ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে চলতি বছর গ্রাহকপর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। জুনের মধ্যে আরো এক দফা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কনসালটেশন মিশনকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল (মঙ্গলবার) সচিবালয়ে আইএমএফ স্টাফ কনসালটেশন মিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানায় মন্ত্রণালয়। আট সদস্যের মিশনটি অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি বিভাগ এবং বাংলাদেশ
ব্যয় কমানো এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে শারীরিক উপস্থিতর খুব প্রয়োজন না হলে অনলাইনে সভা আয়োজনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনা দ্রুত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে
কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান। বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার (২৬ এপ্রিল) এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান। বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে,শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বুধবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার ১৪ টি কমিউনিটি ক্লিনিক আলাদা আলাদা ভাবে ২৩ তম কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়নের বদরপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনের শোভাযাত্রায় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা
মাঠে মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। পাকা ধানের শীষ দুলছে বৈশাখী বাতাসে। ধানের ম ম ঘ্রাণে খুশির ঝিলিক কৃষকের চোখে-মুখে। ধান কাটতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। স্বর্ণ রঙে পাকা ধান ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই হাতে কৃষক মাঠে ছোটেন সেই ধান কাটতে। ধান কাটার সময় তারা কেউ কেউ বিভিন্ন লোক সংগীত গেয়ে
দায় আর দায়িত্বের ঈদ উদযাপন: বাঙালিদের কাছে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দ বা খুশির মূল উৎস হচ্ছে- প্রিয় মানুষদের সান্নিধ্য বা মিলনমেলা। বাবা - মা , ভাই - বোন , বন্ধু বান্ধব, আত্মীয় - স্বজন তথা সকল ধরনের প্রিয় মানুষের সাথে মিলিত হওয়ার উপলক্ষ্যে পরিনত হয় বাঙালির ঈদ উৎসব । বহুকাল ধরেই সেই আনন্দ উৎসব থেকে বঞ্চিত আমরা। চাকুরীর সুবাধে, কর্তব্যের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত মার্চ মাসে বিকাশের ছিনতাই হওয়া টাকার ৬ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ছিনতাইয়ের মূল হোতা মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। মোস্তফা ছিনতাইয়ের ঘটনার দিন থেকেই আত্মগোপনে ছিল। সে সোনাহাট ইউনিয়নের গনাইরকুঠি গ্রামের হানিফ মন্ডলের ছেলে। মঙ্গলবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুড়িগ্রাম জিয়া বাজার এলাকা থেকে মোস্তফাকে গ্রেফতার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে মোস্তফা ছিনতাইয়ের সাথে জড়িত থাকা
বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ডের কলাডেমা এলাকার কৃষক আশ্রাব আলী খাঁর ৫৮ শতাংশ পাকা বোরে ধান কেটে দিয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক রেজাউলের মুখে হাসি ফুটেছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন। কৃষক আশ্রাফ আলী
ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও খালের প্রায় দুই শতাধিক ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণের পর আর কখনও সংস্কার না করায় এখন ব্রিজগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দিয়ে প্রতিনিয়ত পারা হতে হচ্ছে ছোট-বড় যানবহন, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। তাই দ্রæত এসব ব্রিজ সংস্কারের দাবি করছেন স্থানীয়রা। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেলতলা, হরিশপুর,
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ভবঘূরে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় ভবঘুরে ওই যুবক মহাসড়ক পাড় হচ্ছিলো। আর ঠিক সেইসময় একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ওই যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১টি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ নামক এলাকা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় একজনকে । আটককৃত - সুমন(২৩)১নংরুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর গ্ৰামের আব্দুল মান্নান (চামরিয়ার)এর ২য় ছেলে বলে জানা যায়। এসআই লুৎফর রহমান জানান, গত ২৪ এপ্রিল রাতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নে মৃত-
