জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে চলচলকারী প্রত্যেকটা বাসে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের সাথে আলোচনা হয়েছে বলে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ এ ব্যাপারে সম্মত আছেন বলে জানান তিনি।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস বাংলাদেশ (এইচআরপিবি) ঝালকাঠি শাখার উপদেস্টা অ্যাড. খান সাইফুল্লাহ পনির ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরপিবি ঝালকাঠি শাখার সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অ্যাড. আককাস সিকদার। অনুষ্ঠানে খান সাইফুল্লাহ পনিরকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। এইচআরপিবি সাধারণ
আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের অভ্যান্তরিন সড়কগুলো দখল প্রতিযোগিতা অপ্রতিরোধ্য হয়ে উঠায় ব্যবসায়ী ও সর্ব সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগিদের মাঝে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার বৃহত্তর ও ব্যস্ততম মোকাম বুধহাটা বাজার প্রতিদিন ভোর থেকে রাত্র ১১/১২ টা পর্যন্ত চালু থাকে। হাজার হাজার দোকান পাট, মিল কারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৭.২ গ্রাম হেরোইনসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানার নতুন বাজার এলাকার মো. খোকন মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩১) ও নারী মাদককারবারী উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার ছালাম শেখ এর স্ত্রী মিনা বেগম অরফে মিনা বুড়ি। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে প্রথম বারের মতো সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। উপজেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা। মৌচাষিরা জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহে আর্থিকভাবে তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বেকারত্বও দূর হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, একদিকে মৌচাষিরা মধু বিক্রি করে যেমন আয় করছেন, অন্যদিকে ক্ষেতে মধু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজি ধরে সাঁতরে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর বাবুল মিয়া নামের এক তরুণের লাশ ভেসে উঠেছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে পুলিশ বাবুল মিয়ার লাশ উদ্ধার করে। বাবুল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তারা দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায়
শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাণ হারিয়েছে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার একটি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায় সে। নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.
ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় উম্মে রুকাইয়া (১১) নামে এক শিশু ও লতিফুল কবীর (৫৪) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। উম্মে রুকাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার রাতে নিহত হয়। পঞ্চম শ্রেনীর ছাত্রী রুকাইয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। অন্যদিকে শুক্রবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেট নামক স্থালে ইট বোঝাই ট্রাক্টরের
পিরোজপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসল্লিগন। পিরোজপুরে ইজতেমায় একত্রে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। আজ শুক্রবার জুমার নামাজে এমন এক পরিবেশের সৃষ্টি হয় বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে পিরোজপুর জেলা ইজতেমা ময়দানে। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় কাকরাইলের মাওলানা আশ্রাফ আলী। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কেন্দ্রীয় কাকরাইলের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় পিরোজপুর জেলা ইজতেমার দ্বিতীয়
নওগাঁর ধামইরহাটে ২ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক সংগঠন চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় ১ম রাউন্ডের প্রতিযোগিতায় ‘যুক্তিই হোক মুক্তির পথ’ প্রতিপাদ্য কে সামনে রেখে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২-২৩
কুমিল্লার দেবীদ্বারে চুরির অপবাদে দিয়ে এক রাজমিস্ত্রীকে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে পরিবারের লোকদের সামনে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাহার উদ্দিন সরকার বাড়িতে। ওই বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ মামুন (৪০)কে মোবাইল চুরির অপবাদ দিয়ে বুধবার
পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। সমুদ্র সৈকতে যেন তিল ধারনের ঠাই নেই। আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলোত রুম সংকট দেখা দিয়েছে। খাবার হোটেল গুলোতেও খাবারের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মহিপুর বাজার পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার এলাকজুড়ে সড়কের পাশে সহশ্রাধিক বাস ও মাইক্রোবাস পার্কিং করে রাখা হয়েছে । সারা কুয়াকাটা পর্যটন এলাকায়
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের নির্দেশে বাবা ও দুই ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। আহতরা হলেন, বুলুরাম কুমার বর্মন (৪২) তার দুই ছেলে অর্জুন কুমার বর্মন (২৫), নতুন কুমার বর্মন (২১)। বৃহস্পতিবার দুপুরে (৯ ফেব্রুয়ারি) ওই ইউনিয়নের নিমবাড়ি এলাকার কানিয়া মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, ২০১৫ সালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের
রাজবাড়ীর গোয়ালন্দে 'মুজিব জন্ম শতবর্ষ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩' এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। স্হানীয় বৈশাখী ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ ২২ রানে দূরন্ত ক্রিকেট একাদশকে হারিয়ে
বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা জেলা গণঅধিকার পরিষদ। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল চার টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় নেতাকর্মীরা বলেন, আওয়ামিলীগ সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। তারা চিন্তা করছে তাদের অনুসারী গুটিকয়েক ব্যবসায়ীর জন্য। সরকারের ভিতরে
বাংলাদেশের সোনার বাজার ধরায় প্রধান প্রতিপক্ষ ভারত বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বাংলাদেশি অনেক সোনার কারিগর ভারতে কাজ করছেন, তাদের যদি দেশে এনে এই কাজে যুক্ত করা যায় তাহলে আমরা আরও ভালো যোগ্যতাসম্পন্ন লোক পাবো। এবং ভালো মানের কাজের মাধ্যমে যদি ভারতের সমপর্যায়ে নিতে পারি তাহলে আমরা তাদের চেয়েও কমদামে ও কম খরচে মার্কেট ধরতে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে
নওগাঁর মহাদেবপুরে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকগৌরী বাঘাচারা মাদ্রাসার পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে বাঘাচারা গ্ৰামের আব্দুল ছালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহত সাজ্জাদ হোসেন বাক প্রতিবন্ধী ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টা
শেষের দিকে এগোচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্বের আজ (১০ ফেব্রুয়ারি) শেষ দিন। গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় মুখোমুখি হচ্ছে চার দল।যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। দুই দলই টুর্নামেন্টে ১১ ম্যাচ শেষে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিন নম্বর অবস্থানে আছে। হাইভোল্টেজ ম্যাচটিতে দুই দলই অতি
সপ্তাহের ব্যবধানে মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ ছাড়া কিছু পণ্যের দাম অপরিবর্তিত আছে এবং সবজির দাম খানিকটা কমেছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতের মৌসুমে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বাজারে করলার কেজি ৯০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা চেয়েছি। আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায়
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ২১ হাজার ছাড়িয়েছে। এ দিন সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে জাতিসংঘের প্রথম সহায়তাকারী দল পৌঁছেছে। তবে, ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে আটকেপড়াদের জীবিত উদ্ধার করতে পারার আশা ম্লান হয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, তিনি সিরিয়া যাচ্ছেন। ভূমিকম্পে ধসে পড়া হাজার হাজার ভবনে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করেছে প্রচণ্ড ঠান্ডা। এ ছাড়া নিরাপদ আশ্রয়
পুরুষদের উদ্দেশ্য করে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও।’ অন্য হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘তোমরা জেন রেখো! তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে। আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর।’ স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে; দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে; তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) নেচার কনভেনশন ক্লাবের নব নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।যাতে প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নেসা মিতু কে সভাপতি এবং মোঃ মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। আজ বুধবার(৯ ই ফেব্রুয়ারী)নোবিপ্রবির উপ উপাচার্য ও প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল বাকী উক্ত কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি- আব্দুল্লাহ আল নোমান,যুগ্ম সাধারণ সম্পাদক- মায়মুনা সালসাবিল