জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজছাত্র সৌরভ হোসেন (১৮) হত্যার ৩ দিন পর রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। মোবাইল ফোনে কিছু অশ্লীল ভিডিও ধারণের জেরে সৌরভকে শ্বাসরোধে হত্যা করে রিফাত হোসেন (১৯) নামের এক তরুণ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস রিফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত কলেজছাত্র সৌরভ উপজেলার মোহাম্মদপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি সড়াইল আদর্শ
ঝালকাঠির রাজাপুরে বিয়ের প্রলোভনে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে লেকচার পাবলিকেশন্স লি.এর রাজাপুর উপজেলার বিত্রুয় প্রতিনিধি মো. নাহিদ (৩০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। নাহিদ ঝালকাঠি সদরের বৈদারাপুর এলাকার মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে। রোববার (৮ অক্টোবর) রাতে ওই যুবতীর মা নাহিদকে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত নাহিদ’কে গ্রেপ্তার করে। মামলা সূত্রে
কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে তিনজন স্বশস্ত্র আরএসও'র সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- ২২ এর
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেন। পরে নিহত মুন্নির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর
প্রায় ২৭ বছর আগে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। এবার লম্বা বিরতির পর সোমবার (৯ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা হচ্ছে দল দুটির আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।ডাচদের বিপক্ষেও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না ব্ল্যাক-ক্যাপসরা। এর আগে, সবশেষ ২০২২ সালের
আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন। বিস্তারিত আসছে...
রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মীর জাওয়াদ বিন জসিম (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগের স্বপ্নভাঙা আবাসিক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান জাওয়াদ।মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জাওয়াদ ওই বাড়ির ১০ম তলায় নিজেদের ফ্ল্যাটে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে পৃথক গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।সোমবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৫ এলাকার ইরানি পাহাড় ও ক্যাম্প-২ (ইস্ট) এর বালুর মাঠ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নরে (১৪-এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লক ডি/৫
কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে তিনজন স্বশস্ত্র আরসা সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- ২২ এর
মাদারীপুরে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক খান(২১)নামের এক তরুণ কে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ)। রবিবার (৮অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আশিক খান(২১)মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার শহিদ খানের ছেলে। পুলিশ যানায় মাদারীপুর গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকার শাহাদুল কাজীর বাড়ির সামনে নির্মানাধীন
তথ্যপ্রযুক্তিতে এগিয়ে ডাক বিভাগ, ডিজিটাল সুবিধা পাচ্ছেনা গ্রাহক। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে চিঠি প্রত্যাশি গ্রাহকের হৃদয়ের স্পন্ধনে ভাটা পড়েছে। কর্মচারিদের বাড়েনি বেতন ভাতাসহ নানা সুযোগ সুবিধা। কুমিল্লার দেবীদ্বারে সরেজমিনে কয়েকটি পোষ্ট অফিস পরিদর্শনে গিয়ে দেখা যায়, অধিকাংশ পোষ্ট অফিস ব্যবহারের অনুপযোগী, পরিত্যাক্ত এবং বন্ধ। পোষ্ট মাষ্টার কাজ করেন তাদের নিজ নিজ বাড়িতে। বেতন ভাতাসহ নানা সুযোগ সুবিধা বঞ্চিত থাকার কথাও
অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি বিমানবাহিনী। একইসঙ্গে ড্রোন ব্যবহার করেও সেখানে হামলা চালানো হচ্ছে।সোমবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় বোমা নিক্ষেপ করা শুরু করে ইসরায়েল। এ
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থী মো. সাইফুল আমিন শীর্ষের বিরুদ্ধে।রোববার (৮ অক্টোবর) দুপুরের দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষককে মারধরের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের প্রধান অসুখের চিকিৎসা দেশে নেই। তাই, জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন।সোমবার (৯ অক্টোবর) সকালে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদা জিয়া। তার বুকে ও পেটে পানি চলে এসেছে। বাংলাদেশে তারা আর তেমন
রাজধানীর কাকরাইলের এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও
সুরা বায়্যিনাহ মুসলমানদের কোরআনের ৯৮তম সুরা, মদিনায় অবতীর্ণ এ সুরাটির আয়াত সংখ্যা ৮টি এবং রুকু ১টি। সুরাটিতে আল্লাহ বলেছেন, তার প্রেরিত সব ধর্মের মূল বাণী একই। প্রতিটি আসমানি ধর্মই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত, নামাজ কায়েম ও জাকাত প্রদানের নির্দেশ দেয়। সুরাটিতে আরও বলা হয়েছে, রাসুলের (সা.) নবুয়্যত লাভের আগে তার নবুয়্যতের ব্যাপারে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিষ্টানদের মধ্যে কোনো মতবিরোধ ছিল
চলতি মাস অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা বৈধপথে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫৬০ কোটি টাকা। ছয় দিনের এই প্রবাসী আয় আগের মাসের সর্বনিম্ন প্রবাসী আয় থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন থেকে
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের
ধান ও চালের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি মৌসুমে ৪ লাখ টন সিদ্ধ ও ১ লাখ টন আতপ চাল এবং ২
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু’পক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায়না। কে আসলো কে গেলো সেটা মুখ্য বিষয়না। এ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এদেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এদেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। জনগণ যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরী করার জন্য একটা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও বাংলাদেশকে অচল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন জনগণ তাদের থেকে মুখ
নেত্রকোনা-মদন সড়কের সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে সাইঢুলি নদীর উপর ব্রীজের মাঝ খানে পাঠাতন ভেঙ্গে যাওয়ায় এ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আটপাড়া, মদন, খালিয়াজুরী উপজেলার লোকজনের সাথে নেত্রকোনা জেলা সদর ও রাজধানীর যোগাযোগের মাধ্যম হচ্ছে সদর উপজেলার লক্ষীগঞ্জ বাজারের পাশের্^ সাইঢুলি নদীর উপর দীর্ঘদিনের পুরোনো
আসছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এ বছর জেলার ১০টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৬৪৫টি মন্ডপে দুর্গা উৎসব উদযাপিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের মতো এবছরও দুর্গাৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব। জেলা ও সিটি শহরে স্থায়ী-অস্থায়ী ভাবে সর্বমোট ৬৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ইতিমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে হুমাইরা আক্তার হিমু (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নলশীষা নদীতে এই ঘটনা ঘটে। ওই শিশু উপজেলার নারায়নপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের ইউপির সদস্য সোহেল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,দুপুর ২ টার দিকে ওই শিশু তার খেলার সাথী প্রতিবেশী জাহাঙ্গীরের মেয়ে