ঝালকাঠির বিনয়কাঠিতে খায়রুল বাসার নামের এক ব্যবসায়ীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো দুরসম্পর্কের স্বজনদের সাথে। যদিও আদালত থেকে পক্ষে রায় পেয়ে ঢাকায় বসবাস করেন ষাটোর্ধ বয়সী খায়রুল বাসার। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জে থাকেন। সেখানে তার ফার্মেসী ব্যবসা রয়েছে। আর গ্রামের বসতঘরটি তালাবদ্ধ থাকে। ঈদের পর ২৫ এপ্রিল স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে আসেন খায়রুল বাসার। তারা বাড়িতে ঢুকতেই পুর্ব শত্রুতার জের ধরে
নওগাঁর ধামইরহাটে পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল দুপুর ১২ টায় ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান তার ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রবীন জনপ্রিয় কাউন্সিলর আব্দুল হাকিম। অনুষ্ঠানের সংরক্ষিত
পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটায় টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত কবির হোসেন খান (৩৬) এর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এবং কালাম ফকির (৩০) এর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীদের নামে
মাদারীপুরের ডাসারে সম্পর্কে চাচাতো দাদা কতৃক কিশোরী নাতিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই কিশোরীর পিতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে পুলিশ রাতে একজনকে আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের লালু চৌকিদারের বখাটে ছেলে কালাম চৌকিদার(৪৩) সম্পর্কে ওই কিশোরীর চাচাতো দাদা হয়। পাশাপাশি বাড়ি
বরিশালে বাবার সাথে গোসল করতে নদীতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে আফি খান নামে ১২ বছরের এক কিশোর। নিঁখোজ আফি খান মুলাদী উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে এবং ঢাকার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র ছিলো সে। স্বজনরা জানান, গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ঢাকা থেকে অভিভাবকদের সাথে সম্প্রতি মুলাদীতে আসে আফি। বিয়ের অনুষ্ঠান শেষে মা-বাবার সাথে নয়াভাঙ্গুলী নদীতে
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় অনুষ্ঠান আনন্দদায়ক করতে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। এসময় আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান
রাখাইন যুবফোরামের আয়োজনে আজ (বুধবার) দুপুর আড়াইটায় পটুয়াখালীর কলাপাড়ার তুলাতলিপাড়ায় নতুন বর্ষবরণে জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের বরিশাল অঞ্চলের সভাপতি মংচোথিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিঃ ফ্রান্সিস বেপারী। বিশেষ অতিথি ছিলেন, লিওনি শিখা শিকদার, বরিশাল ডাইওসিস সেক্রেটারি মিঃ মন্নান বালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মি: মংম্যা। অনুষ্ঠানে রাখাইন যুবক ও যুবতীদের জলকেলি উৎসবে
নাটোরের লালপুরে ১৫০জন সিআইজি কৃষক নিয়ে দিনব্যাপী সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সিআইজি কংগ্রেসের উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ডা. মনীষা চক্রবর্তী বলেন, নিয়ম রক্ষার জন্য আবারও বরিশালসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল
বিগত বছরে চরম ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার আম ব্যবসায়ীরা এবছর পুঁজিসহ ব্যবসা ধ্বংসের হাত থেকে রাক্ষার্থে জেলা প্রশাসকের কাছে আকুল আকুতি জানিয়েছেন। দেশের সম্মান রক্ষাসহ মানুষের মুখে স্বাস্থ্য সম্মত আম তুলে দিতে সততার সাথে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে আম ব্যবসায়ী সভায় তারা এ
জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর নির্বাচনে “ইভিএম”-এ ভোট গ্রহন না করার জন্য নির্বাচন কমিশনকে আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে বরিশাল নগরের অক্সেফোর্ড মিশন রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে জাতীয় পার্টির এক কর্মীসভায় এ আহবানের কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বরিশাল সিটিবাসির ভালোবাসা ও সমর্থনে আমি সিক্ত। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে
সাধারণ মানুষ ও শিশুদের বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য সদর ঠাকুরগাঁও উপজেলা আকচা ইউনিয়নের ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে নির্মাণ করা হয় স্বপ্ন জগৎ (চৌধুরী পার্ক) নামে একটি পার্ক। তবে পার্কটি ভ্রমনপিয়াসিদের কাছে কদর পাওয়ার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের আখড়াতেও পরিণত হয়েছে। প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ড চলে এমন সংবাদের ভিত্তিতে পার্কে একটি কক্ষে অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকায় হাতেনাতে যুবক-যুবতীসহ পাঁচজনকে আটক করছে পুলিশ।