গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পারভেজ (৩১) মারা গেছেন। সোমবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায়
সারাদেশে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত।ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রতিকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সাত জনের ফোর্স। ভোটের এলাকায় মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের টিম। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতি ভোটকেন্দ্রে
চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৬ টাকা ধরে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা।সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে। জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি
চরম অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন লিজ ট্রাস। এরই মধ্যে ট্যাক্স ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে বরাখাস্ত করেছেন তিনি। তবে দলের অভ্যন্তরীণ কোন্দোলে লিজ ট্রাসকেও শিগগির ক্ষমতা ছাড়াতে হতে পারে। কারণ চলতি সপ্তাহেই কনজার্ভেটিভ দলের বিদ্রোহী সদস্যরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা শুরু করবে। এদিকে পার্লামেন্টারি পার্টির একটি বড় অংশ জয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী রাতে কেন্দ্রীয় কনজার্ভেটিভদের ১০০ শক্তিশালী ওয়ান নেশন
তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে, গত শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। ওই সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়।
তাসবিহ, তাহলিল ও তাকসিদ- যা পড়া হয়, সবই মহান আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলা বান্দাকে তার তাসবিহ-তাহমিদ বা প্রশংসা করার নির্দেশ দিয়েছেন এভাবে- فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ ‘এরপর তুমি তোমার রবের সপ্রশংস তাসবিহ পাঠ কর’। (সুরা নসর : আয়াত ৩) কীভাবে তাসহিব, তাহলিল ও তাকসিদ পড়তে হবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তা সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন। আবার নবিজির নির্দেশনায় তাসবিহ, তাহলিল পড়লে
প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর মতে বিদ্যুৎ বিপর্যয়ের সমাধানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই।রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকট দায়ী। আরও কয়েক মাস লেগে যাতে পারে এ পরিস্থিতি স্বাভাবিক হতে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি সাব্বির রহমান। তবে জায়গা পাওয়া না পাওয়ার চেয়ে তাকে নিয়ে সমালোচনা চলছে অন্য কারণে।সম্প্রতি টিকটকে বেশ সরব এই ডানহাতি ব্যাটার। মাঠে খারাপ পারফরম্যান্স চলতে থাকলেও তার এই টিকটক-প্রীতি ভালোভাবে নেননি সমর্থকরা। অনেকে সমালোচনা করছেন, কেউ কেউ আবার ট্রলও করছেন। কিন্তু সাব্বির রহমান নিজে দাবি করলেন, টিকটক করে অন্যায় কিছু করেননি তিনি। আজ রোববার নিজের ভেরিফায়েড
অবস্থার অবনতি হওয়ায় ডান পা কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা বলেন, অপারেশন শেষ হয়েছে একটু আগে। তার (আকবরের) ডান পা কেটে ফেলা হয়েছে। তার এই দৃশ্য দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সবাই তার দোয়া করবেন।এদিকে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের
দিনাজপুরের হিলিতে অসাবধানতা বশতঃ দোকানের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস ছালাম (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর বাজারে নিজ ছেলের দোকানের ছাদের উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম ধাওয়ানশীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি আলিহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন।বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া জানান,
অভাবের তাড়নায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া সন্তান (পুত্র) বিক্রি করলেন মা ডলি বেগম। তবে হঠাৎ পরদিন শিশুটি অসুস্থ হয়ে মারা যায়। ডলি লক্ষ্মীপুর গ্রামের হজরত আলীর মেয়ে এবং গোয়ালহাটি (ছুটিপুর) গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী। জানা যায়, স্বামীর সঙ্গে দির্ঘদিন ধরে পারিবারিক সমস্যার কারণে ডলি বেগম তার বাবার বাড়িতে বসবাস করেন। তার স্বামীর ঘরে পূর্বে আরও দুটি সন্তান রয়েছে।
বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। রোববার (১৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুরে রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ (ছেলোবেলো) গ্রামের ফয়জুল সরদারের ছেলে। বাগজানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নওশাদ আলী বলেন, ওই যুবক একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।ভাটায় কাজ শেষে ক্লান্ত শরীরে সন্ধ্যায় রেললাইনের উপর
টি টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনাকে উদযাপনের লক্ষ্যে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে তরুণদের পছন্দের চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ক্রিকেটপ্রেমী, ইনফিনিক্সের ক্রেতা, ভক্ত — সবাই এতে অংশগ্রহণ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি হলো বাংলাদেশ ক্রিকেটের স্পিডমাস্টার তাসকিন আহমেদের সাথে নৈশভোজের সুযোগ। গত ১৫ অক্টোবর ২০২২ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত।
আগামীকাল সোমবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবার নির্ধারিত ডিলারদের দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। ভর্তুকি মূল্যে অক্টোবর মাসের জন্য দেশব্যাপী এই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে টিসিবি। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত তারিখ
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মাদক কারবারীরা হলো, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাটিলক্ষীপুর টেপাখোলা এলাকার এস এম রোকন উদ্দিন আহম্মেদ এর ছেলে মো. কামরুল হাসান অরফে করিম (৪২) ও একই এলাকার মৃত শেখ পান্নুর ছেলে মো. জাকির হোসেন (২৫)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ অক্টোবর)
রাজবাড়ীর রেলগেট এলাকায় অভিনব কায়দায় এক ধরনের ড্রাগ ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১১ অক্টোবর বিকালে এই ছিনতাইয়ের শিকার হন প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী। শনিবার (১৫ অক্টোবর) সকালে প্রিয়া আক্তারের মা ছালমা বেগম (৪৫) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইয়ের ঘটনার বিবরণে প্রিয়া আক্তার বলেন, সেদিন বিকাল সারে ৪টার দিকে রাজবাড়ী ১নং রেলগেটের সামনে
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অসিম কুমার দাস (৫০) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটির দপদপিয়া চৌমাথায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, অসিম কুমার দাস একটি ওষুধ কোম্পানির বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দপদপিয়া চৌমাথা এলাকায় তিনি একটি ফার্মেসি থেকে ওষুধের
মা ইলিশ সংরক্ষনে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে থেমে নেই মা ইলিশ নিধন। প্রশাসনের অভিযানকে চোখ ফাঁকি দিয়ে নির্বিচারে চলছে ইলিশ শিকার। জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ইলিশ শিকার, মজুদ ও বিপনন নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সরকারী নিষেধাজ্ঞা কালীন সময়ে সরকার জেলেদের মধ্যে চাল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া ঈদ গাঁহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আন্ধার মানিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪ ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার হলেন, মো. রফিকুল শেখ এবং তার মেয়ে রানী আক্তার। জানা গেছে, রান্না ঘর ১টি ও তার মেয়ে রানী আক্তারের বসতঘর ১টি, রান্নাঘর ১টি, গোয়ালঘর ১টি, ৩টি ছাগল, ২০টি
নেত্রকোণা মডেল থানার পুলিশ শনিবার রাতে জেলা শহরের রাজুর রাজারে বিশেষ অভিযান চালিয়ে ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের
ঝিনাইদহের শৈলকুপায় কালী মূর্তি ভাংচুর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে চাচাতো ভাই। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। তার ইন্ধনে গ্রেফতারকৃতরা কালীমূর্তি ভাংচুর করা হয় বলে পুলিশী তদন্তে উঠে এসেছে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান গনমাধ্যমকর্মীদের এ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামে শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দাদার বসত ঘরের আড়ার সাথে গলায় কাপড় প্যাঁচিয়ে ফাঁসিতে ঝুলে কাউসার (৮) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খারছাইল গ্রামের মোঃ মানিক মিয়া’র ছেলে কাউসার দাদার বসত ঘরের আড়ায় সাথে গলায় কাপড় প্যাঁচিয়ে আত্মহত্যা