গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমা।শুক্রবার বাদ ফজর উর্দুতে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়।এরপর বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন। এসব বয়ানের
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)।
হজরত আবান ইবনু ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, ‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি কোনো বান্দা প্রতিদিন সকালে এবং প্রতি রাতে সন্ধ্যায় তিনবার এ দোয়া পাঠ করে,তাহলে তাকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না- بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ উচ্চারণ : ‘বিসমিল্লাহিল্লাজি
আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ। এতে প্রতি ইউনিটে (প্রতি কিলোওয়াট) বাড়ল ১৯ পয়সা। দাম বাড়িয়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে। যা আগে ছিল ৭ টাকা ১৩ পয়সা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। চলতি জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ
রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে মোবাইল ফোন ও ইন্টারনেট মাধ্যমে ‘বৈধভাবে’ আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র প্রতিরোধ করা যাবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাই যৌক্তিক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোটার হওয়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে এনআইডি ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) কোনো সংশ্লিষ্টতা নেই। ২০০৭ সালে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য সেনাবাহিনীর অধীনে একটি প্রকল্প নেওয়া হয়।
সঙ্গিনীর মন বুঝতে যেকোনো পুরুষের মন অানচান করে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না- এমন প্রবাদের কথা আমাদের সবারই জানা। একজন নারী কখনোই সরাসরি মুখ ফুটে তার আকাঙ্খার কথা সঙ্গীকে বলে না। নারী যেমন পুুরুষের মনের অবস্থা ধরে ফেলতে পারে কিন্তু সে নিজে তার নিজের মনের অবস্থা অত সহতে বুঝতে পারে না। গবেষণার তথ্য থেকে একজন পুরুষের কি দেখে
শাহ্জালাল ইসলামী ব্যাংক লি: জয়পুরহাট শাখার উদ্যোগে গরিব অসহায় দুস্থ ও এতিম শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্যাংক ভবনে বিতরণী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আরিফ বিলাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, মোজাফ্ফর হোসেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজার এস. এম সারোয়ারুল হক, ব্যাংকের অন্যান্য অফিসার বৃন্দ, বিশিষ্ট ব্যাংক গ্রাহক সহ স্থানীয় গণ্যমান্য
শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এতে লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশি-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে মুসল্লিতে পুরো ইতজেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। শুক্রবার থেকে মূল পর্ব শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই
প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। এ ক্ষেত্রে পিছিয়ে নেই নারীরাও। পুরুষের পাশাপাশি নারীরাও তাদের প্রয়োজনীয় অনেক তথ্য গুগলে সার্চ করে থাকেন।কারণ গুগল এমন একটা টুল যা প্রায় সর্বজ্ঞানের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তখনই যদি আপনি করেন তাহলে সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আবার এক্ষেত্রে এমন অনেক প্রশ্নই আছে যা সবাইকে জিজ্ঞাস করা যায়
যার আছে সে দিয়ে যান-যার নাই সে নিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে যাত্রা শুরু হলো “সহযোগীতার দেওয়াল”। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ালেন খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।এ দেওয়াল থেকে হতদরিদ্র অসহায় মানুষ নিতে পারবেন তাদের পছন্দের নারী-পুরুষ থেকে শুরু করে ছোট বাচ্চাদের ব্যবহারের জন্য নতুন ও পুরাতন কাপড়। বৃহস্পতিবার
সরকারের পতন নিকটে চলে আসায় তাদের দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই হামলা-মামলা করছে। পতন নিকটে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন। হামলা চালায় পুলিশ ও সরকারি দলের লোকজন। কিন্তু উল্টো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা নতুন নামে আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের বিষয়টি যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় এই সুপারিশগুলো করা হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য এসব বিষয় নিশ্চিত করেছেন। পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এসব বিষয় চূড়ান্ত করা হবে। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায়
নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, দুর্গাপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার প্রথম বারের মতো দুর্গাপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম
দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৯ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে দাম বাড়ানো হয়। সেই সঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে বিদ্যুৎসচিব হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আজকের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে। প্রজ্ঞাপন
সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার পদত্যাগের কারণে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন সামনে রেখে সরগরম ২ উপজেলার রাজনৈতিক অঙ্গন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে কাউন্টডাউন (ক্ষণ গণনা) শুরু হয়েছে। প্রচার কার্যক্রমের সময় হাতে মাত্র ১৮ দিন বাকি। এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। মাঠ উষ্ণ হয়ে উঠছে। এই সময়ের মধ্যে ১৭ ইউনিয়নের ভোটারদের কাছে যেতে হবে। ১ জানুয়ারি সকাল ৯টা থেকে
গোয়ালন্দের দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী উপজেলা মাধ্যমিক পর্যায়ের ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের জমকালো অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজার নামাজ পড়া বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম বুধবার সন্ধায় জামিনে মুক্তি পেয়েছেন। আলী আজম উপজেলার বোয়ালী গ্রামের মোঃ উম্মত আলীর ছেলে। তিনি কালিয়াকৈর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় দীর্ঘ ৪১দিন কারাভোগ করেন। জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামীলীগের একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ,হামলা ও ভাংচুরের ঘটনায় কালিয়াকৈর থানায় দায়ের করা
জেলার গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন এর আওতায় শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী ২০২৩) গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কর্তৃক শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন,
নওগাঁর ধামইরহাটে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ১২ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউএনও মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান
মাদারীপুরের ডাসারে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য গ্রাহককে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর হাট মাঠে এ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ বিশেষ ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ কায়েসুর রহমান,গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, গোপালপুর বহুমুখী উচ্চ
টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল মাজম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল মাজম ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বোচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারকে না জানিয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুকে করোনার টিকা দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর বুধবার (১১ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন সদরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আফসানা মিম নামে ওই শিশু সদর উপজেলার বোচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী। ওই স্কুলেই গত রবিবার (৯
লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, দুস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসুস্থ্য দুস্থ মানুষের মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন ৫১ বিজিবি রংপুর ব্যাটলিয়ন । বৃহম্পতিবার দুপুরে উপজেলার ঠ্যংঝাড়া বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে শীতবস্ত্র হিসেবে ৫ শতাধিক কম্বল ও ৩’শ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, এতে প্রধান