সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা ও কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বাড়ছে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়লো। ক্রেতারা বলছেন, লাফিয়ে লাফিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছে। রবিবার (১৪ মে) পাইকারি বাজারে ১০০ টাকা কেজি বিক্রি হলেও আজ বুধবার সেই মরিচ কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রবিবার পেঁয়াজ ৬৫ টাকা
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। ১৯৭৫ এর বিয়োগান্তক অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন কাটাতে বাধ্য হবার পর আওয়ামী লীগ তাঁকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণতন্ত্র ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেশী-বিদেশী যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় চার দিনব্যাপী সফরের তৃতীয় দিনে আজ সকালে 'পাবনা ডায়াবেটিক সমিতি' পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান সামনের দিনগুলোতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল রকম ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ জানান। "জনগণই সকল ক্ষমতার
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েই ভোটারদের কাছে ছুটতে শুরু করেছেন। এর আগে মেয়র প্রার্থীরা জনসংযোগ ও মতবিনিময় শুরু করলেও কাউন্সিলর প্রার্থীরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ভোটারদের সাথে যোগাযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন এবং নিজেদের পক্ষে ভোট চাইছেন। তবে এবারই প্রথম বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে একজন
নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও দূতাবাসের দুই কর্মী রয়েছেন। বুধবার (১৭ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের আতানি শহরের কাছে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের গাড়িবহর অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে দূতাবাসের দুই কর্মচারী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তাঁর কন্যা শেখ হাসিনা। এরপর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তলবি নোটিশে তাকে আগামী ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবর অনুরোধ করেছেন। বুধবার (১৭ মে) দুদকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে
ইসলামের দৃষ্টিতে সেসব নারীরাই উত্তম, যারা ঘরের কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করে। ঘরের কাজে এসব নারীর চেহারা ও কপালে পরিশ্রমে চিহ্ন ফুটে ওঠে। যদি কারো ঘরে কোনো কাজ না থাকে, তারপরও যেন তাদের চেহারায় অন্তত ঘরের রান্নাবান্না, ধোঁয়া-কালির মলিনতা প্রকাশ পায়। কেননা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে প্ররিশ্রমী নারীর জন্য বিশেষ সুসংবাদ রয়েছে। কী সেই সুসংবাদ? নারীদের পরিশ্রমের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (১৬ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, জননেত্রী শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস, পুনরুদ্ধার হয় গণতন্ত্র, গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র। তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে,
‘আমি ভেসে আসিনি, একেবারে তৃণমূল পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। কারাগারে যেতে হয়েছে। চরম অত্যাচারিত হয়েছি। রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। হাতকড়া পরানো হয়েছে। ডাণ্ডাবেড়ি পরানো হয়েছে। রাজপথে সক্রিয় হয়ে আমি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বাকশালের পাবনার জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম।’ আজ মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
গাজীপুর সিটি করপোরেশনের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পর এবার তার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে তালাকের নোটিশ দিয়েছেন স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নোটিশটি। তবে বিষয়টি নিয়ে একরকম মুখে কুলুপ এঁটে ছিলেন জাহাঙ্গীর। এমনকি তার নিকটাত্মীয়রাও এ বিষয়ে কোন কথা বলতে নারাজ। মঙ্গলবার (১৬ মে) দুপুরে নগরীর ছয়দানা এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম।
ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় আর অশ্রুজলে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বেলা পৌনে ১২টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা জানায়। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুণ, জায়েদ খানসহ ঢাকাই সিনেমার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী
কুমিল্লার দেবীদ্বারে ভূমিখেকু ও ড্রেজার মালিকদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারন মানুষ। ড্রেজারের কূপে(গর্তে) বিলিন হওয়া আবাদী জমির মালিক (কৃষক) দিনে দিনে নিঃস্ব হচ্ছে আর বিলিন হচ্ছে ফসলী জমি। দেবীদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন ঘিরে অন্তত: ৩০টি স্পটে ড্রেজার মালিক ও মাটি খেকুদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারন মানুষ। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের বরাবরে বারবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলেনি ভোক্তভূগীদের।
হিলি-ঘোড়াঘাট সড়কের বেহাল অবস্থা, পণ্য বোঝায় ট্রাক চলাচল বন্ধ 'সড়ক সংস্কারের পরও বেড়েছে দুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বাস ট্রাক, মোটরবাইক, ইজিবাইক ও রিকশা। ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হলে বিষয়টি উপজেলার চেয়ারম্যান ও সরকারে বিভিন্ন দপ্তরের নজরে আসলে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পুনরায় সড়কের সংস্কার কাজ শুরু করেন। মঙ্গলবার (১৬ মে) সরজমিনে
পিরোজপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মলাশায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীলিপ কুমার দাসের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হংসুপতি সিকদারে সভাপতিত্বে অতিথি
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক দক্ষিনপাড়া আইস মার্কেট এলাকায় এক রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন উরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত রিয়াদ হোসেন (২০)জামালপুরের ইসলামপুর থানার, পাচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মনি হোসেন উরফে জসিম (২০)একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখের ছেলে। তারা দুই
ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী উপলক্ষ্যে অভিযোগের পাহাড় জমা পড়েছে। সরকারের বিভিন্ন দপ্তর, ব্যাক্তি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনজিও’র বিরুদ্ধে একাধিক তথ্য জমা পেড়েছে বলে জানা গেছে। মানুষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রতিকার ও ন্যায় বিচার পেতে গোপনে গোপনে অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের স্থাপিত বুথে। আশরাফ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ছেলে একটি এনজিওতে চাকরী করতেন। জমানতসহ মুল কাগজপত্র জমা
মা দিবস উপলক্ষে বরিশাল ফরএভার লিভিং সোসাইটির উদ্যোগে রত্নগর্ভা মাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বরিবার (১৬ মে) নগরীর চৌমাথা এলাকায় বেলায় ৩টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমত আরা ইকবালকে সংবর্ধনা দেয়া হয়। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং জাতীয় পার্টির সমর্থিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের সহধর্মিণী ইসমত আরা ইকবাল বলেন, পৃথিবীর
ফরহাদ (১৬) নামে এক কিশোরকে অপহরণপূর্বক মুক্তিপণের দাবীকৃত ২০ হাজার টাকার মধ্যে বিকাশের দোকানে ১০ হাজার টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আশরাফুল (২০) নামে এক যুবককে আটক করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টায় দেবীদ্বার উপজেলার মাশিকাড়া বাজারের লাভলু ষ্টোরর্স এর লাভলু মিয়ার বিকাশের দোকানে। অপহৃত কিশোর ফরহাদ (১৬) দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর
বরিশালের গৌরনদীতে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নয়ন তালুকদার (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ মে) সকালে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নয়ন তালুকদার (১৬) ওই গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, চাচির সাথে সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমান করে মঙ্গলবার ভোরে নিজঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস
ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার ভোরে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১৩ তারিখে ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জহুরুল
অর্থ সম্পদের থেকেও মূল্যবান ভালবাসার দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে এবার আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র /কাউন্সিলর পদপ্রার্থীদের যেখানে প্রচার প্রচারনায় লক্ষ কোটি টাকা ব্যয় করে ক্ষমতার চেয়ারে বসার প্রতিযোগিতা বিদ্যমান সেখানে ব্যতীক্রম দেখাগেছে বিসিসি'র ২৭ নং ওয়ার্ডের এক প্রার্থীর বিষয়। জনতার ভালবাসার কাছে হেরে গিয়ে অবশেষে বিসিসি'র ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হলেন আঃরশিদ