ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য দুই মাস রাত ২টা থেকে থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এটিএম বিভাগের নোটিশে বলা হয়, রাতে ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত
বিদ্যুৎ খাতে সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের মাশুল জনগণকে বারবার দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, সরকার ও তার অনুগতদের দুর্নীতি-লুটপাটের কারণে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এই পকেট কাটা সরকারের বিরুদ্ধে জনগণ আজ জেগে উঠেছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও ভ্রান্তনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর ফুরশা গ্রামের মো. খোরশেদ মাতব্বর এর ছেলে মোঃ কবির মাতুব্বর (৩০) ও একই জেলার মধুখালী থানার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের মো. সাইদ শেখ এর ছেলে মোহাম্মদ হোসেন শেখ (৩২)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, বুধবার সকালে কেন্দ্রের
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে। তবে ভোটগ্রহণের শুরুর কিছু সময় পরেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্রে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থীর আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই প্রার্থীর কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে
ভারতের পূর্বাঞ্চলের ধনবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছেন।এদের মধ্যে দুই শিশুও রয়েছে এদিকে আগুনে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। ভবনটিতে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, আগুন লাগা ওই বহুতল
বগুড়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোট দিয়েছেন।বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিস্তারিত আসছে...
নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুলতান মাহমুদ ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টা থেকে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১
ভাষা আন্দোলনের মাস শুরু হলো আজ বুধবার।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ বাংলার দামাল ছেলেরা। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।শোকাবহ এ মাসের সঙ্গে জড়িয়ে আছে গৌরব আর অহঙ্কারের অধ্যায়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সবকয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।যেসব আসনে উপনির্বাচন— ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২। ইসি সূত্রে জানা গেছে, এই ৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬৭টি। ভোটকক্ষ ৫ হাজার ৮৯৮টি।
রাজধানীর বাংলা একাডেমি এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ। ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে এবারের মেলা।বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার পর্দা উঠছে। বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজক সূত্রে জানা যায়, মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে শুভেচ্ছা বক্তব্য
যা কিছু কল্যাণকর তা-ই ধর্ম। ধর্ম একে অপরের প্রতি দয়া, মায়া ও ভালোবাসতে শেখায়। একজন মানুষ সে যে ধর্মের অনুসারীই হোক না কেন, কোনো ভাবেই সে যেন একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় বরং কল্যাণ লাভ করে এটাই ধর্মের শিক্ষা। মানুষ একে অপরের বিপদ-আপদে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। তাই মরণোত্তর দেহদানও এমনই একটি কল্যাণকর কাজ। আজ থেকে হাজার বছর আগে যা
মানহীন শিক্ষায় দেশে উচ্চ শিক্ষিত বেকার বাড়ছে জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয় ডিগ্রির নামে সার্টিফিকেট বিতরণ করছে, গুদাম থেকে মাল বের করার মতো গ্রাজুয়েট তৈরির কারখানা খুলে বসেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, যারা ব্যবসায় করতে চান বাংলাদেশে অনেক সম্ভাবনার খাত
পূর্বাচলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসরে ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান এ তথ্য জানান। তিনি বলেন, ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসে প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ
কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড কম্পরাম সিংহের স্মৃতি রক্ষার্থে ঠাকুরগাঁওয়ের নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সালডাঙ্গা গ্রামে নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল
সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩নং আইন) এর ধারা অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে ১২ জানুয়ারি, ২০২৩ তারিখে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে একটি লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় টেংরিয়া গোপালপুর গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের ধান ব্যবসায়ী মুনসুর কে গাছ কাটা কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনার স্থলে সে মারা যায়। স্থানীয়রা জানান, ধান ব্যবসায়ী মুনসুর ধান ক্রয় করার জন্য
গতকাল সোমবার পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হামলার স্থান থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে। সেখানের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ অসীম জানিয়েছেন, চিকিৎসা কেন্দ্রে ১০০টি লাশ আনা হয়েছে। বর্তমানে ৫৩ জন আহত নাগরিককে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সাতজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই আশঙ্কামুক্ত
গুঞ্জন শোনা যাচ্ছিলো গত কয়েকদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেটিই। বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারি থেকেই টাইগারদের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বড় বড় সাফল্য পেলেও তার বিদায়টা হয়েছিলো বিতর্কিতভাবেই। নিজের একগুয়েমির কারণে সমালোচনার শিকার
লালমনিরহাটের আাদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত দিয়ে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সাড়ে ৪কোটি টাকার স্বর্ণেররবার পাচারের সময় আজিজার রহমান (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় তাকে স্বর্ণের বার সহ আটক করে দীঘলটারী বিওপি ফাড়ির বিজিবি সদস্যরা। আটক আজিজার রহমান দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন
উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এ জেলা থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি ধান ও চলের ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। সড়কে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির সম্মখিন হতে হয়। আর সড়কে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হয়রানি বন্ধে পুলিশের সাথে জেলা চাউল কল মালিক সমিতি ও ধান-চাউল আড়তদার সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২০২২/২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ধতকরন সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই ছাত্রছাত্রীরা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তুলতে বাংলাদেশের প্রতিটি এলাকায় সোনার ছেলে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। মন্ত্রী বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩ইং) রাজধানীর তেজগাঁও বিএফডিসি ৮ নম্বর ফ্লোরে পার্বত্য বিতর্ক