শুরুটা ভালো হয়নি একদমই। এনামুল হক বিজয়-মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটিতে ছিল ধীরগতি। পরে দ্রুতই ফরচুন বরিশালের চার উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স। কিন্তু এরপরই হাল ধরেন সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ। তাদের দুজনের ব্যাটে চড়ে বড় সংগ্রহই পেয়েছে বরিশাল। এর মধ্যে ইফতেখার করেছেন সেঞ্চুরি। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। টস হেরে
ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। এরপর দুই দফায় নকশা বদলে ভবনটি ছয়তলা থেকে নবম তলার অনুমোদন নেয়া হয়েছে। এর বিপরীতে নির্মাণ বরাদ্দ বাড়ানো হয়েছে তিন দফায়। প্রথম দফায় প্রকল্পের কাজ ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। এখন বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। তবে এখনো নির্মাণসহ সাজসজ্জার অধিকাংশ কাজ বাকি। চার বছর আগে ২০১৮ সালে
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম আব্দুস সবুর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি অত্র কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালুর পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তিনি বলেন, ভবিষ্যতে সাবেক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ বহাল রেখেছেন আদালত। পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া নিষেধাজ্ঞাদেশ বহাল রাখেন। গত বছরের ৪ অক্টোবর জাপা সাবেক এমপি জিয়াউল হক মৃধা মামলাটি করেছিলেন। তিনি আদালতের কাছে জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে
দেশের ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে গৃহীত পদক্ষেপ নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে। বুধবার জারি করা এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সকল কার্যক্রম স্থানান্তর ও ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না
সরকার রাষ্ট্র-পরিচালিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র জন্য স্থানীয় বিক্রেতাদের থেকে ১ দশমিক ১০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে। আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)’র এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বলেন, মন্ত্রিপরিষদ কমিটি শান সিং এডিবল ওয়েল লি. এর কাছ থেকে প্রায় ২০০.২০ কোটি
“আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল/ সবাই মিলে গড়বো এ দেশ মনে আছে বল।। / দেশের সেবা করবো মোরা রাখবো দেশের মান…” শিশুদের কণ্ঠে সমবেতভাবে এই গানটি পরিবেশনের মাধ্যমে শুরু হয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের অলোক শিক্ষালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিটির আয়োজন করে রোটারী ঢাকা ক্লাব অফ রাইজিং স্টারস্। কর্মসূচিতে বিদ্যালয়ের সকল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও কল্যাণমূলক কাজের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "দেশের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণমূলক কাজের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (প্রাক্তন ছাত্র সমিতির) মাধ্যমে আপনারা (বিশ্ববিদ্যালয়ের) নিজস্ব তহবিল বাড়ান "। তিনি তাঁর নিজস্ব বাসভবন গণভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি কাউন্সিলের (বিইউসি) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতে একথা বলেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের
বরিশালে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের জন্য নির্মানাধীন অবকাঠামো (ভবন) এর কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিম মালেক-এমপি। সেইসাথে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ভবন নির্মানকাজে শেষ হতে বিলম্ব হওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন। সেইসাথে বর্ধিত নির্ধারিত সময় চলতি বছরের জুনের মধ্যে হাসপাতাল ভবনটির নির্মান কাজ শেষ করার তাগিদ দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের। আর এরপররই
ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ ৭ মাস ধরে খালি রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পরে আর কেউ এই পদে যোগদান করেননি। এর আগে মো. সাখাওয়াত হোসেন দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস একটি দূর্নীতিমুক্ত অফিস হিসেবে
নাটোরের লালপুরে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি’র আয়োজনে উপজেলার গৌরীপুরস্থ সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে বক্তব্যদেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুনর রশিদ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক মো. রোমান আকন্দ'র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হচ্ছে। প্রতিরাতের ন্যায় বুধবার (১৮ জানুয়ারী) রাতে অসহায় ছিন্নমূল ৫০ জনের মাঝে এ কম্বল বিতরণ
বরিশালে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয় এর
মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের ফরিদা বেগম নামের এক মহিলা কে তার স্বামীঃ লতিফ ওরফে লতু বেপারী সৎ ছেলে সাহিন বেপারী এবং সাহাবুদ্দিন বেপারী, যৌতুকের টাকার জন্য কুপিয়ে জখম করেছে এবং মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ফরিদা বেগমের মেয়ে ছাবিনা বেগম বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত,মাদারীপুর। ন্যায় বিচার পাওয়ায় দাবিতে পাঁচ জন কে
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানা অফিসার ইনচার্জ বনি আমিন, কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউপি
মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষে মাদারীপুর উৎসব-২০২৩ উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার(১৯জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাঙালির হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যের প্রতীকি ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত আড়াইশ’ শয্যা ভবনে নতুন স্থানান্তরিত মেডিসিন ওয়ার্ড এবং পুরনো ভবনে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার সার্বিক চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতাল ঘুরে যে চিত্র দেখলাম সেটা খুব ভালো মনে হলো না। কারণ অনেক বেশী রোগী। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন বর্ধিত ভবনে
পটুয়াখালীর মহিপুরে জমির দলিল এক মৌজায় ভোগ করছেন অন্য মৌজায়। জাল জালিয়াতি দলিল সৃস্টি করে ৭ একর জমি জোরপূর্বক ভোগদখলের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী গংদের বিরুদ্ধে। জমির প্রকৃত মালিকরা গরীব ও অসহায় হওয়ায় তাদেরকে মারধর, হুমকিসহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। স্থানীয় শালিস মিমাংশা মানছে না। আদালতে মামলা চলমান অবস্থায় জমি বিক্রি ও জবরদখলে অসহায় হয়ে
জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়িতে বেড়াতে এসে অপূর্ব (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুয়াতপুর গ্রামে এই ঘটনা ঘটে। অপূর্ব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে শ্রী রতন রবিদাসের ছেলে। এলাকাবাসী ও পাঁচবিবি থানার এস আই মহিদুল ইসলাম জানান,অপূর্ব মাযের সাথে উপজেলার কুযাতপুর গ্রামে তার নানা শ্রীরামের বাড়িতে বেড়াতে আসে।আজ সকাল ৯ টার দিকে গ্রামের অন্যান্য ছেলে-মেয়েদের
নওগাঁ শহরের চক-এনায়েত (মাস্টার পাড়া) মহল্লায় বিধবার বাড়ি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে আলিম মল্লিক নামে এক ব্যক্তি। দীর্ঘ দিন থেকে পথটি বন্ধ থাকায় তিনি অন্যের বাড়ির ভিতর দিয়ে এবং ঘুরে তার নিজ বাড়িতে যেতে হচ্ছে। ওই বিধবা নাছিমা পারভীন। তিনি মৃত মোকলেছুর রহমান এর স্ত্রী। বিষয়টি নিয়ে ভূক্তভোগী জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। জানা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আওয়ামী লীগকে নয়।তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানীর সেতু ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই শৃঙ্খলমুক্ত হযেছে। বিএনপির নতুন করে গণতন্ত্র উদ্ধার করার প্রয়োজন নেই। জঙ্গিবাদ আপাত দৃষ্টিতে নিষ্ক্রীয় মনে
টেকনাফে দুইটি পিস্তল, ২ রাউন্ড গোলা এবং ১১৪ ক্যান বিয়ারসহ একজন সশস্ত্র মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর রাত চারটায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে এসব আটক করা হয়।এসময় মোঃ আয়ুব (২১) নামের একজন মিয়ানমার নাগরিককে আটক এবং ১১৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩৮৫ প্যাকেট বার্মিজ চা পাতা এবং ২ টি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল