নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া চাল, ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২২ মার্চ গাইবান্ধা থেকে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।শুক্রবার (৩১ মার্চ) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর আগে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অরিজিত সিং থেকে শুরু করে রাশ্মিকা মান্দানা, তামান্না ভাটিয়ারা।এবার দীর্ঘ তিন বছর পর হোম এবং
সাভারে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আগামী রবিবার (২ এপ্রিল) এর মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়ে ঢাকা - আরিচা মহাসড়ক ছাড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (৩১ মার্চ) দুপুর পৌনে তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। মহাসড়ক ছাড়ার আগে শিক্ষার্থীরা বলেন, রবিবারের শুনানিতে শামসুজ্জামানের মুক্তি না
রাজবাড়ী সদর থানার কল্যাণপুর থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পূর্ব দেগেরগতি এলাকার মৃত আব্দুল রশিদ খান এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন খান (৫২)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে জেলার
চট্টগ্রামের হাটহাজারী মাদারাসার প্রধান মুফতি ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নূর আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন। আজ শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা যায়, আজ শুক্রবার আসরের পর মাদরাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার (২৭ মার্চ) দিবাগত
“৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য (এমএলএ), ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে হাঙ্গেরীর বূদাপেষ্ট আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বিশ্বজনমত গঠনের অগ্রনায়ক, আদমজী জুটমিল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সরাইলের কৃতী সন্তান, বিশিষ্ট আইনজীবী দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) ম্যুরালের শুভ উদ্বোধন করা হয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী দেওয়ান কুতুব মিয়ার
রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের পর একটি ধর্মীয় সংগঠন মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে নাগরিকদের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার দাবিতে মিছিল বের করা হয়। পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর উপস্থিতিতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধু বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় তার স্বামীকে বৃহস্পতিবার বিকালে আটক করেছে হাতীবান্ধা পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে স্বামীর সহযোগিতায় ধর্ষণ করা হয় এমনটি জানান হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবুধ ও তার পরিবারের লোকজন। জানা গেছে, ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা
কুমিল্লা দেবীদ্বারে গরীব ও অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোসলেম উদ্দীন ভূইয়া। শুক্রবার সকাল ১১টায় উপজেলার মাশিকাড়া ভূইয়া বাড়িতে এলাকার গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ধরনের ঈদবস্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মেম্বার সফিকুল ইসলাম কালু, মিজানুর রহমান, আব্দুল আলিম মেম্বার, জাহাঙ্গীর আলম, পলিন ভূইয়া,
উদ্বোধনী জুটিতে এলো না বড় রান। বাংলাদেশের ব্যাটাররাও সাজঘরে ফিরলেন রীতিমতো ক্যাচ অনুশীলন করিয়ে।৪১ রানেই বাংলাদেশ হারিয়ে ফেললো পাঁচ উইকেট। এরপর দলকে অনেকটা একাই টানলেন শামীম হোসেন। তার হাফ সেঞ্চুরিতেই বাংলাদেশ পেয়েছে একশ ছাড়ানো সংগ্রহ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডের সামনে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চার বল আগে অলআউট হয়ে এই সংগ্রহ দাঁড়
গতকাল মাঝরাতের ঝড়-বৃষ্টির পর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই
দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৪তম ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান কমপিটিশানে তার অভিনীত সিনেমা 'নকশীকাঁথার জমিন' তৃতীয়স্থান অধিকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন, 'চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!' তিনি আরও লেখেন, '১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশানে
সার্ভারের সমস্যার কারণে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারে ধীর গতিতে চলছে। ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। ফলে দুর্ভোগে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ রোগী ও দুই দেশের মধ্যে যাতায়াতকারী নারী-পুরুষরা। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, ইমিগ্রেশন চত্ত্বরে অনেক
সাতক্ষীরা জেলার শ্যামনগরে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ আজিজুল হক নামে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যলা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজিজুল হক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার লিয়াকাত গাজীর ছেলে। সদর দফতরের কোস্টগার্ড মিডিয়া উইংয়ের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগ্রাসী মেজাজে বাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিইয়েছিল বাংলাদেশ। তবে ইনিংসের অর্ধেক পথ পাড়ি দিতে না দিতেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। আইরিশদের বোলিং তোপের মুখে পড়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে সাকিব আল হাসানের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর
২১ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করতে কানাডার পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। বাংলাদেশ ছাড়া বিশ্বে কানাডাই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো। বিলটি পাস হওয়ার ফলে এখন থেকে প্রতিবছর দেশটিতে সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) কানাডার হাউজ অব কমন্সে ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গোয়েজ অ্যাক্ট’ পাস করা হয়। অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে জয়লাভ করে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাই শেষ ম্যাচে জয় তুলে ২০১২ সালের পর আবারও আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানির সামনে দাঁড়িয়ে রয়েছে সাকিব বাহিনী। আজ (৩১ মার্চ) দুপুর ২টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ
ইংল্যান্ডের পর গ্রেট ব্রিটেনের আরেকটি দেশ আয়ারল্যান্ডকেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজ দুপুরে সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। তবে, আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ ম্যাচটিই উল্টো ওয়াশ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শঙ্কা মূলত বিরূপ আবহাওয়ার কারণে। দেশজুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জেলার ওপর দিয়ে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) ও খানসামা উপজেলার গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)। দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, দুজন মোটরসাইকেলে বেকিপুল বাজারে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে
রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী (বান্ধবী) স্বেচ্ছায় বাড়ি ফিরেছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টায় নিখোঁজ চার বান্ধবী স্বেচ্ছায় মিরপুর ১৩ নম্বরের নিজ নিজ বাসায় ফেরে বলে জানান কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।তিনি বলেন, রাত ১১টায় ওই চার বান্ধবী বাসায় ফিরেছে। কেন হঠাৎ উধাও হয়েছিল এবং এই দুদিন কোথায় ছিল সে বিষয়ে থানায় এনে
অবশেষে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশনে ট্রেন থামা ও যাত্রী উঠা-নামা শুরু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উত্তরা-আগারগাঁও রুটের নয়টি স্টেশনের মধ্যে ৭টি স্টেশনে এতোদিন ট্রেন থামতো। এখন বাকি দুটি স্টেশনও চালু হওয়ায় এই রুটের সবগুলো স্টেশনেই ট্রেন থামছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার মাহফুজুর
কিছুটা কমার পর বাজারে ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আর সোনালি মুরগির কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে আবারও দাম বেড়ে যাওয়ায় তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। শুক্রবার (৩১ মার্চ)
শুক্রবার মুমিন মুসলমানের বিশেষ ইবাদতের দিন। দিনটির অনেক বিশেষ আমল আছে। তন্মধ্যে সুরা কাহাফ তেলাওয়াত করা একটি। কোরআনুল কারিমের ১৮নং সুরা এটি। এ সুরার আয়াত সংখ্যা ১১০ এবং ১২ রুকু। সুরাটি পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরার আমলে তেলাওয়াতকারীর প্রতি সাকিনাহ বা প্রশান্তি নাজিল হয়। সুরাটিতে আল্লাহ তাআলা বিশেষ তিনটি উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা করেছেন- ১. ওইসব যুবকের ঘটনা, যারা ঈমান আকিদা