ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে।মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ।
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান আজ (২৬ সেপ্টেম্বর) শপথ গ্রহণ করবেন।এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন বলে নিশ্চিত করেছন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।এর আগে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রজ্ঞাপনে বলা হয়,
শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষাবিহীন কোনো জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মানুষের মধ্যে আল্লাহপ্রদত্ত যেসব গুণাবলি ও প্রতিভা সুপ্ত রয়েছে, তার বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। পবিত্র কোরআনের প্রথম কথাই হলো ‘পড়ো’। মানব জাতির উদ্দেশ্যে এটিই হলো আল্লাহর প্রথম নির্দেশ। শিক্ষা বিস্তারে রাসুল (সা.)-এর আদর্শ নীতি মহানবী হজরত মুহাম্মদ (সা.) মাত্র ২৩ বছরে
কুমিল্লার দেবীদ্বারে একাধিকবার অতিরিক্ত মেয়াদ বৃদ্ধি করেও স্থবির হয়ে পড়ে আছে সড়কের সংস্কার কাজ। ফলে জনগনের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এলজিইডি সিসিবি প্রকল্পের আওতাধীন ১২টি রাস্তার কাজ চলছে কচ্ছপ গতিতে। এ প্রকল্পের আওতায় দেবীদ্বার থেকে গুনাইঘর ইউনিয়নের বনকুট-পদ্মকোট হয়ে ধামতী চলাচলের ব্যাস্ততম সড়কটির নির্দিষ্ট সময় পার হওয়ার পর দুইবার অতিরিক্ত সময় শেষ হলেও ৩০% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রাস্তা
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পার পেলেও মৌখিক পরীক্ষায় ধরা পড়েন ৭ পরীক্ষার্থী। রবিবার (২৪ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা দিতে আসলে তাদের আটক করা হয়। পরে ৭ জন পরীক্ষার্থীকে পুলিশে সোর্পাদ্য করেছে কর্তৃপক্ষ। এর আগে গত (২৩ সেপ্টেম্বর) তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এঘটনায় নিয়োগ কমিটির (সদস্য-সচিব) শিমুল আক্তার বাদী হয়ে আজ
স্বাভাবিক নিয়মে বাড়তি ক্রিয়েটিনিন বের করে দেয় কিডনি। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে এবং সেগুলো সমাধানের উপায় কী—সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ আমাদের দুটো কিডনির কাজ হলো শরীরে যে বর্জ্য বা জঞ্জাল তৈরি হয় তা বের করে দেওয়া। কিডনিতে আছে একটি ফিল্টার। এটি রক্তকে ফিল্টার করে আর
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে। তবে এখনও ঘোষণা হয়নি বিশ্ব আসরের চূড়ান্ত স্কোয়াড। দল ঘোষণার আগেই আবারও শোনা যাচ্ছে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর। একটা সময় কাছের বন্ধু ছিলেন দু'জন। তবে এখন আর আগের সেই সম্পর্ক নেই। বিভিন্ন সময়ই গণমাধ্যমের খবরে এসেছে তাদের দ্বন্দ্বের অনেক খবর। কিন্তু সেই দ্বন্দ্বের প্রভাব দলে পড়বে না বলেও জানিয়েছিলেন দেশের ক্রিকেটের দুই
একটা শিশু যতক্ষন ডিভাইসে টাইম স্পেন্ড করে সেটাই তার স্ক্রিন টাইম। পিডি, ট্যাব, মোবাইল যেকোন কিছুই হতে পারে। লার্নিং এর জন্য একটি নির্দিষ্ট বয়সে কিছুক্ষন শিক্ষামূলক প্রোগ্রাম বা মজার কার্টুন, ছড়া গান এসব শিশু দেখতেই পারে। তবে স্ত্রিন টাইমের ক্ষেত্রে শিশু কী দেখছে, কতক্ষন দেখছে বা সেটা তার বয়স উপযোগী কিনা এসব বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ন। শিশুর উপর স্ত্রিন টাইমের
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস নিজস্ব ফেসবুক পেজে ভিসানীতি নিয়ে ফের ব্যাখ্যা দিয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত হাসকে উদ্ধৃত করে এ ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি। ব্যাখ্যায় বলা হয়, আমরা (ভিসা নিষেধাজ্ঞা) নীতিটি সরকারপন্থী, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্য নির্বিশেষে যে কারো বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছি যারা দেশটির গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করায় জড়িত।’ গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) একটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন পাওয়া বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। সোমবার (২৫ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২০২১-এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে সিট পাবে
গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৩২ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা। এই বক্তব্যের মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এলো ইসি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকরা নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এ বছরের ১৩ এপ্রিল নির্বাচন কমিশশের নীতিমালায়
আগামী ২৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
''উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার, লৌহজং থানাধীন, কান্দিপাড়া দর্জিবাড়ি মাঠ প্রাঙ্গনে ৪০৭ জন
পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় হঠাৎ করেই চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বসতবাড়িতে চুরি হচ্ছে। চোরাই মালামাল ফেরত দেয়ার মতো ঘটনাও ঘটছে। কিন্তু এরপরও চুরি রোধে স্থানীয় জনপ্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী সহ স্থানীয়রা। তাই চুরি ঠেকাতে রবিবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারের টল ঘরে এক সমাবেশ করেছেন স্থানীয়রা। এতে স্থানীয় জনসাধারন সহ প্রায় শতাধিক
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মোটর সাইকেল এর ধাক্কায় পথচারী আদিবাসী মহিলা জাওনি এক্কা (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। এঘটনায় বাইক চালক রুপক (১৮) পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ঃ৪৫ মিনিটে হাকিমপুর হিলি পৌর সভার বাসুদেবপুর (মাঠপাড়া) পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের পাশে হিলি-সোনাপুর রাস্তায় জসিমের ছ মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আদিবাসী মহিলা মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার শমা লাকড়া এর
পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরের কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পায়ে তারা ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়। খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে লাশের
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে i¨ve-৬। ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র্যাব-৬ এর কাছে
দিনাজপুরের হিলিতে মোটরসইকেলের ধাক্কায় জাওনী টপ্প্য (৫০) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে হিলি-বেড়াখাই পাকা সড়কের মাঠপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুপক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জাওনি এক্যা উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) মহল্লার মৃত শমা লাকড়ার স্ত্রী এবং আটক মোটরসাইকেল চালক রুপক একই এলাকার চুড়িপট্টি মহল্লার রনি
বরিশালের হিজলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত হিজলা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ । উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরনবী এবং সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম এর নেতৃত্বে সকল সদস্য উপস্থিত ছিলেন। আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার কারণে সভায় উপস্থিত হতে
বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। সর্বত্রই উচ্ছাস আর আড়ম্বর পরিবেশ। বিশেষ করে ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে আগামীকাল (২৬ সেপ্টম্বর) মঙ্গলবারের রোডমার্চকে ঘিরে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। কেন্দ্রীয় ও বাইরের নেতাকর্মীদের বরণ করতে ঝিনাইদহ জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রোডমার্চের উদ্বোধণী অনুষ্ঠান স্মরনীয় করতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল
বরিশালে র্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। নগরীর রুপাতলী এলাকা থেকে আটক পুলিশ কনস্টেবল মিজানুর রহমান (৪৪) এর কাছ থেকে ৩৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এছাড়া নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মোঃ সবুর জনতার হাতে আটক হয়। পরে কাউনিয়া থানা পুলিশ ও র্যাব
আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ভিসানীতি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বার্তা দিয়ে দিচ্ছি, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কারও ভিসানীতি—নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। বাংলাদেশ স্বাধীন