গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিল। টেবিলে মোমবাতি জ্বলছে, মাঝখানে একটি কেক। টেবিলের দুপাশে মুখোমুখি বসে আছেন নায়িকা দীঘি ও নায়ক ইয়াস রোহান। কেন তাদের এই উদযাপন? জানতে চাইলে দীঘি জানান বিবাহবার্ষিকীর কেক কাটছেন। বিষয়টি খোলাসা করেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের ফটোশুটের জন্যই এ আয়োজন। গতকাল ৯ অক্টোবর রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ইয়াস-দীঘি ন্যাচার কেয়ারের বিভিন্ন প্রোডাক্টের ফটোশুটে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।’ আজ সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম অক্টোবর
আগামী সংসদ নির্বাচনে আইন অনুসারে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন সচিব গোলাম সারওয়ার। ‘বিএনপির
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, পরোয়ানাভুক্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামী উপজেলার কাজী পাড়া এলাকার মো. ইব্রাহিম এর ছেলে মো. মুরাদ, পরোয়ানাভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া মৃত খালেক মোল্লার ছেলে মোঃ মিলন মোল্লা, উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়া এলাকার মো. ছলেমান ফকির
অনলাইনে জুয়া সংশ্লিষ্ট ৩৩১টি ওয়েবসাইট বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। সোমবার (১০ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বিটিআরসি’র ‘ডিজিটাল নিরাপত্তা সেল’ এর নিয়মিত নজরদারির অংশ হিসেবে সম্প্রতি ৩৩১টি জুয়ার সাইট বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান তথা সার্চ ইঞ্জিন ‘গুগল’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে অনলাইন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দ অদম্য মেধাবী আল আমিন (২২) ও তার বড় ভাই সাদ্দাম হোসেনকে (৩১) পূর্বের বিরোধের জের ধরে প্রতিবেশীরা রোববার দিবাগত গভীররাতে কুপিয়ে জখম করেছে। বর্তমানে আল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল আমিন প্রথম আলোর অদম্য মেধাবী হিসেবে বৃত্তি পেত। বর্তমানে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সে অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র। বড় ভাই সাদ্দাম
রংপুরের পীরগঞ্জে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষে আকাশ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন
মা ইলিশ রক্ষা অভিযান শুরু পর গত তিনদিনে ইলিশ শিকারের অপরাধে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া এ সময়ে ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন। তিনি জানান,
নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রঙ্গনে নবনির্মত ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৭ নেতাকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাব্বি (অর্ক), ছাত্রলীগের কর্মী ফরহাদ-১, মুস্তাকিম, ফরহাদ-২ ও নিয়নকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো এবং
বিসিক শিল্পনগরী নওগাঁর শিল্প প্লটের রাজস্ব উত্তোলন করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার আভিযোগ উঠেছে বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুন ও শিল্পনগরী কর্মকর্তা মো.ওয়াসিম সরকার এর বিরুদ্ধে। এছাড়া প্রতি মাসে বিসিকের অফিসে প্লটের আনুসাঙ্গিক সার্ভিস চার্জের টাকা দেয়ার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন বিসিকের এই দুই কর্মকর্তা। কিন্তু নিয়ম অনুযায়ী উদ্যোক্তারা প্লট ভাড়া,সার্ভিস চার্জ, ভূমি উন্নয়ন করসহ আনুসাঙ্গিক টাকা বিসিক
প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি ইসলামকে (৩৫) জামিন নামঞ্জুর করেছে রাজবাড়ী বিজ্ঞ আদালত। সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক নম্বর আমলি রাজবাড়ী জেলা আদালতে স্মৃতির জামিনের আবেদন করা হয। বিচারক কায়ছুন নাহার সুরমা জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী
ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের অফিস সহায়ক হাসানুজ্জামান পলাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে কালীগঞ্জ যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক ভাবে বলা হয়। হাসানুজ্জামান পলাশ শৈলকুপার ত্রীপুরাকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি শহরের উপ-শহরপাড়ায় বসবাস করতেন। তার পেস্টিং ছিল মহেশপুর ভুমি অফিসে। কিন্তু অফিস না করায় ৩/৪ মাস বেতন পান বলে জানা গেছে। পলাশের স্ত্রী ফারজানা ইয়াসমিন স্বপ্না জানান, রাতে
গাজীপুরের কালিয়াকৈরে মামলা দায়েরের দুদিনেও ধর্ষণের চেষ্টাকারী শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সোমমবার সকালে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও গ্রামবাসী। এ সময় বিভিন্ন শ্লোগানে সড়ক অবরোধ ও স্কুল ঘেরাও রেখে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করা হয়। এদিকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রধান শিক্ষককে অবরোধ রেখে লাঞ্ছিত করেন বিক্ষুব্দরা। অভিযুক্ত শিক্ষক হলেন, কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার
সাংবাদিক পরিচয় দিয়ে ধর্ম আত্মীয়তা করে পরিবারের সাথে সখ্যতা করে অবশেষে সেই পরিবারের সন্তান হিনা বিবাহিত মেয়েকে গর্ভে সন্তান দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূ অপহরণ করলেন এক নামধারী সাংবাদিক। ঘটনার প্রেক্ষিতে ঝিনাইদহ আদালতে আদালতে মামলা করলেন গৃহবধূর মাতা। এই নামধারী সাংবাদিকের নাম ইনসার আলী। গ্রামের বাড়ি উপজেলার যাদবপুর গ্রাম। বর্তমানে ঝিনাইদাহ শহরের আরাপপুরের জামতলা নামক জায়গায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। সে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ জেহাদ দিবস উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ১৯০টা
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তিন জনকে নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। এর হলেন অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোকে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে
বগুড়ায় শাহজাহান হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১০ অক্টোবর) দুপুরে মলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায়
‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার, এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার
আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস হলো
জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে।সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, মন্ত্রিসভায় আনা আইনটির খসড়া পুনঃমূল্যায়ন জন্য আবারও মন্ত্রণালয়ে ফেরত পাঠানো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এবং কৃপায় কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এবং কৃপায় কারাগারের বাইরে আছেন। আমানুল্লাহ সাহেবরা যদি এমন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে দেশের প্রথম ছয়লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন। তিনি দুপুর ১টা ১০ মিনিটে তার কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটি উদ্বোধন করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। এটি নড়াইল,
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থী আলআমিন কে ৫ দিন পর রাজবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।নিখোঁজ মো. আল-আমিন (১৩) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।পরিবারে চার সন্তানের মধ্যে আলআমিন তৃতীয়। তার বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করেন। রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশ সুপারের