ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২আগষ্ট) সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান। রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব মজুমদার স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা চেয়্যারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ২০২২ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) সারাদিন ব্যাপি বাংলাহিলি ১ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রাথমিক স্তরে অধ্যায়নরত শিশুদের কাব স্কাউটে এবং মাধ্যমিক স্তরে অধ্যায়নরত শিশুদের স্কাউটে দীক্ষা গ্রহণের পর নির্ধারিত প্রোগ্রাম বাস্তবায়ন শেষে তাদের অ্যাওয়ার্ড অর্জণের
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী ভর্তি হয়েছেন, যা এ যাবতকালে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ রোগীর সংখ্যা। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৩ জন রোগী চিকিৎসাধীন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৯৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫৫
বিএনপির চলমান আন্দোলনকে ব্যর্থ করে আওয়ামী লীগ আবারো বিজয় লাভ করে সরকার গঠন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। শনিবার দুপুরে শহরের সৈদারবালী এলাকায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় শাজাহান খান আরও বলেন, বিএনপির আন্দোলনের পালে
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের জিন খালটি দখল দূষণে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌর শহরের একমাত্র খালটির দু'ধার ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থায় বাধার সৃষ্টি করেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে পৌর শহরসহ শহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের বাসিন্দারা। অথচ এ খালটি দখলমুক্ত করে পানি নিস্কাশনে উদ্যেোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো.নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো.দিদার উদ্দিনের ছেলে। শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল
বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নাসির সরদার (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির উজিরপুর উপজেলার মুণ্ডপাশা এলাকার নুরু সরদারের ছেলে। স্থানীয়রা জানান, ইজিবাইক চালক নাসির মহাসড়কের নতুন শিকারপুর থেকে ইচলাদির দিকে যাচ্ছিলেন। এ সময় সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ইজিবাইকটিকে
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পার্শে খেলা করতে পুকুরের পানিতে ডুবে আমান বাবু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগষ্ট) উপজেলার দাউদপুর ইউনিয়নের হোড়ারপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত ওই শিশু হোড়ারপাড়ার নুর মোহাম্মদ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো: সুজন । স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় সে বাড়ির পার্শ্বে
ঝালকাঠির রাজাপুরের ১১২ চর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ ক্লাসের ২টিতে মাত্র ৬ শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে এবং ৫ম শ্রেণি ছিল শিক্ষার্থী শূণ্য। ৪ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ ২ জন ছিল অনুপস্থিত। গতবৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সরেজমিনে স্কুলে গিয়ে এ চিত্র দেখা গেছে। স্কুলে সহকারি শিক্ষক শেয়ালি মমতাজ ও নুপুর আক্তারকে ক্লাসে পাওয়া গেলেও প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা
ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। ১২ আগষ্ট শনিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন --মো: আলম ওরফে আলো (২৭) ও মো: মাসুদ ইসলাম তাসিন (২২)। প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির জানান, ১১ আগষ্ট শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট
নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
পটুয়াখালীর কলাপাড়ায় ছুরিকাঘাতে রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি শিক্ষার্থী আহত হয়েছে। খুর দিয়ে তার দুই গালে ও গলায় আঘাত করা হয়। শুক্রবার শেষ বিকেলে শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাহুলকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁর ধামইরহাটে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী নাসরিনা পারভীনের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধামইরহাট থানা এবং ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট নাসরিনা পারভীনের লিখিত পত্র ও জবাব সূত্রে জানা যায়, তার পিতার ওয়ারিশ সূত্রে এবং মায়ের দেয়া হেবা দলিল মূলে বিহারিনগর, ধানতারা,আমাইতারা সহ কয়েকটি মৌজায় ২০ বিঘা জমি ভোগ দখল এবং জমি খারিজ করে হালনাগাদ খাজনাদি
রাজাপুরে খালে বিষ দিয়ে মাছ নিধন চক্র বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলার জাঙ্গালিয়া, ধানসিঁড়ি, জাঙ্গালিয়ার শাখা নদী ও পোনা নদীতে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন করেছে একটি চক্র। এতে উপজেলার চর রাজাপুর, বাগড়ি, রাজাপুর বাজার, চর ইন্দ্রপাশা, ইন্দ্রপাশা, সাউথপুর, তুলাতলা, আঙ্গারিয়া, সত্য নগর এলাকার অন্তত ১০ কিলো মিটার জুড়ে বিভিন্ন প্রজাতির দেশী মাছ ভেসে উঠেছে। নদী তীরের রাজু, হিমেল, সুমন ও
টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক সিরাজকান্দির জাহাজ ধ্বংস দিবস পালন করা হয়েছে। সেই সময়ে জাহাজ ধ্বংস বা জাহান মারা নিয়ে বীরমুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করে বক্তব্য দেন। শনিবার (১২ আগস্ট) দুপুরে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স হলরুমে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিরাজকান্দি জাহাজ ধ্বংস দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাদেরিয়া বাহিনীর বেতার বিভাগের প্রধান বীর মুক্তিযোদ্ধা আজিজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অপরাধে নুর মোহাম্মদ (৪৫) ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধা রাতে এ জরিমানা করা হয়। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ জরিমানা আদায় করেন। এ সময় বালু কাটায় ব্যবহ্নত ড্রেজার মেশিন জব্দ করা হয়। জানাগেছে, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সরদার
দক্ষিণাঞ্চলে সাঙ্গু, মাতামহুরীসহ অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।তবে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ায় বাড়ছে বন্যার আশংকা।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে সুরমা-কুশিয়ারা ব্যতীত
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি এবং তা তিনি পূরণ করে আসছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি হওয়ার কারণ তিনি মানুষকে বারবার দেন। তিনি দিচ্ছেন এবং দেওয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে। যে কোনো দিন দেয়নি, দিতে পারে না, দেওয়ার কোনো সক্ষমতা নেই,
একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১২ আগস্ট) সকালে বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও ওয়ান-ইলেভেনের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরবর্তীতে বিদেশ গেলে সেখানেও তার ওপর নির্যাতন চালানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হঠাৎ করেই সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে। আর সে কারণেই স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে।তিন বলেন, “পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ।” শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন
ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (শনিবার) সকাল থেকে এ অভিযান শুরু হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানে কয়েকটি দোকানে বিক্রয় রশিদে গরমিল দেখা গেলে জরিমানা করা হয়। গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি।
জেলার কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি।শনিবার (১২ আগস্ট) স্থানীয় একটি সূত্রে জানা গেছে, সেখান থেকে ছয় নারীসহ ১০ সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র আরও জানায়, শুক্রবার রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। আগে রাতভর ওই বাড়িটি ঘিরে রাখে বিশেষ বাহিনী স্পেশাল উইপন
হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। আরও কয়েকশ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাই, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অগ্নিনির্বাপন কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।মঙ্গলবার (৮ আগস্ট) এই দাবানলের সূত্রপাত হয়। এরপর হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর কর্তৃপক্ষ প্রায় ১৪ হাজার পর্যটককে সেখান
রাজধানীর চাঁনখারপুল এলাকার আনন্দবাজারের পাশে ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন