চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৯ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে, উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ৩০ মিনিট পিছিয়ে দেন। বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন। উদ্বোধনী
নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়। প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে। সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইতালিতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘর ছেড়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।শুক্রবার (১৯ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত দেড়দিনে দেশটিতে যে বৃষ্টি হয়েছে, তা গত ৬ মাসেও হয়নি। বৃষ্টির কারণে ২০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর
দেশের আট বিভাগে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) তথ্যমতে, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন
সশরীরে উপস্থিত থেকে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৯ মে) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।বিষয়টি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম বলেন, হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি
নিজের কাজ নিজেই করতেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি পরিশ্রম করতেন, ব্যবসা করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন। এমনটিই তিনি পছন্দ করতেন। বাস্তব জীবনেও তিনি সুস্বাস্থ্য, সুস্থতা ও আত্মনির্ভরশীল হওয়ায় নিজেই পরিশ্রম করতেন। সুস্বাস্থ্য এবং সুস্থতায় পরিশ্রম ও ব্যয়াম করা তাঁর সুন্নত, যা উম্মতের জন্য আদর্শ ও অনুপ্রেরণা। এ সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বাস্তব জীবনের
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল নগরীর বগুড়া রোডস্থ আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ও
পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরীন মূল্যায়ন পরীক্ষার প্রথম দিনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্ন ফাঁস করার জন্য চাপ প্রয়োগ করেন সহকারী শিক্ষক নাদির কানিজ। প্রশ্ন ফাঁস না করায় ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ পাল এর উপর ক্ষিপ্ত হয়ে শিক্ষিকার স্বামী মনিরুজ্জামান হামলা চালায়। জানা যায়, গত ১৬ মে উপজেলার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ভারপ্রাপ্ত প্রধান
আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। ইতিমধ্যে গত ১৬ মে মেয়র ও কাউন্সিলরসহ মোট ১৯৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেয়া ও ১৮ মে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থাণীয় সরকারের এই নির্বাচনকে ঘিরে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের বাসিন্দাদের প্রার্থী ও নগর উন্নয়নের আগ্রহের কমতি থাকে না। তেমনি বরিশাল সিটি করপোরেশন এর ২৭
সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মে) দিন ব্যাপী বিভিন্ন সময়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিজিবির দায়িত্বপূর্ণ বিভিন্ন বর্ডার অবজারভেশন পোষ্ট (বিওপি) সীমান্ত এলাকার ২৬টি স্থানে এই পতাকা বৈঠকের আয়োজন করে।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের আজ শেষ দিন ১২ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ মে ) সন্ধ্যায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই সভা শেষে এই ঘোষণা আসে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যথাযথ কাগজপত্র না থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। তিনি বলেন, ‘এমনকি আমি নিজেও জানতাম না যে প্রস্তাবটি (কমিউনিটি ক্লিনিকের বিষয়ে) কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্বকালে শেখ হাসিনা এ কথা বলেন। মন্ত্রিসভার
নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে বড় ধরনের অনিয়ম, কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন (ইসি) সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিতে পারবে। পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না ইসি। এসংক্রান্ত বিধান রেখে জাতীয় নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এ সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে সংশোধনী প্রস্তাবে ইসি পুরো আসনের
আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছেন বিভিন্ন দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি কঠোর অবস্থানে থাকার পরও ভোটে অংশ নিচ্ছেন দলটির সাবেক ও বর্তমান অনেক নেতাকর্মী। তারা যেকোনো সময় দল থেকে বহিষ্কার হতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তালিকা অনুযায়ী, বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের
দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের’র পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃত আব্দুল রশিদের স্ত্রী তাসলিমা আক্তার'কে ১৫ হাজার,
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার(১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযথ মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) তিন জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকগণ হলেন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী, হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান ও পাউশগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ মিজানুর রহমান। বুধবার (১৭ মে)
নওগাঁর ধামইরহাটে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ মে দুই দিন ব্যাপী ৩০ জন কৃষককে কৃষক প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. সামসুল ওয়াদুদ। এর আগে তিনি গত ১৬ মে থেকে শুরু হওয়ায় কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শনেও সন্তোষ প্রকাশ করেন এবং সমন্বিত ব্যবস্থাপনার
টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ একলাচ উদ্দিন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন দিনমজুর। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একলাচ উদ্দিন চর অলোয়া গ্রামের মোঃ সোহরাব আলী মুন্সির বড় ছেলে। পরিবারের দাবি একলাচ উদ্দিন মানসিক রোগী থাকায় নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি দুই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরভূরুঙ্গামারী ইউনিয়নের কয়েকশো কৃষক ইউনিয়নটির মরা সঙ্কোশ নদীর উপর এ মানববন্ধন করেন। জানাগেছে, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী উপজেলা কার্যালয় চরভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোশ নদীর ভেল্লিকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহনী পর্যন্ত ৬ হাজার ৯০০ মিটার এলাকায় ইআইআরপি'র আওতায় প্রায়
পিরোজপুর-স্বরূপকাঠী সড়কের কাউখালী আমরাজুড়ী ফেরী সন্ধ্যার ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়ায় বৃহস্পতিবার (১৮ মে)সকাল থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, সন্ধ্যা নদীর মোহনায় আমরাজুড়ী ফেরীঘাট অবস্থিত। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরী। দীর্ঘদিন যাবৎ ফেরীঘাট এলাকায় একের পর এক ভাঙনের কবলে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে সরকারিভাবে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। সকাল থেকে ফেরীর গ্যাংওয়ে দেবে
কুমিল্লার দেবীদ্বারে অব্যাহত খুণ, ধর্ষণ, অপহরণ, যৌন হয়রানী, নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধ দমন ও মানবাধিকার লংঘন প্রতিরোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে দেবীদ্বার নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ওই স্মারকলিপি প্রদান করে। এ সময় উপজেলা চত্বরে
নওগাঁর ধামইরহাটে শশুরবাড়ীতে বেড়াতে এসে কিছুদিন অবস্থানের পর হঠাৎ নিখোজ হয়েছে জামাতা। ধামইরহাট উপজেলা ও পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন চকযদু গ্রাম থেকে এই ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মৃত ভানু মার্ডির ছেলে ফিলিপ মার্ডি তার শশুরবাড়ি ধামইরহাট পৌর এলাকার দক্ষিন চকযদু (মাহালীপাড়া) গ্রামে আসে। এই গ্রামের গাহানু হাসদার মেয়ে বাসন্তী হাসদার সাথে বিয়েও হয়েছিল
কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।কাদের বলেন, বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিএনপির শাসনামলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী শক্তির হলি আর্টিজান বেকারিতে হামলার পর কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। এটা কোনো