যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ ৪ দেশের রাষ্ট্রদূতদের দেওয়া অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশের পরিবেশ শান্ত থাকায় বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিবেশ এখন অন্যান্য অনেক সময়ের চেয়ে শান্ত। তাই অতিরিক্ত এ সুবিধার আর প্রয়োজন নেই। পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো
কোনো প্রার্থী সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ২৮ মে প্রেসিডেন্ট নির্বাচনের কথা জানিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। সোমবার দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রধান এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। বেসরকারি ফলাফলের উদ্ধৃতি দিয়ে সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান আহমেত ইয়েনার জানান, দ্বিতীয় রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন পিপলস অ্যালায়েন্সের যৌথ প্রার্থী এরদোয়ান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোলু, যিনি প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান ও
প্রেনিউর ল্যাব ইউথ এ্যান্ড ইনোভেশন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় “কো-ক্রিয়েট ২০৭১” নামে দেশের পরিবেশ, জলবায়ু এবং বর্তমান চিকিৎসা ব্যাবস্থা নিয়ে একটি কর্মসূচীর আয়োজন করেছে। যথাক্রমে রবিবার ও সোমবার (১৪ মে এবং ১৫ মে) প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। দুইদিন ব্যপী এই কর্মশালাটির প্রথম দিনের বিষয়বস্তু ছিল “পরিবেশগত উদ্যোগ" এবং দ্বিতীয় দিনের বিষয়বস্তু ছিল “সবার জন্য উন্নত চিকিৎসা"। এই
দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কার্যালয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে এ ৩২২ জন ভাগ্যবান কৃষক নির্বাচন করা হয়। কৃষক নির্বাচনে লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
নিয়োগ বানিজ্যের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াত মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) ও তার সহযোগীকে পিটিয়ে আহত করায় ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা। আহতরা হলেন মাদ্রাসা সুপারেনটেনডেন্ট আ ন ম আব্দুল মান্নান (৫৪) ও একই উপজেলার জয়হার গ্রামের শামসুদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৩)। এ ঘটনায় মাদ্রাসা সুপার আ ন ম আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে পাঁচবিবি থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহের কোটচাদপুরে সরকারী ৬ টি বাওড় মৎস্যজীবিদের অনুকুলে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবিরা। এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া,মর্জাদ, বেড়গোবিন্দপুর, ফতেপুর ও কাঠগড়া এ ৬টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়। এসময় বলুহর মৎস্যজীবি সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদার,রঞ্জিত হালদার, সুশান্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ছাট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি অব্যহৃত ভবনের ইট নিলাম ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা শিক্ষা কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। বিদ্যালয়ের অব্যবহৃত ভবনের বিভিন্ন উপকরণ বিক্রির ক্ষেত্রে রেজুলেশন করে শিক্ষা দপ্তরকে জানানোর নিয়ম থাকলেও সেই নিয়ম মানা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে বিক্রি সংক্রান্ত
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন ঘরের বাঁশের বর্গার সাথে পরিবারের সবার অজান্তে মাহমুদ হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৫ মে) বিকেলে হাকিমপুর হিলি পৌর সভার মধ্যে বাসুদেবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। মাহমুদ হাসান ওই এলাকার মৃত দুলাল হোসেন এর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে খাওয়া শেষ করে স্বামী স্ত্রী দুই জন নিজ
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার অর্জুনা ইউনিয়নের অর্জুনা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের শুকুর সরকারের ছেলে শামিম (৪০) এবং কুটিবয়ড়া গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে সুমন (২২)। ভুঞাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়া গ্রামের শামিম ও সুমন দীর্ঘদিন ধরে মাদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে আমরা সন্ত্রাস
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১৫ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ী
টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এ আদেশ দেন। গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব। টাঙ্গাইলের সরকারি কৌশলী
অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোণায় ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সোমবার (১৫ মে) দুপুরে সদর খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, বাংলাদেশ চাল কল মালিক
মাদারীপুরের কালকিনিতে কোটি কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও তিন বছরেও চালু করা সম্ভব হয়নি। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা বরিশাল মহাসড়ক একটি ব্যস্ততম সড়কের পরিণত হয়েছে। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ডে যাত্রী ওঠা-নামা করায় যানজটের সৃষ্টি হচ্ছে ও বাড়ছে ঝুঁকি। অল্প কিছুদিনের মধ্যে এটি চালুর আশ্বাস দিয়েছেন পৌরসভার মেয়র। এদিকে চালু না হওয়ার কারণ অনুসন্ধানে এরই মধ্যে
আম চাষের শুরুর দিকে গাছে গাছে বিপুল পরিমানে মুকুল আর সবুজ কচি আমের সমারোহ দেখে বুক ভরা আশা নিয়ে ছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমচাষীরা।তারপর টানা খড়া ও তীব্র তাপদাহের কবলে পরে ঝরতে থাকে কাঁচা আমগুলো। বোঁটা শুকে এবং গাছেই ফেটে অঝোড়ে ঝরে পরছে বিপুল পরিমানে আম। ব্যাক্তিগত ভাবে অল্প পরিমান আমগাছে কেউ কেউ পানি ছিটিয়ে সামান্য পরিমান আম রক্ষা করতে
ঝালকাঠিতে স্ত্রীর পেটে ছুড়ি বসিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পন করেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান ওরফে অনু (৩২)। সোমবার (১৫মে) সকাল পৌনে ১০ টায় ঝালকাঠির ইকোপার্ক নামক জায়গায় নদীর ধারে ডেকে এনে পেটে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটানো হয়। ঘটনার পর সোমবার (১৫মে) সকাল ১১টার দিকে হত্যার দায় স্বিকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ষ্ট্যাটাস দেয় অনু। পরপর
সিটি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মীদের পিস্তল ঠেকিয়ে হামলার অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নার সাথে তোলা পুলিশ কর্মকর্তার হাস্যোজ্জল সেলফি এবং থানার গারদ খানার ভেতরে একই ঘটনার মান্নাসহ তার অপর সহযোগীদের শুয়ে ও বসে থাকার সিসি ক্যামেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে নরেচরে বসেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের
ঝিনাইদহে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবন্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেণীর স্কুলছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে খুজতে যায়।
দলীয় প্রার্থীর সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় বরিশাল নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর। তবে নৌকা বা প্রার্থীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন নয় জানিয়ে
মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। সোমবার (১৫মে) বেলা ১১ টায় রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন জনগনকে ইভিএমে ভোট সুষ্ঠু হবে তা নিশ্চিত করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মোঃ মোরশেদ ফোরকান। জাতীয় পার্টির উপজেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ এক সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, ‘সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি তাঁর জাপানী সমকক্ষ ফুমিও কিসিদার
চার দিনের সফরে আজ সোমবার নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম পাবনা সফর। তাঁর পাবনায় আসার খবরে জেলায় বইছে উৎসবের আমেজ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সোমবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে রাষ্ট্রপতি পাবনায় যাবেন। সেখানে তিনি গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে
বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ মে) সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। মঙ্গলবার ভোরের ফ্লাইটে তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের
ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে শাখাওয়াত হোসেন নামের ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, রাত ৩ টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা