ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে মোঃ মোঃ তাসিন মিয়া নামক এগার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে। আটপাড়া থানার এস আই মোঃ মাজহার জানান, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির পাকা ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার বিকালে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক আবুল বাসার, সদস্য কওছার হোসেন,
পৃথিবীর কয়েকটি ঘনবসতিপূর্ণ রাজধানীর মধ্যে ঢাকা অন্যতম। ঢাকা শহর জনসংখ্যার চাপে পিষ্ট। প্রতিনিয়ত বাড়ছে এই শহরের জনসংখ্যা। সব ধরনের সেবা রাজধানীকেন্দ্রিক হওয়ায় সবাই জড়ো হয় এখানে। কর্মব্যস্ত রাজধানী কিছুটা হলেও স্থবির থাকে শুক্রবার। কারণ, শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি থাকে। কিন্তু শুক্রবার সরকারি ছুটির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি থাকে। একসপ্তাহের কর্মব্যস্ততা শেষে মানুষ একদিন শান্তিতে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু
দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকতে হয়। এ গুলো থাকলে সংসার হয়ে ওঠে রাবনের চিতা। আর তখনই স্বামী-স্ত্রী পরকীয়ার মতো কাজে জড়িয়ে পড়েন। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়লে স্বামীর জীবনে নেমে আসে ঘনকালো মেঘের ছায়া। তখন চারদিক কেমন অচেনা লাগে। জীবনের ওপর থেকে বিশ্বাস নামক বস্তুটি হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মহিলা হঠাৎ করেই পরকীয়ায় জড়ান না।
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। শুক্রবার (৫ মে) দুপুরে টেস্টের পর তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা যায়। শুক্রবার বিকেলে বুশরা আফরিনের ফুফাতো ভাই তৌফিক ফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। সে এখন আইসোলেশনে আছে, বাসাতেই চিকিৎসা চলছে। প্রসঙ্গত, বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিগগিরই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এতে ত্যাগী, নির্ভীক ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে আমরা ইতোমধ্যে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি
বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারে কার্যালয়েল সামেন শহীদ ফয়জুর রহমান আহমেদের স্মৃত্মিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, সদর থানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক পরিবেশ উন্নয়নে ধর্মীয় নেতাদের করনীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মাকসুদা আজিজ ফাউন্ডেশন কার্যালয়ে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের অংশ গ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী, মাকসুদা আজিজ ফাউন্ডেশন ও এসএসসি ব্যাচ-৮৬ যৌথ ভাবে ‘ভূরুঙ্গামারীর সামাজিক পরিবেশ উন্নয়নে ধর্মীয় নেতৃবৃন্দের করনীয়' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। ভূরুঙ্গামারী বায়তুল
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রিয়া খাতুন (২২) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের বালির মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক (৩০) ওই গ্রামের ইছার আলীর ছেলে। অভিযুক্ত রিয়া খাতুন মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের মেয়ে। স্থানীয়রা
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী গঙ্গমন্ডল পরগনার একমাত্র প্রাচীন ও অরাজনৈতিক সংগঠন গঙ্গামন্ডল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এক হোটেলে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ও মাসিক জুলিও ক্যুরি বঙ্গবন্ধু পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল আউয়াল ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ মোছলে উদ্দিন মাস্টারকে সভাপতি ও মোহাম্মদ মমিনুল হক ভূইয়া
ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামে শিশু সন্তানের জননী মানসুরা বেগম (২১) কে তুচ্ছ ঘটনার জেরে চুলের মুঠি ধরে ডান চোখে ঘুষি মেরে এবং মধ্য যুগীয় কায়দায় মাটিতে পদদলনসহ নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) দুপুরে রাজাপুর থানায় ওই গৃহবধূ বাদি হয়ে এ ঘটনায় বাগড়ি গ্রামের মৃত আদম আলীর ছেলে অভিযুক্ত শ্বশুর চিহ্নিত মাদক কারবারি আফজাল হোসেন ও তার দুই
কৃষিকে যান্ত্রিকীকরণ লক্ষে দিনাজপুরের হিলিতে সমন্বিত খামার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তূকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৯ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের মেশিনটি আলীহাটের কৃষক মো: রায়হান হোসেনের কাছে হস্তান্তর করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।এসময় সেখানে উপজেলা কৃষি অফিসার মোছা:
পিরোজপুরে কাউখালীতে শিশু ধর্ষণের মামলা, আসামি গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের শিব শংকরের ছয় বছরের শিশু কন্যাকে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের সালেক মিয়ার বাড়ির কেয়ারটেকার আব্দুর রাজ্জাক ওরফে সাইফুল (৪০) শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার করলে লম্পট পালিয়ে যায়। এ বিষয় মেয়েটির মা মিতা রানী হালদার বাদি হয়ে কাউখালী
আগামী ২৫বৈশাখ (৮মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবির কাচারীবাড়িতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারই প্রথম কাচারীবাড়ি পতিসরে জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। তাই কাচারীবাড়ির চারপাশে বর্তমানে সাজ সাজ রব পড়ে গেছে। তিনদিনের এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের নামও চ’ড়ান্ত করেছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে কাচারীবাড়ি পতিসরে কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন
ঝালকাঠির রাজাপুরে বিস্তীর্ণ মাঠজুড়ে এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। যতদূর চোখ যায়, সূর্যের দিকে মুখ করে হাসছে সূর্যমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দিক পরিবর্তন হয়। সকালে পূর্ব দিকে তাকিয়ে থাকলেও বিকেলে দিক পরিবর্তন করে ধাবিত হয় পশ্চিমে। রাজাপুরের ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানের ধানি জমিতে এ ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখী ফুলের বাগানে এমন দৃশ্য দেখা মিলল। আর এমন মনোরম
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকার সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী পলিয়ানপুর গ্রামের সাদির আলী মন্ডলের ছেলে আছানুর রহমান ও একই গ্রামের চয়ন মন্ডলের ছেলে নবিছদ্দিন মন্ডলকে আটক করা হয়। আটককৃত ২০টি সানার বারের ওজন ২ কেজি ৩৩১.১২ গ্রাম। মহেশপুর
ফিফার জুন উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর আগানোর পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ সংস্কারকাজ শেষ না হওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহেই এই সিদ্ধান্তের কথা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (এএফএ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাংলাদেশ সফর বাতিল হলেও আগামী মাসেই এশিয়া সফরে আসছেন লে আলবিসেলেস্তেরা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের
লালমনিরহাটের হাতীবান্ধায় ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন কে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদাবাস এলাকায় একটি বাড়িতে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাইফুর রহমান (৩০) নামে এক যুকবকে আটক করে এসব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যাবসায়ীর
একাধিক স্ত্রী ছিল জুলকার খাঁ। কিন্তু সব স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। যৌন চাহিদা মেটাতে বেপরোয়া হয়ে ওঠে জুলকার খাঁ। এক পর্যায়ে রাতের আঁধারে জান্নাতি খাতুন নামে এক যুবতীর কিছু ব্যক্তিগত ভিডিও করে বিকৃত রুচির মানুষ জুলকার খাঁ। ওই ভিডিও দেখিয়ে জান্নাতির সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তোলে লম্পট জুলকার। দুজন মিলে এক ভয়ংকর মিশন নিয়ে মাঠে নামে। তিনমাস ধরে রাতে ঘুমিয়ে
নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী
কষ্টে ফলানো সোনালী ধান বৈশাখী উৎসবের আমেজ নিয়ে ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা। আশাশুনির প্রতিটি গ্রামের কৃষক পরিবারের শিশু কিশোর, বয়স্ক সবাই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে উঠেছেন। বৈশাখের শুরু থেকেই পাকা ইরি ধানের মৌ মৌ গন্ধ বাতাসে। সোনালী ইরি ধানের ঘ্রাণে কৃষকের মুখে সুখের হাসি দেখা গেছে। প্রখর রোদে দিনভর ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, ধান সিদ্ধ করা
মধুমাস জৈষ্ঠের আগমনী বার্তায় উত্তর জনপদের আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিটি আম গাছে এখন সবুজ পাতার আঁড়ালে মৃদু বাতাসে দোল খাচ্ছে থোকায় থোকায় বাহারি রকমারি কাঁচা আম। মধুমাস জৈষ্ঠের এই সময়টিতে এ জেলার আত্রাই উপজেলায় এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এখনো পর্যন্ত অনুকূলে থাকার ফলে আমের গুণগত মান ভালো রয়েছে। ঝড়ের দিনে মামার দেশে, আম
বুদ্ধপূর্ণিমাসহ তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন দেখা যায়। ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক না এলেও বর্তমানে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর। ফলে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। শুক্রবার (৫ মে) সরেজমিনে দেখা যায়, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উল্লাসে মেতেছেন
৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা। ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্যান্য জেলাতেও এই কাঁপুনি অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আরো বড় শক্তির ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল