একই দিনে ও কাছাকাছি সময়ে রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘সমাবেশ’ এবং বিএনপির ‘মহাসমাবেশ’ ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় দুই দলের এই শোডাউনকে কেন্দ্র করে রয়েছে নানামুখী শঙ্কাও। শুধু আওয়ামী লীগ ও বিএনপিই নয়, একই দিনে রাজধানীর আরও অন্তত ১০টি স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির মিত্র দল—জোটসমূহ। বিএনপির মিত্র জোট ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ
নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসন এর চাটখিল বাজারে শেখ হাসিনা'র পক্ষে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত লিফটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে চাটখিল বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফটগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশত একাত্তর জন নিন্ম আয়ের পরিবারের মাঝে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। টিসিবি পণ্য সংগ্রহে বিকেলেও দীর্ঘ লাইন দেখা গেছে পুরুষ ও মহিলার। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি তাদের। বুধবার (২৬জুলাই) হাকিমপুর হিলি পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর
বরিশালের হিজলা উপজেলায় গরীব,অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার ২৬ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মিজানুর রহমান সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ মোবারক, শহিদুল্লাহ সহ অন্যান্য সদস্যবৃন্দ। Self Reliant Program for The People Affected by
মাদারীপুরের কালকিনিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান-(৫৫) নামে একজন অসহায় কৃষকের বাজারের জমি দখল করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে থানা পুলিশ উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গোটা বিভাগে মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে
নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই বিকেল ৪ টায় সেননগর মাঠে উফসী রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য
সারাদেশ ব্যাপী ১৩শত শাখা-উপশাখায় বৃক্ষরোপনের আওতায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখা। আজ বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম। এসময় কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ আহম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম,
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে কমতে শুরু করেছে আমদানিকৃত আদা ও দেশি কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে প্রতিকেজি কাঁচামরিচ দাম কমেছে ১০০ টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজি ৮০ টাকা। অন্য দিকে ঈদুল আযহার আগে বন্দর বাজারে ৪০০-৫০০ টাকা কেজি আদা বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা। বাজারে সরবরাহ বৃদ্ধির
নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে কবিরাজকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন। বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করছে। এতে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানে ২৫ হাজার টাকা
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আসোয়া গ্রামের মোজাম্মেল শরীফের ছেলে শহিদুল হক (৩৫) বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে গেলে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আশুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগম নিশ্চিত করে জানান শহিদুল মৃগী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে সৃষ্টি হওয়া দ্বন্দ্বের কারণে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা তিন মাস যাবত বেতন পাচ্ছেন না। এছাড়া গত দুই ঈদের ও বাংলা নববর্ষের উৎসব ভাতা তারা উত্তোলন করতে পারেননি। এতে একদিকে দীর্ঘদিন যাবত বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। জানাগেছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রায়গঞ্জ
কুমিল্লার দেবীদ্বারে পুকুরে সাঁতার শিখতে নেমে মারিয়া(১২) ও মিরাজ(৫) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার ছোটআলমপুর দাস বাড়ির পুকুরে ডুবে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন। নিহতরা হলেন, দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদ্রাসা পাড়া এলাকার মোঃ সুমন মিয়ার কন্যা মারিয়া আক্তার(১২) এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মারুফ সরকারের ছেলে মোঃ মিরাজ (৫)।
ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় ‘বাসার স্মৃতি’ নামের যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসেরচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানী আশুলিয়া থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল র্যাব-৮ এর একটি
সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে কাল (বৃহস্পতিবার) ঢাকার সমাবেশে আমি নিজেই লাখো নেতা-কর্মী নিয়ে উপস্থিত থাকব। বুধবার (২৬ জুলাই) ঢাকায় যাবার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।এর আগে দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশের ফেরেন তিনি। বাংলাদেশে ফিরেই আজ বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভার ডাক দেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ২০১৫ সালে বোমা বিস্ফোরণের পর থেকে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখা হয়।বুধবার (২৬ জুলাই) রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খন্দকার গোলাম ফারুক বলেন, আগামী ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা। সারাবিশ্বে মুসলিম সম্প্রদায় অত্যন্ত
বিএনপি নির্বাচনে না এসে তাদের বিদেশি প্রভুদের দিয়ে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, এই খেলোয়াড়দের (বিদেশি) খেলতে দেওয়া যাবে না।মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রোমের পারকো ডেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি জানে নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না। …কাজেই
নওগাঁর পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক ও চালকের সহযোগীর মৃত্যু হয়েছে।বুধবার (২৬ জুলাই) ভোরে পত্নীতলা-সাপাহার আঞ্চলিক মহাসড়কের করমজাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে শাহিন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পত্নীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের
টানা ১১ ম্যাচ হারের পর যেন জাদুর কাঠি হাতে পেয়ে গেলো ইন্টার মিয়ামি। আমেরিকান সকার লিগে (এমএলএস) জিততে ভুলে যাওয়া দলটিই টানা দুই জয়ে নাম লেখালো লিগ কাপের নকআউটে। সেটা হবেইবা না কেন? লিওনেল মেসির মতো জাদুকর যে দলে ঢুকে পড়েছেন, সেই দলের আবার দুশ্চিন্তা কী! মেসির ব্যাক টু ব্যাক ম্যাচসেরা পারফরম্যান্সে লিগ কাপে সেরা ৩২-এ নাম লিখিয়েছে ইন্টার মিয়ামি। এমএলএসে
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ২৫ জুলাই বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়। র্র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন।বুধবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি জানান, সোমবার বিকেলে জামফারা প্রদেশের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে। লাওয়ালি জোনাই নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন। আর এই হামলা
ইতালিতে বাংলাদেশের কর্মীরা খুব ভালো কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পাশাপাশি তিনি বৈধ উপায়ে বাংলাদেশি শ্রমিকদের অভিবাসনের প্রতি গুরুত্বারোপ করেছেন।মঙ্গলবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশের কর্মীরা এখানে খুব ভালো কাজ করছেন। তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা