দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট ) দুপুর দুইটার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরামহীমপুর- গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনের নিহত ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাইতর গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩), অপর জন পলাশবাড়ী উপজেলা গনকপাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩৫) নিহত
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহিম। এর আগে, গতকাল বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে,
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগ। আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
বরিশাল নগরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরুপ সিকদার (৩৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আত্মহননকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা শ্রীরুপ সিকদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির চর বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। সে বরিশালের একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকুরি করতো এবং বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর লিলি পেট্রোলপাম্প সংলগ্ন ‘নুর জাহান মঞ্জিল’ নামের একটি
উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে সবুজ নীলিমায় একাকার বিস্তীর্ণ প্রতিটি ফসলের মাঠ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন রোপা-আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক,বআদিবাসী কৃষাণী ও শ্রমিকরা। বোরো কর্তন শেষে রোপা-আমন চাষে কোমর বেঁধে মাঠে নামেছে তারা। বর্তমানে ধান গাছের পরিচর্যায় যেন দম ফেলার সময় নেই
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ২৬ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ১৮২ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায়
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে জাকির হোসেন (৩৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ অপর এক হেলপার আহত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহরে আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার জাকির হোসেন জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে। আহত ট্রাক চালক
বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১৯ নেতাকর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, আসামিরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক সরদার, সদস্য মাস্টার মজিবর ফকির, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইদুল হাওলাদার, বিএনপি
মিথ্যাচার করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র ইতিহাস বিকৃতির জন্য এটি বলা হচ্ছে। সরকার পতনের এক দফার চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে এবং আন্দোলনকে বিপথে পরিচালিত করতে এসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তম পাঁচ দেশের অর্থনৈতিক জোট-ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন। সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে
আমদানি হলেও এখনও চড়া পেঁয়াজের বাজার। দেশি রসুন ও ডালের দামও তুলনামূলক বেশি, পণ্য দুইটির দাম কিছুটা বেড়েছে। সুখবর নেই মসলার বাজারেও। রেকর্ড গড়ে রথ থেমেছে ডিমের। অন্যদিকে কিছুটা স্থিতিশীল দেখা গেছে সবজি ও চালের বাজার। দুই মাস ধরে উচ্চ দামে বিক্রি হচ্ছে মসলাজাতীয় প্রায় সব পণ্য। এরমধ্যে নতুন করে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। সাত-আট দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে ১০ থেকে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পাওয়া বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় সেটাই দেখা হবে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জীবনে সবকিছুই ছিল লিওনেল মেসির- কেবল একটি বিশ্বকাপ ছাড়া। এজন্য বহুদিন ভুগতে হয়েছে, বহু মানুষের বিভিন্ন ধরনের কথাও শুনতে হয়েছে তাকে।ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরাধ্য সেই ট্রফি ছুয়ে দেখেছেন কাতারে। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর জিতিয়েছেন বিশ্বকাপের শিরোপা। পুরো টুর্নামেন্টজুড়েই মেসির জাদুকরী ছোঁয়া বারবার বদলেছে আলবিসেলেস্তেদের পথ। আর্জেন্টাইন তারকা হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সাত ম্যাচে ৭ গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট করেন মেসি। তবে
চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে। তবে অস্বস্তি বিরাজ করছে মাছ ও সবজির বাজারে। গত সপ্তাহেও গ্রীষ্মের পটল ও ঢ্যাঁড়শের মতো সবজিগুলো কেজিপ্রতি ৫০ টাকার নিচেও বিক্রি হয়েছে। এ সপ্তাহে ৬০ টাকার কমে বাজারে কোনো সবজি মিলছে না। অন্যদিকে মাছের বাজারে কম দামি হিসেবে পরিচিত পাঙাশের কেজি এখন ২৫০ টাকা। ৩৫০ টাকার নিচে মিলছে না কোনো মাছ বিক্রেতারা বলছেন, কয়েক
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আজ বিকেলে গণমিছিল করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। আজ ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ
মাদারীপুরে ৭০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লা(৩০)এবং সুমন মোল্লা(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর থানা কুকরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার ছয়না এলাকার মৃত সাহেব আলীর ছেলে এবং সুমন মোল্লা একই এলাকার সাইদুর মোল্লার ছেলে। জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, মাদারীপুর সদর থানার কুকরাইল এলাকার ছগির
নোয়াখালীতে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরাবৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়েছে। যা
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা এ তথ্য জানান।এর আগে, সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। এডওয়ার্ড বুবা বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪ জন
মুসলমানদের জন্য জুমার দিনটি বরকতময় ও ফজিলতপূর্ণ। রাসুল (সা.) বলেছেন, إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে
যাত্রা শুরু করলো সরকারের সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচি। কোনও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন না। এমনকি যারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা পাচ্ছেন তারাও এ সুবিধার আওতায় আসবেন না। তবে এরা কেউ যদি সর্বজনীন বেসরকারি পেনশন সুবিধা পেতে চান তাহলে তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সুবিধা পান তা সমর্পণ করে আসতে হবে। তবেই তিনি
প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায় সারারাত ঘুমিয়ে ছিল দুই আমেরিকান দম্পতি। মঙ্গলবার সকালে তাদের অবস্থান চিহ্নিত করে টাওয়ারের অপারেটর প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। প্যারিসের প্রসিকিউটররা এএফপিকে বলেছেন, ‘তারা মাতাল হওয়ার কারণে আটকে গেছে বলে মনে হচ্ছে।’ সকাল ৯টায় টাওয়ার খোলার আগে নিয়মিত টহল দিতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা টাওয়ারের সর্বোচ্চ তলায় দুই আমেরিকানকে ঘুমন্ত অবস্থায় পায়। পরে তাদের জাগিয়ে তুলে টাওয়ারের নিচে নামিয়ে আনা হয়। একটি
আধুনিক এই সময়ে মোবাইল ফোন ছাড়া একদিনও কল্পনা করা যায় না যেন। বিশেষ করে বাইরে বের হলে বা বেড়াতে গেলে এই ফোনের প্রয়োজন পড়ে আরও বেশি। কিন্তু এমনকিছু জায়গা আছে যেখানে বেড়াতে গেলেও আপনি সঙ্গে ফোন রাখতে পারবেন না। এমনকী মোবাইল ফোন বহন করার কারণে আপনাকে গুণতে হতে পারে জরিমানাও। শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্যি। জেনে নিন এমন ৫
পারস্পারিক সম্মান না থাকলে দাম্পত্য জীবনে সুখী হওয়া অসম্ভব। সম্মান থাকলে তার হাত ধরে আসবে ভালোবাসাও। কেউ যদি তার স্ত্রীকে অসম্মান করে, অপমান করে কথা বলে, কষ্ট দেয় তবে সেই সম্পর্ক রং হারাতে বাধ্য। কারণ মানুষ অসম্মান মেনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারে না। স্বামীর বলা একেকটি কথা স্ত্রীর বুকে তীর হয়ে বিঁধতে পারে। তাই রাগের বশে হোক বা অন্য
বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে এবং আগামী ১৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার সোম্বা উদ্যাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় ১৪৪৫