অবশেষে ঘটেছে জল্পনা কল্পনার অবসান। জানা গেলো এশিয়া কাপে টাইগারদের ১৭ জনের স্কোয়াডে রয়েছেন কারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের ও সৌম্য সরকার।শনিবার (১২ আগস্ট) এক সংবাদসম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইসঙ্গে নম্বর সেভেনের জন্য
মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এটি মুমিন মুসলমানের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা এ মানুষকেই তার কালেমার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবায়নকারী নির্ধারণ করেছেন। কালেমার স্বীকৃতি দেওয়ায় রয়েছে সেরা পুরস্কার। স্বীকৃতিদানকারীদের কেউই এ পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কী সেই পুরস্কার? হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী যারা কালেমার ওপর বিশ্বাস স্থাপন করবে এবং তা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৫৩ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ১৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৭৫ জন
বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই চায় ভারত। শুক্রবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন। তিনি বলেন, কয়েক দিন আগেই এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। সেই মনোভাব এখনো অপরিবর্তিত।’ বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে
পাকিস্তানের ক্ষমতায় কে বসবে তা অনেকটাই নির্ভর করে দেশটির সেনাবাহিনীর ওপর। বিষয়টি এবার আরও জোরালো করলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, এমনকি তার সরকারও সামরিক বাহিনীর সমর্থন ছাড়া চলতে পারেনি। শাহবাজ শরিফের বক্তব্য অভ্যুত্থানপ্রবণ দেশের রাজনীতিতে সেনাবাহিনীর মূল ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় পূর্বসূরি ইমরান খানকে হাইব্রিড শাসন চালানোর জন্য সমালোচনা করতেন শাহবাজ। কিন্তু ক্ষমতায় আসার
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে পরীক্ষা। শুক্রবার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত জানানো হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা
নোয়াখালীল সদর উপজেলায় মধ্য যুগীয় কায়দায় কিশোর অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে। নিহত মো.রিজায় (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহর মাইজদীর
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এক পক্ষ (১৫দিন) ব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের আয়োজনে উপজেলার নবিয়াবাদে কুমিলা মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা
'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান নিজ গ্রামে আগমন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকেল চারটায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা বেজে যাওয়ার সাথে সাথে গ্রাম গঞ্জ পাড়া
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কাজী আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নে মুসল্লীয়াবাদ গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
নেত্রকোণা জেলা শহরের পুকুরিয়া এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে একটি পুকুরের কালর্ভাটের পাশ থেকে একটি অজ্ঞাত শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী শুক্রবার সকাল দশটার দিকে জেলা শহরের পূর্ব-পুকুরিয়া এলাকার খাদিজা আক্তারের পুকুরের কালর্ভাটের পাশে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। নেত্রকোণা মডেল থানার পুলিশ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আগামী (১৫, ১৭, ২১) আগষ্ট যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকেল পাঁচটায় হিলি বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে উপজেলা আ'লীগের নবনির্মিত নিজস্ব কার্যালয়ে এই প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভায় আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস,
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের আবু তালেব মৃধার (৪০) লাশ এলাকায় এসে পৌছেচে। শুক্রবার সকালে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় তার লাশ নিজ বাড়ি চম্পাপুর ইউনিয়নের বিনাম কাটা গ্রামে এসে পৌছায়। পরে বেলা এগারোটায় বৃষ্টি উপেক্ষা করে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে
কুমিল্লার দেবীদ্বারে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দু'জন আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের পশ্চিম পাড়া মৃত আব্দুর ছাত্তারের ছেলে সাইদ আহম্মেদ সাদেক(৫৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে
ঝালকাঠির নলছিটিতে আদলতের রায় পাওয়ার পরেও নিজের বসত ভিটায় ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই বাড়ির প্রতিপক্ষের বিরুদ্ধে। নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল কাইউম মোল্লা অসহায় হয়ে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাননি। কাইউম মোল্লা অভিযোগ করে বলেন, আমার বাড়িতে ১২০২ দাগে ২৬ ও ২৭ খতিয়ানে সাড়ে ৫ শতাংশ জমি
নোয়াখালীর সুবর্ণচরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) একটি হরিণ শাবকের জন্ম হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) সকালের দিকে একটি হরণী বাচ্চাটি প্রসব করে। সুবর্ণচর বিএডিসি খামারের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শক্রবার সকালে বিএডিসিতে সদ্য জন্ম নেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে। এ নিয়ে বিএডিসিতে হরিণের সংখ্যা দাঁড়ালো ৫টি। এর মধ্যে মা হরিণ
নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলার শেষ পর্যায়ে ট্রাইবেকারে খেলা সমাপ্ত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১
মাদারীপুরে যৌতুকের টাকা না দেওয়ায় শান্তা আক্তার(১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোগ করে হত্যার করার অভিযোগ উঠেছে স্বামী ও তার শাশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার(১০ আগস্ট) রাতে মাদারীপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শান্তা আক্তার মধ্যে পাঁচখোলা এলাকায় ইলিয়াস হাওলাদারের মেয়ে ও নাঈম সরদারের স্ত্রী। এ ঘটনা জানাজানি হওয়ার পরে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট)
নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশের মাটিতে যত উন্নয়ন হয়েছে সব কিছুই করছে আওয়ামী লীগ। অন্য কোন রাষ্ট্রনায়ক করতে পারেনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। তার কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সমাজের সব থেকে পিছিয়ে পড়া দুঃখী মানুষের জন্য বিনামূল্যে ২২ খাতে ভাতা দিয়েছে। এখন বাংলার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ছেলেকে বিষ পান করিয়ে মা নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় সন্ধ্যায় প্রথমে ছেলে এবং পরে রাতে মায়ের মৃত্যু হয়। বুধবার (৯ আগস্ট) বিকেলে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান। মৃত রোজিনা বেগম (৩৫) স্থানীয় রুবেল হোসেনের প্রথম স্ত্রী এবং মৃত
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার বলেনছেন, বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে। বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন পরমেশ্বরন আইয়ার। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে।
দেবীদ্বার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগ থেকে নির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১নং ওয়ার্ডের কামরুন্নাহার, ২নং ওয়ার্ডের শামীমা আক্তার ও ৩নং ওয়ার্ডের শারমিন আক্তারসহ সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদের, ২নং ওয়ার্ডের মোঃ আমির হোসেন, ৩নং
ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চাকরি জীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিয়েছেন শিক্ষক দুলাল আহমদ। তিনি নওগাঁর বদলগাছী উপজেলায় ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ কর্মময় জীবন থেকে তিনি বিদায় নিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পিবার (১০ আগষ্ট) দুপুরে প্রতিষ্ঠান এর মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম।
ষাট গাড়িতে ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচিত মেয়র সাইফুল ইসলাম শামীমের শপথ গ্রহন অনুষ্ঠানে যোগদান। বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীদ্বার নিউমার্কেট মেয়রের বাসবভন স্বপ্নীল টাওয়ারের সামনে থেকে গাড়ীতে নেতাকর্মীদের নিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় শপথ অনুষ্ঠানের বহরে ছিলেন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী। পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা সহ কয়েকটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা