জয়পুরহাটের পাঁচবিবিতে রান্না ঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে দুইটি পরিবারের মোট পাঁচটি ঘরের আসবাবপত্র, লেপ- তোষক ও ঘরের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে করে ওই দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দুইটি পরিবার। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সাড়ারপাড় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা
ঝালকাঠির নলছিটি উপজেলা মৎস্য অফিসের দেশীয় শামুক ও ঝিনুক রক্ষা প্রকল্পের মাঠ সহায়ককে নিয়মিত উৎকোচ দিয়ে সুগন্ধা নদীতে ইলিশ নিধন করছে জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে অসাধু মৌসুমী জেলেদের সাথে যোগসাযস করে মাঠ সহায়ক আরিফ সিকদার কামিয়ে নিচ্ছে নগদ অর্থ এবং জাটকা ইলিশ। নলছিটি উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারী বলেন, অসাধু জেলেদের নামের তালিকা করে তাদের সাথে লিয়াজো করেছে ঐ মাঠ সহায়ক আরিফ।
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের গায়েবি মামলায় গণগ্রেপ্তারের অভিযোগ করেছে নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯টি উপজেলায় বিএনপিও সহযোগী সংগঠনের
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সামনে সড়কে দূর্ঘটনা ঘটে। জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভা বহেরাতলা গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র। স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়া ইকড়ি
সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র ডাকে ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। সকাল ১১
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিন তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে। তবে যাত্রী কম থাকায় ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলে কিছুটা বিঘœ ঘটে। এছাড়া বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে
আগামী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গণভবনে সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।দ্বাদশ জাতীয় নির্বাচনের উপলক্ষে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, খুনিদের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না। আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি
জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কপালে আর কিছু জুটবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএমপি যে সন্ত্রাসী দল, এটা তারা আবার প্রমাণ করল। কানাডা কোর্ট এই বিষয়টি কয়েকবার বলেছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সম্প্রতি বেলজিয়াম সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘মাঝখানে তারা (বিএনপি) কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড করছিল। আমাদের
১১ দশমিক ১ ওভারে দলীয় ৫০ পেরিয়েছে বাংলাদেশ। খোলসবন্দি দশা থেকে বেরিয়ে শুরুর ধাক্কা সামাল দিচ্ছে লিটন-রিয়াদ জুটি। সর্বশেষ ২ ওভারে এসেছে তিনি বাউন্ডারি। বিশ্বকাপে নিজেদের ৭ ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে ১৬ উইকেট হারিয়েছে টাইগাররা। প্রায় ৪ দশমিক ৪ ওভারে একটি করে উইকেট খুইয়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর পরেই এ তালিকায় আছে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। রউফের ওভারে মাহমুদউল্লাহর বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল পাকিস্তান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি প্রকল্প অনুমোদন দেন। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে
দলীয় শূন্য রানে তানজিদ, ৬ রানে শান্তর পর এবার দলীয় ২৩ রানের মাথায় নেই বাংলাদেশের তিন টপ-অর্ডার ব্যাটার। ষষ্ঠ ওভারে এসেছিলেন হারিস রউফ। এ ওভারে জোড়া চার হাঁকিয়ে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিলেন লিটন দাস। তবে এরপরই হয়েছে উল্টো। প্রথম ৫ বলে ১৩ রান দিয়ে ষষ্ঠ বলেই উইকেট তুলে নিয়েছেন এ পেসার। তাকে খোঁচা দিতে গিয়ে ব্যক্তিগত ৫ রানে ফেরেন অভিজ্ঞ
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। এই সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
বিশ্বকাপে টানা পরাজয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ টানা হেরেছে ৫টি। পাকিস্তান হেরেছে চারটি। আজ একটি দলের জয়ে ফেরার মিশন। সেই দল কোনটি? কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারণ হবে আজ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ। এই ম্যাচের শুরুতেই জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে
বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২ শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন,ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে। সোমবার (৩০ অক্টোবর) সৌদি সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি
সারাদেশে শুরু হয়েছে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতা ঠেকাতে সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথসহ মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো রাজধানী। কোনো কোনো স্থানে পুলিশের প্রিজন ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন রাখা হয়েছে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন
ভvযথাসময়েই নির্বাচন হবে, এ ছাড়া আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সিইসি হাবিবুল আউয়াল বলেন, প্রতিকূল পরিস্থিতি হলেও যথাসময়েই নির্বাচন করতে হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা প্রত্যাশা করব
বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ডিউটি অফিসার মো. রফিক জানান, সকালে হাজী বাদশা মিয়া রোড ওয়ান রেস্টুরেন্টের সামনে অবরোধের পক্ষে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময়
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার
সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনও বাস। অবরোধ কর্মসূচির প্রথমদিন সকাল পৌনে ৯টা পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর তিন টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নিবার্চন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত রয়েছেন।এর আগে, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই সদরঘাটে বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে। জানা গেছে, এদিন ভোর থেকেই সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে। তবে যাত্রীর উপস্থিতি অন্যান্য
বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছিল জোরালো গুঞ্জন। শেষমেশ ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে ঘিরে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। ফ্রান্সের প্যারিসে সোমবার রাতে আলো ঝলমলে আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের ব্যালন ডি’অরের
ইসলামে আত্মহত্যা মারাত্মক অপরাধ, বড় গোনাহ। কোরআনে আল্লাহ আত্মহত্যা করতে নিষেধ করে বলেছেন, لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ اِنَّ اللّٰهَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا তোমরা নিজদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। (সুরা নিসা: ২৯)আত্মহত্যায় আল্লাহর ওপর ভরসাহীনতা এবং আল্লাহর রহমত থেকে নৈরাশ্য প্রকাশ পায় যা কাফের বা অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ বারবার তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। বিভিন্ন হাদিসে আত্মহত্যার