বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে বিএনপি।যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর
ঘন কুয়াশায় আবারো ক্ষতির মুখে পড়েছে হিলির কৃষকরা।ভালো ফলনের আশায় আগাম বীজতলা তৈরী করলেও ঘন কুয়াশায় বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে বোরো বীজতলার চারা।এতে সঠিক সময়ে বোরো রোপণ নিয়ে অনেকটাই দুশ্চিন্তা পড়েছেন এখানকার কৃষকরা। বোরো চারা নষ্ট যাতে না হয় সেজন্য কৃষকদের সবধরনের পরার্মশ দেওয়ায় কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে।শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। এ সময় ডাক
চলতি বিপিএলে জয়-পরাজয়ের দুই চিত্রই দারুণভাবে দেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে টানা তিন হার নিয়ে এবারের আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। এরপর টানা চার জয়ে উড়ছে দলটি। অন্যদিকে খুলনা টাইগার্সের অভিজ্ঞতা জয়-পরাজয় ঘিরেই চলছে। খুলনাও আসর শুরু করেছিল হার দিয়ে। টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে দুই জয় পেয়েছিল দলটি। তবে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খুব বাজে এক হার দেখেছে
কম সময়ের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়ল মোট ৩টি বিমান। শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গেছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া এএনআই ও এনডিটিভির। বিস্তারিত আসছে...
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেছেন, তাদের দলনেতা ফখরুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলায় হলেও গাজীপুরে অবস্থান করতো। ফখরুলের একাধিকবার ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা হয়েছে। আফগান যুদ্ধ শেষ হলে ভারত হয়ে বাংলাদেশে আসেন তিনি। নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল তারা। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ’র (হুজি) ৬ সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব
জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন। বিস্তারিত আসছে....
ঠাকুরগাঁওয়ে পরকীয়া প্রেমের টানে ভাসুরের সাথে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক যুগল।শুক্রবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নং দেবীপুর ইউনিয়নের মুজার্বনী হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মুজার্বনী হাজীপাড়া গ্রামের হকিকুল ইসলামের ছোট মেয়ে হাসি আক্তারের দেড় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় বোদা উপজেলার ময়দানদিঘী লতাপাড়া গ্রামের ফইমদ্দীন এর পুত্র
স্মার্ট বাংলাদেশে ধনী ও গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।শনিবার (২৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা সাউথ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল রাষ্ট্র ও বৈষম্যহীন একটি জাতি। স্মার্ট বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে
পূর্ব জেরুজালেমের নেভ ইয়াকভ পাড়ার একটি উপাসনালয়ে ঢুকে পড়া বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ বন্দুকধারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। জানা গেছে, ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়া আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।ইসরায়েলি
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে সিটিটিসি ছয় হুজির সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত
দানের ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য নির্দেশনা ও উপদেশ রয়েছে। তবে সে দান যদি আত্মীয়-স্বজন বা অধিনস্ত আপনজনদের জন্য হয় তাতে দ্বিগুণ সওয়াব হবে বলে ঘোষণা দিয়েছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ ব্যাপারে দীর্ঘ একটি হাদিস এসেছে। সেই হাদিসটি কী? সাদকা বা দান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। সাদকা সম্পর্কে হাদিসের বর্ণনা হলো মিসকিনকে সাদকাহ করলে নেকি হবে আর আত্মীয়কে
শুরুতে ম্যাক্স ও ডাউড ও আফিফ হোসেনে চড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেলো মজবুত ভিত্তি। পরে ঝড় তুললেন কার্টিস ক্যাম্পার।চট্টগ্রাম পেল ভালো সংগ্রহের দেখা। জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরির পরও হারের দ্বারপ্রান্তে ছিল ফরচুন বরিশাল। সেখান থেকে তাদের উদ্ধার করেন করিম জানাত ও সালমান হোসেন। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট
রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- মো. আব্দুর রহমান (৯) ও মোছা. লামিয়া (২)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিলেটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুই
রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই এই পদে আলোচনায় থাকা ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত হচ্ছে। শুরুর দিকে এই তালিকায় প্রায় এক ডজন লোক থাকলেও এখন বার বার ঘুরে ফিরে কেবল দুটি নাম নিয়েই বেশি আলোচনা চলছে। এর মধ্যে একজন হলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং অপরজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল
নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা (৪২) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (২৭জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্রেণ হেমারেজের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ডাক্তার কৃষ্ণ কমল সাহার স্ত্রী লিপি সাহা শহরের টাইম স্কয়ারে ভাড়া থাকতেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার বলেন, জেলা
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাব'র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে অবস্থিত ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে ক্লাবের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের
মানুষের পূর্বপুরুষ বানর—নতুন পাঠ্যবইয়ের কোথাও এমনটি বলা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবের পেছনে ডাকাতিয়ার পাড়ে ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বইয়ে মানুষ আদিযুগে দেখতে কেমন ছিল, এখন কেমন সে বিষয়টি তুলে ধরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৫ প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাস্তবায়িত প্রকল্পগুলো হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রায় পাঁচ কোটি তিন লাখ টাকা ব্যয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে এ ম্যুরালটি নির্মাণ
পুরোনো গাড়ির মতো দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি এখন নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে যেমন মাঝেমধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপিও কদিন পরপর কর্মসূচি দিচ্ছে ওই পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার মতো। তিনি বলেন, গত ১৪ বছর
কুমিল্লা দেবীদ্বারে মারামারির ঘটনায় বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা কর্তৃক এক মুদি দোকানদারের ওপর আতর্কিত হামলা করে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।ঘটনায় গুরুতর আহত মোঃ ওমর ফারুক(৩২)'র মা রোজিনা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৮ জনসহ মোট ১১ জনকে আসামি করে বুধবার ২৫ জানুয়ারি দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন, বড়আলমপুর
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাত্র চারদিন বাকি। শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছুটির দিনে মেলায় ভিড় বেড়েছে। ঢল নেমেছে ক্রেতা-দর্শনার্থীদের। মেলার শেষ সময়ে বিভিন্ন স্টলে চলছে অফারের ছড়াছড়ি। তবে কোট ও ব্লেজারের স্টলে চলছে বিশেষ ছাড়। এতে কোট-ব্লেজারের স্টলগুলোতে ভিড়ও বেশি। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমেলায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। মেলায় কোট-ব্লেজারের যে কটি স্টল রয়েছে, তার মধ্যে অন্যতম চয়েজ ফ্যাশনের
বিএনপি জোটের আন্দোলন অদৃশ্য রিমোট কন্ট্রোলে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশে আজগুবি যত খবর, তা ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।’ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা
রাজধানীর অদূরে পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী ৩১ জানুয়ারি এই মেলা শেষ হওয়ার কথা। সেই হিসেবে মেলার শেষ (শুক্রবার) আজই। এজন্য ছুটির দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে।শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার প্রধান ফটকের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি। তারা কাউন্টার থেকে