প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সোমবার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল ২০২৬ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে মাছ নিধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগের ঘটনায় এক কৃষকের প্রায় তিন শতাধিক ক্যাম্বেল জাতের হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মো. সাত্তার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মোল্লা। সোমবার (৬ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামসু মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ
বর্জ্যের রিসাইক্লিং প্লান্টগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে বরিশালেও আধুনিক রিসাইক্লিং প্লান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার প্রায় ৩০ বছরের পুরোনো ময়লার ভাগাড় স্থানান্তরের লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার বর্জ্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এমন পরিবেশে সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে তা বড়
সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলায় দিন দিন জ্বালানি তেলের চাপ বাড়ছে। তেল সংগ্রহের আশায় মোটরসাইকেল চালকদের আগের দিন মধ্যরাত থেকেই সড়কের ধারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। অনেক চালক ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর পেট্রোল পেয়ে স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাম্প এলাকায় যানজট ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন
"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় অবস্থিত স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসামগ্রী এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। পরে প্রশাসনিক ভবনে কাস্টমস, এনবিআর, বিজিবি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাই এর প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনায় অবস্থিত এপেক্স শো-রুমের সামনে থেকে খালেদ মিয়া, কাওছার মিয়া এবং সিয়াম মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা, ও চাকু আটক করা হয়। পুলিশ জানায়, থানার সাব ইন্সপেক্টর সুজন কান্দি পাল এর নেতৃত্বে
নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা বহুল আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজ (৪২) কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১১,
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একমাত্র ফিলিং স্টেশনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র জ্বালানি সংকট। তেলের আশায় গত রাত থেকেই মোটরসাইকেল আরোহীরা সড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। অনেকেই সড়কের পাশে অবস্থান নিয়ে রাত কাটিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে হিলি ফিলিং স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সকালে পাম্প এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের লাইন দেখা যায়। সীমিত জ্বালানি সরবরাহের
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজের শিক্ষকরা। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের কক্ষে তালাবদ্ধ করার এ ঘটনা ঘটে। কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি পরিপত্র উপেক্ষা করে
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বরে এ দুর্ঘটনা ঘটে। সেলিনা আক্তার ওরফে ঝরনা বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। সকালে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে তিনি রাজবাড়ী শহরে গিয়েছিলেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর স্টাফ করসপন্ডেন্ট সোহেল মিয়ার মা। নিহতের
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসরায়েল। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথকভাবে এই অভিযানের দায় স্বীকার করে। আইডিএফ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, এই হামলা ইরানের ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকারোক্তির আগেই ইরান খাদেমির নিহত হওয়ার
মৌলভীবাজার জেলায় দিন যত যাচ্ছে, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও তত বাড়ছে। টিকা সংকটের পাশাপাশি হাম পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি ছড়িয়ে পড়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় মৌলভীবাজার সদর হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন সেন্টার
জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। একই
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্বহাল না করার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে সম্পূর্ণ অর্থ জমা না দেওয়া সত্ত্বেও সর্বোচ্চ দরদাতার ইজারা বহাল রাখা হয়েছে। সরেজমিনে জানা যায়, গত ১৩ জানুয়ারি মোলামগাড়িহাট বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে গত ২৫ ফেব্রুয়ারি দরদাতাদের উপস্থিতিতে
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল। ঈদ উপলক্ষে তিনি খুলনা থেকে ট্রেনে করে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাতভর যাত্রা শেষে
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রোববার ৫ এপ্রিল রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে তার মরদেহ
পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ সভাপতি জাকির (৪৪) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভাকে নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব প্রকল্পের মধ্যে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরিবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে উপস্থিত গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এলাকাবাসী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছটি বর্তমানে ফুল ও ফলে ভরে উঠেছে। দৃষ্টিনন্দন এই বৃক্ষ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিশালাকৃতির নাগলিঙ্গম গাছটির গুঁড়ি ফুঁড়ে লম্বা লতার মতো ছড়ায় অসংখ্য কুঁড়ি। এসব কুঁড়ি থেকেই একসঙ্গে ফুটেছে ফুল এবং ধরেছে গোলাকার ফল—যা এই গাছের অন্যতম বিশেষ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত “রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট” বাতিলের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে বাম রাজনৈতিক সংগঠনের নেতারা চুক্তিটিকে দেশের জন্য আত্মসমর্পণমূলক বলে মন্তব্য করেন। সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম মিরন। বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর অধ্যাপক আবদুল সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা ডা. মনীষা চক্রবর্তী,
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের