দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, মোট ৩৭ হাজার ৫শ ৭৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মোবাইল নাম্বারে ফলাফলের এসএমএস পাবেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা
পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।হাইকোর্টের আদেশ বাতিল করে বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।একইসঙ্গে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর আগে, গত ২৯ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের
লালমনিরহাট সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত শামীম ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে। ১৫ বিজিবির দইখাওয়া কোম্পানী কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দইখাওয়া কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবির
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।বুধবার (১৪ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার কারা কর্তৃপক্ষের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবিদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে।এ পর্যন্ত দেড় হাজার বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬শে মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের
গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তার ঠিক আট বছর পর কাতারে এসেও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছেন তিনি। মরুর বুকে বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লে আলবিসেলেস্তেরা। পেনাল্টি থেকে গোল করে ও সতীর্থ জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত হওয়ার পর লিওনেল মেসি
বিএনপিকে চূড়ান্তভাবে বর্জন করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বিজয়ের মাসে সব থেকে লজ্জার ঘটনা ঘটেছে। বিএনপি ১০ দফা দাবি জানিয়েছে, এটা লজ্জার ঘটনা। জিয়াউর রহমান যেভাবে রাজাকারদের ও খুনিদের পূনর্বাসন করেছিল। ঠিক একইভাবে বিএনপি রাজাকার ও খুনিদের মুক্তির দাবি জানিয়েছে। সুতরাং বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে। বুধবার সকালে মিরপুরে শহীদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বুদ্ধিজীবী হত্যায় জড়িত জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি জোট করেছে।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর কয়েকজন বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল। সেদিন থেকেই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু হয়।সেই ১০ ডিসেম্বরকেই বিএনপি সমাবেশের জন্য বেছে নিয়েছে উল্লেখ
একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। কাদের বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র পরাহত করতে হবে।তিনি বলেন, বিএনপি গত ১০ ডিসেম্বর যে কর্মসূচি পালন করেছিল, ১৯৭১
রাজধনীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী
দীর্ঘ সাত বছর পর ঘরের মাঠে টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধান জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা।ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে বোলিং করতে নেমেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরেছে টাইগার বোলাররা। স্পিনার তাইজুলের জোড়া আঘাতে ভারতীয় ওপেনার শুভমন গিল ও বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে গেছেন। তবে শুরু থেকেই ভালো করছিল
ফুটবল ক্যারিয়ারে কী জেতেননি লিওনেল মেসি? এক কথায় যে কেউ এ প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন খুব সহজেই। বিশ্বকাপ, আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জীবনে শত শত অর্জনের মধ্যে অপ্রাপ্তি শুধু এই একটাই। তবে এবার সে আক্ষেপ ঘোচাতে পারবেন মেসি, এমনটাই বিশ্বাস সুইডেনের তারকা ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের। খেলোয়াড়ি জীবনে ইউরোপিয়ান অনেক ক্লাবে খেলার সুযোগ হয়েছে ইব্রাহিমোভিচের। মেসির সতীর্থ হিসবেও খেলেছেন বার্সেলোনার হয়ে। মেসির সক্ষমতা
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিরতিত পর ক্রোয়েটরা ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ব্যবধান কমাতে তো পারেনি, উল্টো হজম করেছে আরেকটি গোল। ডি-বক্সের মধ্যে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে অবিশ্বাস্য এক গোল করেছেন আলভারেজ। ফলে প্রথম সেমিফাইনালে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের ৬৯
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জালে তিনবার বল জড়িয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে হার না মানা লিওনেল মেসির অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া লড়ছে সমানতালে। খেলার ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের ফারুণ এক পাস থেকে ডি বক্সের
মেসি সি নাকি মদ্রিচ কে বিদায় নিবে? দুই কিংবদন্তির লড়াইয়ে মেসির আর্জেন্টিনা ও মদ্রিচের ক্রোয়েশিয়া মুখোমুখি হয় বিশ্বকাপের ১ম সেমিফাইনালে। মেসি এবং আলভারেজের দারুণ গোলে প্রথপমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। যার ফলে কাতার বিশ্বকাপের ফাইনালের পথে আর্জেন্টিনা। বিস্তারিত আসছে...
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে,
কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) বর্তমান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ (৭৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ। তিনি স্ত্রী, এক
নিখোঁজের ৭ দিন পর কুমিল্লার দেবীদ্বার উপজেলায় উর্মি নামে এক কিশোরির মরদেহ দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গজারিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার মো. রেজাউল করিমের মেয়ে। সোমবার রাত ৯টায় কিশোরীর মরদেহটি দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের বাবা সাবেক মেম্বার রেজাউল করিম জানান, আমার মেয়ে নাবালিকা চলতি বছর এসএসসি
জামায়াতের আমির দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। তার ছেলে ডা. রাফাত সিলেটের বাসায় অন্য সহযোগীদের নিয়ে বিভিন্ন সময়ে নতুন জঙ্গি সংগঠনের দাওয়াতি কার্যক্রম চালাতেন বলে জানিয়েছেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সেখানে মো. আসাদুজ্জামান এ তথ্য
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে গিয়েছে আর্জেন্টিনা । গোল করে ও করিয়ে ফের একবার মাঠে ম্যাজিক দেখিয়েছেন 'ক্যাপ্টেন আর্জেন্টিনা' লিওনেল মেসি । ১৯৮৬ সালের পর আর্জেন্টিনা ফের একবার কাপ জিতবে মেসি অ্যান্ড কোং। এমনটাই স্বপ্ন দেখছে নীল-সাদা দেশ। স্বপ্ন দেখছেন মেসির এক ব্রাজিলিয়ান ডাই-হার্ড ফ্যানও, বলা ভালো সুপারফ্যান মিস বামবাম, ওরফে সুজি কোর্টেজ। মেসিকে ভালোবেসে গোপনাঙ্গে খোদাই করেছেন আর্জেন্টাইন
ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবলের এরকম রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফ্যানরা। কিন্তু এবার বিশ্বযুদ্ধের আসর বসছে কাতারে (FIFA World Cup 2022 Qatar)। মধ্যপ্রাচ্যের এই দেশ ফতোয়ার নাগপাশে জড়ানো। নিষেধের বেড়াজালে বাঁধা এখানকার সংস্কৃতি থেকে সমপ্রেম। পোশাক থেকে শুরু করে মদ্যপান! স্বাধীনতা শব্দটা এখানে বেমানান। ফলে এমন দৃশ্য দেখা যাচ্ছে না। কিন্তু এসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মিস
বলিউড বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় বাদশার সঙ্গে এই অভিনেত্রীকে দেখেছেন দর্শক। ফের ‘পাঠান’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন দীপিকা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েকদিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়।
বাতাসে বাজছে বিউগলের করুণ সুর। মরুর বুকে পর্দা ওঠা ‘দ্য গ্রেটেস্ট শো আর্থে’ গত এক মাস যে উৎসবে বুঁদ ছিল গোটা দুনিয়া, সে উন্মাদনার শেষের শুরু। ৩২ দলের টুর্নামেন্ট এসে ঠেকেছে চার দলে। একে একে বিদায় নিয়েছেন ফুটবল আকাশের বেশ কয়েকজন নক্ষত্র। নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারা এখন দর্শক। তবে এখনও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ২০১৪