কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকরা যাতে সারাবছর প্রবালদ্বীপ সেন্টমার্টিন যেতে পারেন সেজন্য সি প্লেনের ব্যবস্থা করা হচ্ছে। তবে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সীমিত পর্যটক সেখানে ভ্রমণ করতে পারবে। এজন্য সব পর্যটকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইন্টারনাল স্টাডি ট্যুর অফ ক্যাপস্টোন কোর্সের ফেলোদের সঙ্গে মতবিনিময়কালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার এ কথা জানান। নুরুল আবছার বলেন, ‘প্রতিবছর
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চে জামিন শুনানি শেষে তাকে ৬ মাসের জামিন দেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন
সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে। কেজিতে ৪ টাকা কমবে পাম তেলের দাম।বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ তথ্য জানান তিনি। বাণিজ্য মন্ত্রী বলেন, সয়াবিন তেল বোতলজাত ১৭৪ টাকা থেকে ৫ টাকা
দেশে অনেক কিছুর দামই বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে কোনো কারণ ছাড়াই আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধ না করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ন্যায্য দামে মানুষের কাছে পণ্য সরবরাহ করতে হবে৷ এক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে
ইউক্রেন যুদ্ধের পেছনে এ পর্যন্ত ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি খরচ করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ। এ সংক্রান্ত নথিপত্রও হাতে পাওয়ার দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমটি। গত জানুয়ারিতে হোয়াইট হাউসের কাছে ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা সহায়তার বিস্তারিত জানতে চেয়ে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট অফিসে (ওএমবি) চিঠি দিয়েছিলেন ৩০ জনেরও বেশি
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী রাশেদা আক্তার (২২), শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা ও শাশুড়ি আঙ্কুরি বেগমকে (৪৫) জখম করার ঘটনায় ঘাতক জাকির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। নিহত বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি ও ভেতরে ৯টি দোকান রয়েছে।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এর আগে, আগুন নিয়ন্ত্রণে যোগ
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বাহিনীর ১৭টি ইউনিট বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য
আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। এ দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি মুহাম্মাদুর রসুলুল্লাহ (স.)-এর জীবনে এ দিনটি বিশেষভাবে স্মরণীয়। ফারসি ভাষায় ‘আখের’ অর্থ শেষ, আর ‘চাহার শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার শোম্বা বলা হয়। এ দিনে নবিজি (স.) শেষ বারের মতো রোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। মোবাইলে কল করে তার কাছে আট লাখ টাকা চাঁদা দাবি ও না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে অভিযোগ নিয়ে বুধবার সকালে ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাত করেন হিরো আলম। এ সময় ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে সংসদে বিল পাস করা হয়েছে। বিলের বিধান অনুযায়ী, ভবিষ্যতে জন্মের পর একটি স্বতন্ত্র আইডি নম্বর পাবে দেশের সব নাগরিক। এসংক্রান্ত কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে একটি পৃথক ‘নিবন্ধকের কার্যালয়’ স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। বিলে এনআইডি সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড
লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরো কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, এ প্রেক্ষিতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ
বিনা পরোয়ানায় গ্রেপ্তার, সর্বোচ্চ শস্তি কোটি টাকা জরিমানা ও ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ ২০২৩ পাস হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে জনমত যাচাইয়ের জন্য দেওয়া প্রস্তাবে আলোচনায় বিরোধীদলের সদস্যরা বিলটি বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলেন ও
শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন বারডেমের নিরাপত্তা কর্মকর্তা ওয়ারেছ আলী। ঘটনার দিন সেখানে মূলত কী ঘটেছিল তা তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেন তিনি। রোববার (১০ সেপ্টেম্বর) ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবগত করে চিঠি দেন তিনি। চিঠিতে বলা হয়, শনিবার রাত ৮টার দিকে হাসপাতালে আসা একদল দর্শনার্থী ইটিটি (এক ধরনের শারীরিক পরীক্ষা)
ঝালকাঠির রাজাপুরে দুই সন্তানের জনক মিজানুর রহমানের নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। নিহত মিজানুর রহমান (৩০) উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায়। নিহতের মা জানান, মিজানুর তার ৩নম্বর
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২)ও মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে স্বপ্না খাতুন নামে এক এনজিও কর্মীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মিজানুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই এনজিও কর্মী রাস্তার উপর পড়ে আহত হন।এনজিও কর্মী স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। তিনি জানান, সকালে অফিস থেকে ভ্যানে করে পাইকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া এলাকার
পিরোজপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করেছে উদ্দীপন আঞ্চলিক কার্যালয়। আজ বুধবার সকালে পিরোজপুর পৌরসভার নরখালী আশ্রয়ন প্রকল্পে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তারে পেঁচানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত মো.কুদ্দুস(৫১) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে " বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির" সঙ্গে কমিউনিটি ক্লিনিক সেবাদান কেন্দ্র সমূহকে সংযুক্ত করা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা ব্যাপি বিস্তৃত কমিউনিটি ক্লিনিক সমূহে কর্মরত সিএইচসিপি এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত প্রতিনিধিদের অংশগ্রহণে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর( এনসিডিসি লাইন ডাইরেক্টর) ও
নোয়াখালীর সুবর্ণচরে দুই ভাইকে থানায় আটকে বেধড়ক পেটানের অভিযোগ উঠেছে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪)উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদ প্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগীদের দাবি গত শনিবার
ঝালকাঠির নলছিটি উপজেলায় নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে মায়ানমারের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা। তিনি জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ইউপি সদস্য ইলিয়াস আলীর অবিলম্বে মুক্তি ও তদন্তপূর্বক ওই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার নেকমরদ বাজারের চৌরাস্তায় শতাধিক মানুষের উপস্থিতি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি পালন করেন স্থানীয়রা৷ ইলিয়াস আলী ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য। মানববন্ধনে বক্তারা বলেন, ২০ বছর ধরে সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন
স্বামীকে মেয়ের বাড়ি লিখে না দেয়ার পাশাপাশি দাবি করা টাকা না দেয়ার ঘটনার সূত্র ধরে মামলা করে বিপাকে পড়েছেন এক নারী। স্বামী ও তার স্বজন-সহযোগীদের ভয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে। যাদের বিরুদ্ধে সামাজিকভাবে ওই নারীকে নানানভাবে হেনস্থা ও লাঞ্চনা করারও অভিযোগ উঠেছে। আর এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর