বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না। দেশের জনগণ এখন চায় শুধুই শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) পতন। রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আন্দোলনরত বিরোধী দলের উপর জুলুম নির্যাতন হামলা-মামলা -গ্রেফতার বন্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন ও ১৩ দফা
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাররা যেন তাদের ভোটাধিকার সততা, নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করতে পারে সেদিকে উদ্বুদ্ধ করুন। আমাদের ও আইন শঙ্খলা বাহিনীর এক চেষ্টায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের এবং আপনাদের সমন্বিত চেষ্টায় বরিশালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে তাদের কার্যক্রমে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রাষ্ট্রপতির বরাত দিয়ে বলেন, ‘পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’ রাষ্ট্রপতি বলেন, পুলিশকে জনগণের বন্ধু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশ ও মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজ বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আমরা স্বাক্ষরতার হার বাড়াতে পেরেছি। মানুষের আয়ুষ্কাল বাড়াতে পেরেছি। মাতৃমৃত্যু হার কমাতে পেরেছি। মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়ে চলবে।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা শাহাপুর থেকে ফরহাদ নামে ১৬ বছরের এক কিশোরকে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার মূল আসামী মাহবুব নামে এক যুবককে আটক করে শনিবার (২৭ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে দেবীদ্বার থানা পুলিশ। এছাড়াও মাহবুব সম্প্রতি মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা মামলারও এহজারনামীয় আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার
নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার আবারও ভোট দেবেন তুরস্কের নাগরিকরা। দেশটির জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, আগামী পাঁচ বছর তুরস্ককে নেতৃত্ব দেবেন তিনি। প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। গত ১৪ মে অনুষ্ঠিত হয় তুরস্কের প্রথম দফা নির্বাচন। সেই নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ
কুয়াকাটা সমুদ্রে গোসল করতে গিয়ে দুই পর্যটক ডুবে যায়। ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক স্থানীয় লিটন ওয়াটার বাইকের সহয়তায় সাতার না জানা ওই দুই পর্যটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, ঢাকা বসুন্ধরা থেকে আসা দুই বন্ধু মোঃ রাশিক (২৭) এবং মেজবাহ উদ্দিন তালু (২৮) গত কাল কুয়াকাটা ওয়েস্টার্ন হোটেলে উঠেন। আজ দুপুর ১২ টার দিকে সমুদ্রে গোসল
সরাইল উপজেলার জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও কর্মি সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ২৭ মে সন্ধ্যার দিকে সরাইল উপজেলা জাতীয় পার্টি অফিস উদ্ধোধন ও কর্মি সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এডভোকেট আব্দুল হামিদ ভাসানি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি সদস্য সচিব মাে. নাছির আহমেদ খাঁন,সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মো.এমদাদুল হক ছালেক। জাতীয় পার্টি যুগ্ম সদস্য সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া গ্রামে উঠান বৈঠক করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। শনিবার (২৭ মে) বিকেলে উপজেলার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য তহমিনা খাতুন ও মোহাচ্ছেন আলী শাওন। নির্বাচনী তফসিল ঘোষণাকালে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সদস্য
কালীগঞ্জের বহুল আলোচিত মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দিকে উপজেলা পরিষদের সরকারী বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম। গত ৯ মে জেলা প্রশাসক তার দপ্তরের ৩৩৭ নং স্মারকে এই চিঠি দেন। চিঠিতে আগামী এক মাসের মধ্যে এই দম্পত্তিকে বাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাসা না ছাড়লে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা লঙ্ঘনের দায়ে
গুচ্ছভুক্ত ২২বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে বিপাকে পড়েন নিহা নামের এক শিক্ষার্থী। বান্ধবীর কাছে প্রবেশপত্র রেখেই কেন্দ্রে ঢুকে পরেন সে। তার বান্ধবীও এমুহূর্তে চলে যায় পরীক্ষার হলে। প্রক্টরের সহযোগীতায় প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দেয়ার অনুমতি পায় সে। শনিবার (২৭ মে) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শনির আখড়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে
নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত ৮টার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের উদ্যোগে উপজেলা সদর গোপালপুরে একটি কক্ষে ফিতা কেটে এই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম সেন্টু, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উপজেলায় সরকারি জায়গা (খাসের জমি) ১০০টি ইউক্যালিপটাস গাছ কর্তনের অভিযোগে স্থানীয় আব্দুল করিম নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। হাকিমপুর হিলি পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার (২৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম মিয়া। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) পৌর এলাকার সাতনির
কুয়াকাটায় বীচ ক্লিনিং ক্যাম্পিং প্রোগ্রামের মধ্যদিয়ে শেষ হলো দুইদিন ব্যাপী বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা ২০২৩। আজ শনিবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। দেশের দক্ষিনাঞ্চলের কুয়াকাটা-কলাপাড়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা দেখতে হাজার মানুষ জমায়েত হয় পায়রা ৬ লেন সড়কের দুই ধারে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে প্রতিযোগি ও দর্শনার্থীরা। বাংলাদেশ রোলার
নওগাঁর ধামইরহাট ৪২বোতল ফেন্সিডিলসহ আল মাহমুদ দেওয়ান (৩০) ও আব্দুল আলিম (৫৮) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোরে তাদেরকে আটক করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শরিবার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চৌধুরী বাজারের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে বাজারটির এক কোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। বাজারের কাজ বন্ধ থাকায় রাস্তার উপর পণ্য সামগ্রী বেচা-কেনা করতে হচ্ছে। এতে ক্রেতা বিক্রেতা সহ পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানাগেছে, প্রভাতী প্রকল্পের আওতায় প্রায় এক কোটি ৬ লাখ টাকা ব্যয়ে বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজারের অবকাঠামো উন্নয়ন করা
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নগরীতে গণসংযোগ ও উঠান বৈঠকে ভোটারদের ভালবাসায় সিক্ত হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন। আজ শনিবার নগরীর ইসলামিয়া কলেজ মসজিদে আছর নামাজের পর নগরীর ৪ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেওয়ার সময় স্বতস্ফূর্ত ভোটাররা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। এ সময়
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার চরাঞ্চলে চলতি বছরে ১ হাজার ৭'শ হেক্টর জমিতে ৩ হাজার ৫৭০ মে. টন বাদাম উৎপাদন হয়েছে। এ বছর চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়া খুশি বাদাম চাষিরা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদামের চাষ
ভালোবেসে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সীমনা পেরিয়ে তাদের প্রেম, বিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল নেট দুনিয়ায়। তবে এবার সে বিয়েও রূপ নিচ্ছে বিচ্ছেদের! সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ২০১৯ সালের ৬ ডিসেম্বর, কলকাতায় সৃজিতের বাড়িতে। বিয়ের পর সবকিছু ঠিক চলছিল। বর-কনের যাওয়া আসা চলছিল, মিথিলার মেয়েকেও ভর্তি করা হয়েছিল কলকাতার একটি স্কুলে। লম্বা সময় ধরে টালিপাড়ায়
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের গণহারে পদত্যাগের মুখে সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে চান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই চেয়ারম্যান ইমরান খান। খবর ডনের। শুক্রবার (২৬ মে) ইউটিউব লাইভে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পিটিআই একসাথে বসে দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য একটি সমাধান খুঁজে বের করার এখনই সময়। লাহোরে জামান পার্কের তার বাসভবন থেকে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,
২০২৩ সালে যতগুলো টাইফুন সংঘটিত হয়েছে, সেগুলোর চেয়ে আরও বেশি শক্তিশালী একটি আসছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দিকে। এর নাম ‘সুপার টাইফুন মাওয়ার’ যেটি শনিবার (২৭ মে) ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছে। অবশ্য, মহাসাগরীয় অঞ্চলে প্রবেশের পর ফিলিপাইন কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘বেটি’। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। খবরে বলা হয়েছে, বেটি বা সুপার টাইফুন
সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের শুরু করেছে। তবে এবার সরকারের শেষ রক্ষা হবে না। আগামী নির্বাচনে তাদের কোনো খবর থাকবে না। সেজন্য নানা ধরনের ফন্দি-ফিকির করছে সরকার। শনিবার (২৭ মে) বিকেল রাজধানীতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অবিলম্বে