বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের জেটিকাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল মোল্লা নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার উশৃঙ্খল বেশ কয়েকজন যুবকের ওপর। ঘটনার শিকার রুবেল হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী রুবেল জানান, রবিবার রাত এগারোটার দিকে জেটিকাটা এলাকার বেপারী বাড়ির রাস্তার উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাইফুল বেপারী, মনির বেপারী সহ ১২ থেকে ১৩ জনের
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টুর পেট্রোল পাম্পে ১৯ লিটার তেল নিতে গিয়ে ২ লিটার কম পেয়েছেন এমন অভিযোগ ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব নামে এক ভোক্তার। গতকাল শনিবার (২২ জুলাই) ওই উপজেলার কাব্য দিগন্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে কাব্য দিগন্ত এলপিজি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব। পরে পালসার
মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করেন ৩৪ তম ব্যাচ এর কানিজ আফরোজ। সোমবার সকালে নির্বাহী অফিসের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে ডাসার উপজেলার দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ১২ জুলাই ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনকে সদর রাজবাড়ী উপজেলায় বদলী করেন
প্রতিদিনই দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে এরইমধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং একজনের মৃত্যু অনেকটাই ভাবিয়ে তুলেছে। তবে বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তে প্লাটিলেটের মাত্রা পরিমাপের যন্ত্র প্লাটিলেট সেল সেপারেটর নেই। তাই রোগীর রক্তে প্লাটিলেটের মাত্রা ২০
গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র্যাব।সোমবার (২৪ জুলাই) র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। নুরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, কেএনএফের ভেরিফাইড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক
৬ দফা দাবি আদায়ে সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।রোববার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা ও নীতিমালা প্রণয়নসহ সংগঠনটি ৬ দফা দাবি জানিয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে - সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২৭ জুলাই শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বা হেফাজতের আন্দোলনে আওয়ামী লীগ ভয় করে না।এ সময় তিনি ছাত্র রাজনীতিকে আরও আকর্ষণীয়
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান। এদিকে ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ। বিস্তরিত আসছে....
চলতি বছরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি মনে করে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য অনেকাংশে দায়ী।লন্ডনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পুরো বিশ্বজুড়েই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তা আটগুণ বেড়ে ২০২২
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পাশে গত শনিবার "বাসার স্মৃতি" নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা করা হয়েছে। রবিবার (২৩জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে মামলাটি করেন। এতে বাসের চালকসহ তিনজনকে আসামি করা
নাটোর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও চারজন।রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে এবং পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সোমবার (২৪ জুলাই) ভোরে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ
দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা সহ ৬ দফা দাবি আদায়ে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচলা বন্ধ থাকবে। রোববার (২৩ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা
আফগানিস্তান এবং পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনই আফগানিস্তানের নাগরিক। বাকি ১৩ জন পাকিস্তানের। এ ছাড়া দুটি দেশেই বহু মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন।সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং
সহজ কথা হলো, যাদের বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করার যাবে। তবে ব্যতিক্রম হলো স্ত্রীর বোন বা শ্যালিকা। কেননা স্ত্রীর বোনকে বিয়ের অনুমতি দেয়নি ইসলাম। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে ‘বর-কনে’ কাদের সঙ্গে দেখা করতে পারবেন আর কাদের সঙ্গে দেখা করতে পারবেন না; তা অনেকেই জানে না। তাদের পরিচয় ও বিবরণ কী? যাদেরকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করার
নাটোরের বাগাতিপাড়ায় শেখ হাসিনার উন্নয়নচিত্র জনসম্মুখে প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। রবিবার (২৩ জুলাই) উপজেলার দয়ারামপুর বাজারে বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গণসংযোগ ও উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন তিনি। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামী লীগের
চলতি অর্থবছরের শুরুতেই রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, এতে বাজেট ঘাটতি মেটাতে বড় রেকর্ড গড়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রকারান্তরে যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে। এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বেশি টাকা ধার করতো সরকার। কেন্দ্রীয় ব্যাংক থেকেও করতো। তবে সেই পরিমাণ ছিল তুলনামূলক কম। কিন্তু এখন বাণিজ্যিক ব্যাংকের সেই সক্ষমতা খুব বেশি নেই। তাই টাকা ছাপিয়ে
মুন্সীগঞ্জের শহরে সিগারেট নিয়ে কথা কাটাকাটির জেরে আব্দুল্লাহ রাঢ়ী (১৫) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২৩ জুলাই) শহরের চরমুক্তারপুর মিরেশ্বরাইয়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ রাঢ়ী বরিশালের হিজলার আয়নাল রাঢ়ীর ছেলে। সে সদরের মুক্তারপুর এলাকার মদিনার ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার শ্রমিক ছিল। এদিকে এ ঘটনায় পুলিশ সাজ্জাদ হোসেন (১৫) নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে। সেও একই কারখানার শ্রমিক। স্থানীয়রা জানান,
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে। কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেল্লার সামনে আরেকটি ভাসমান কেল্লা। অনুষ্ঠানটি ধারণ করা হয় হয়েছে শুক্রবার (১৪ জুলাই)। জানা গেছে, ইত্যাদির এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী। রোববার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২৮ জন। বর্তমানে দেশের
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কান্দারবাড়ী বিষমপুর গ্রামে রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী সায়েদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফসানা আক্তারের (২৬) মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কান্দারবাড়ী বিষমপুর গ্রামের সায়েদুল ইসলাম ও তার স্ত্রী আফসানা আক্তার রবিবার আনুমানিক দুপুর দুইটার দিকে বসত ঘরের আলমারী সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে
নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব প্রার্থীদের, নির্বাচন কমিশনের নয়- এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘ভোটার বাড়াতে প্রার্থীদের প্রচার ও তৎপরতা থাকতে হবে। এজন্য নানা উদ্যোগও নিতে হবে তাদের। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি। এর মধ্যেই উপনির্বাচন হচ্ছে। এ কারণে হয়তো ভোটারদের উপস্থিতি একটু কম হচ্ছে। ঢাকা-১৭ আসনে ১১ দশমিক ৫ শতাংশ ভোটার উপস্থিত হয়েছে।
ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার গ্রাহক মোহাম্মদ সাঈদ মারা যান ২০২০ সালের ২ জানুয়ারি। তখন তাঁর ব্যাংক হিসাবে জমা ছিল ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৮৩৫ টাকা। সাঈদের মৃত্যুর আট মাসের মাথায় তথ্য গোপন করে তাঁর স্বাক্ষর নকল করে ওই ব্যাংক হিসাবে নতুন মুঠোফোন নম্বর সংযুক্ত করার আবেদন করেন রমজান আলী নামের এক ব্যক্তি। তিনি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার একজন
হাতে কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে বাড়ি থেকে গাড়িতে (বাসে) উঠায়ে দিয়ে ছেলে ও ছেলের বউ বলে আর কোন দিন এই বাড়িতে আসবে না। সেই বৃদ্ধা মা শাকিলা বেগম (৮০) দিনাজপুরের হাকিমপুর হিলি সি পি মোড়ে একজনের বাসার বারান্দায় আশ্রয় নেয়। পরে বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরে প্রশাসনের নজরে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আজ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাঁকে "সাফল্যের গল্প