নেত্রকোণা মডেল থানা পুলিশ গত রবিবার রাতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদ ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে একটি টিম গতকাল রবিবার রাত ১০টার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় শাহ্ জালাল বাস কাউন্টারের সামনে থেকে এক ব্যাক্তিকে
আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়। বিস্তারিত আসছে... এমএম/এনএফ
দৈনিক প্রথম আলোকে আওয়ামী লীগ ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটি সরকার আনতে চাচ্ছে। যাদের গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। একটি ৭ বছরের শিশুর হাতে দশ টাকা ধরিয়ে দিয়ে তার মুখ থেকে ‘ভাত মাছ, মাংসের স্বাধীনতা চাই’ বলিয়ে সেটি রেকর্ড
‘সরকারের কোনো পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা হামলা ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু জনগণ তা সফল হতে দেবে না। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধানে বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ড্রেজিং করা হয় প্রতি বছরই। চলতি মৌসুমেও দক্ষিণাঞ্চলের ৩০টি স্থানের তালিকায় ওই স্থান খনন চলছে। ড্রেজার যেখানটায় চলে তার ঠিক বিপরীত দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুইটি গ্রাম বিলীন হয়ে গেছে নদী ভাঙনে। পানি উন্নয়ন বোর্ড থেকে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলা হলেও তা
পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।রোববার (৯ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর ধরে, বিভিন্ন ধর্মাবলম্বী বাঙালি জনগণ একে
আসন্ন ঈদুল ফিতরে একদিন বিশেষ ছুটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারতেন। বিভিন্ন মহল থেকে ছুটি বাড়ানোর দাবি জানানো হলেও বাড়ছে না বিশেষ ছুটি। তাই তিন দিনই থাকছে এবারের ঈদের ছুটি। এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন
ঈদ উপলক্ষে এবার প্রথমবারের মতো ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি চলছে। ফলে এবার রেলস্টেশনের পরিবর্তে টিকিট প্রত্যাশীদের লড়াই চলছে অনলাইনে। কেউ টিকিট পাচ্ছেন, আবার অনেকেই টিকিট পাচ্ছেন না। সোমবার (১০ এপ্রিল) বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট। আর ওইদিন বৃহস্পতিবার হওয়ায় টিকিটের চাহিদাও তুলনামূলক বেশি। এদিন মাত্র এক ঘণ্টায় টিকিট কাটার জন্য রেলের অ্যাপে ক্লিক পড়েছে ৫৫ লাখের বেশি। জানা গেছে,
বরকতময় মাস রমজানের রোজা রেখে যদি কেউ বেহুশ বা অজ্ঞান হয়ে যায় তবে তার রোজা কি হবে? নাকি রোজা ভেঙে যাবে? আবার কেউ কেউ বমি করে দেয়। বমি করলেও কি রোজা ভেঙে যাবে? কোনো কারণে অজ্ঞান বা বেহুশ হলে (যাতে সাধারণত রোজার বিপরীত কিছু ঘটে না), রোজা ভঙ্গ হবে না। তবে দুর্বলতা বা অসুস্থতার কারণে প্রয়োজনে পানাহার বা ওষুধ সেবনে রোজা
ঈদবাজারকে সামনে রেখে তিন কোটি টাকার জালনোট ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল একটি চক্রের। পরিকল্পনা অনুযায়ী চক্রের সদস্যরা ঢাকার ধলপুর এলাকার কমিশনার রোডের একটি বাড়িতে রাতদিন খেটে জালনোট তৈরি করছিল। কিন্তু বাজারে ছড়িয়ে দেয়ার আগেই বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। অভিযান চালানো হয় ওই বাড়িতে। পরে ডিবি গুলশানের ক্যান্টনমেন্ট জোনাল টিম চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ৬৫
দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর একই রাজবংশের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের
ঈদের আর মাত্র ১৩ দিন বাকি। তাই গত ৭ তারিখেই শুরু হয়ে যায় ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে বিক্রির দুই দিন পার হয়ে গেলেও তেমন ভিড় দেখা যায়নি। দুই-একটি কাউন্টারে কিছু লোকের ভিড় রয়েছে। বাকি কাউন্টারগুলোতে সাধারণভাবেই টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনেই বেশি টিকিট বিক্রি হচ্ছে। আজ রবিবার রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাসস্টান্ডে গিয়ে এ চিত্র দেখা যায়। রাজধানীর
বগুড়ার বহুল আলোচিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক নারী বিচারকের হাতে অভিভাবক পা ধরে ক্ষমা চাওয়ার ঘটনায় শিক্ষার্থী অভিভাবকদের আন্দোলনের মুখে বিচারককে বদলি করার পর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে প্রধান
