দুইটিতে কতজন লোক ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্মকর্তারা। তবে বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অ্যান্থনি মন্টিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি সেখানে
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থেকে ফাইনালে ইংল্যান্ড। আর কপালের জোরে ফাইনালে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। দুই দলের মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়েই পর্দা নামতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা উঁচিয়ে ধরার লড়াইয়ে ইংলিশদের মুখোমুখি হবে বাবর আজমের দল। হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন রোববার (১৩ নভেম্বর)। সাহিত্যের প্রায় সব শাখাতে তার সাবলীল বিচরণ ছিল। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ তথা সব ক্ষেত্রেই তার লেখনি বাংলা সাহিত্যে ভিন্নমাত্রা দিয়েছিল। এজন্যই বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক বলা হয় তাকে। বাংলাদেশের শোবিজেরও একজন অগ্রগামী দিশারী ছিলেন তিনি। নাটক, চলচ্চিত্র রচনা ও পরিচালনায় তিনি দেশে আলাদা একটি ধারার প্রচলন ঘটিয়েছেন। এই কথাসাহিত্যিক জন্মেছিলেন
অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্পকারখানা, প্রকল্প ও অন্যান্য অবকাঠামো আগামী ২০ নভেম্বর উদ্বোধন করা হবে।স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব শিল্প ও অবকাঠামোর উদ্বোধন করবেন।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৬ অক্টোবর এই উদ্বোধন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে তা পিছেয়ে যায়।উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর। বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।একই সময়ে প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে বায়ু মানের সূচক ছিল ৩০৪, তৃতীয় অবস্থানে থাকা দিল্লি সূচক ২০২। সাধারণত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর
বর্তমান সময়ে আমাদের মাঝে একটি জিনিস বা গুণের বড় অভাব। যা কারও মধ্যে সেভাবে নেই বললেই চলে। অথচ যে গুণটির খুবই প্রয়োজন; যা মানুষকে সব সময় স্বাভাবিক অবস্থায় রাখতে সক্ষম। তবে আল্লাহ তাআলা এ গুণটি নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য দোয়া করতে বলেছেন। সেটি কী? ছোট্ট একটি গুণ আবার ছোট্ট একটি দোয়া। এ দুয়ের সম্বন্বয়ে মানুষ সুন্দর ও স্বাভাবিক থাকতে সক্ষম। সেটি
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা এবং সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তরুণরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমান বিশ্বে যে সংকট সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের তরুণরা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। শনিবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার উদ্যোগে দেশের
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, এমন ঘোষণার সাথে সাথে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম।ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার ৩৩২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে নির্ধারণ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে রোববার থেকে।বাজুস জানায়, প্রতি ভরি ২২
ররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার। শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দুটি চুক্তি সই হয়েছে। সৌদি সরকার বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃআসলাম মিয়া বলেন, শত বাঁধা উপেক্ষা করে জনগণ আজ সমাবেশে সমবেত হয়েছে। ফরিদপুরের জনগণ আজ দেখিয়ে দিয়েছে ফরিদপুর বিভাগ বিএনপির ঘাঁটি। তিনি আরো বলেন, মানুষকে খাওয়ানোর পয়সা নাই, কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার পয়সা আছে। অবৈধ আওয়ামী লীগ সরকার চাপাতি
বরিশালের ফয়সাল নিউইয়র্ক পুলিশ অফিসার পদে বাংলাদেশের মুখ উজ্জল করেছে। কঠোর পরিশ্রম অধ্যাবসয় ধৈয্য সাধন ও মেধাক্রম অনুসারে নিউইয়ার্ক সিটি (ম্যানহাটন,ক্রিমিনাল ব্রাঞ্চে) পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মাহমুদুল হাসান ফয়সাল। তার পুলিশ অফিসার পদে পদোন্নতি পাওয়ার সংবাদে তার জন্ম স্থান বরিশাল আলেকান্দা এলাকায় আনন্দের প্রবাহ বইছে। তার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ পুলিশ অফিসার পদে পদোন্নতিতে বাংলাদেশের মুখউজ্জল করেছে বিশ্ব দরবারে । নগরীর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ২৪ নভেম্বর ঢাকায় আসছেন। শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এটিই রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে। এর আগে সোমবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বান্ধবীকে নিয়ে প্রেমিকের পালিয়ে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে না পেরে এক প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নিজ ঘর হতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে চিরকুট লিখে তার প্রতারক প্রেমিক ও বান্ধবীকে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে গেছেন তিনি। নিহত ব্যক্তি
বান্দরবানের তিন উপজেলায় নিরাপত্তার কারণে ১৬ নভেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। শনিবার বিকেল চারটায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এক গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন। উপজেলাগুলো হচ্ছে রোয়াংছড়ি, রুমা ও থানচি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের ১২ নভেম্বরের চিঠির আলোকে তিনটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে ও নিরাপত্তার