ঝালকাঠির রাজাপুর উপজেলা চত্ত্বরে রোববার সকালে প্রতিবন্ধীদের জন্য দুই দিনব্যাপি ভ্রাম্যমান চিকিৎসা সেবা শুরু হয়েছে। এ সময় দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়। সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঝালকাঠির উদ্যোগে আয়োজিত ভ্রাম্যমান গাড়িটিতে প্রতিবন্ধীসহ নানা রোগের শতাধিক রোগীরা সকাল থেকে চিকিৎসা, ব্যবস্থাপত্র ও থেরাপি সেবা নিচ্ছেন। এ সময় ঝালকাঠি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খায়রুল ইসলাম, রাজাপুর উপজেলা
২০২৩ সালের প্রথম প্রান্তিকে সারাদেশে ১৩০২টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৫ জন আহত হয়েছেন। দৈনিক গড়ে ১৪টি দুর্ঘটনায় ১৬ জন মারা গেছেন। প্রাণহানির হিসেবে শীর্ষে রয়েছে মোটরসাইকেল। চলতি বছরের প্রথম ৩ মাসে ৫২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এতে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ৬ জনেরও (৬.৪৩) বেশি। রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের
চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের সাত বছর পর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ আসামির বিচার শুরু হয়েছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রথমে সাক্ষ্য দেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এরআগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় বাবুল আক্তারসহ ৫ আসামিকে।
বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অনেক ব্যবসায়ীর নগদ টাকা পুড়ে গেছে। সেই টাকা পরিবর্তন করে নতুন টাকা দেবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের দাবি, নির্দেশনা অনুযায়ী টাকার অর্ধেক পুড়লেই মালিক টাকা পরিবর্তন করতে পারবেন না; পুরোটাই বাতিল বলে গণ্য হবে। যদি অর্ধেকের কম পোড়ে সেই ক্ষেত্রে টাকার অবশিষ্টাংশের আনুপাতিক হারে টাকা ফেরত দেবে। এক্ষেত্রে নোট পরিবর্তন সম্পর্কিত নীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনের মানুষদের। সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশের পাশাপাশি অনেক শিল্পীই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় বেশি মূল্যে পোড়া কাপড় কিনেছেন সংগীতশিল্পী তাশরিফ খান। ১ লাখ টাকায় একটি পোড়া টি-শার্ট কিনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই টি-শার্ট হাতে তোলা ছবিতে তাশরিফ লিখেছেন, ‘আমার জীবনে কেনা সবচেয়ে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুরে জরুরি বৈঠক করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। রোববার (৯ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী। তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার গত তিন দিনে তেমন উন্নতি হয়নি। এই অবস্থায় তার
প্রতিবছর রমজান মাসে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। রোজার শুরু থেকে বেশি বেশি রেমিট্যান্স আসছে। এ মাসের ৭ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৪৭ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৮১ লাখ ডলার। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের
মানিকগঞ্জ সদর উপজেলা বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বহিস্কৃত ছাত্র ও তার সহযোগীরা। গুরুতর আহত প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাজু আহমেদ স্কুলের ছাত্রীদের উত্যক্ত করত। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজু
নওগাঁয় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও মোড়ক ব্যবহার না করায় তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (৯ এপ্রিল) বিকেলে জেলার আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। রুবেল আহমেদ বলেন, আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই
ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট পল্লী বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। রোববার (৯এপ্রিল) সকাল থেকেই নলকূপ বসানোর সময় নয় শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হচ্ছ। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। একাধিক স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় গ্যাস থেকে
কুমিল্লা দেবীদ্বারের ত্রাশ সালাহউদ্দিন ও তার কিশোর গ্যাং এর নির্যাতন, হামলা-মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে মাববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে মরিচা-বেতরা দুই গ্রামের সাধারন মানুষ। রোববার দুপুরে দেবীদ্বার উপজেলার মরিচা সায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকশত নারী-পুরুষের উপস্থিতিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. জসীম উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও বেতরা