বরিশালের আলোচিত ইউপি সদস্য মাদক স¤্রাট রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী শিরিন বেগম (৩০) কে ইয়াবার বড় চালানসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন একাধিক মামলার আসামী রাসেলকে ধরতে তৎপর ছিলেন
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা
অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩। হিজলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে ১৩ অক্টোবর শুক্রবার সকাল দশটায়, দিবসটি উপলক্ষ্যে একটি র্র্যালী বের হয়। র্র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিএল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সচেতনতা বৃদ্ধিমূলক সভা
জাতীয় নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হইয়া গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এ ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না। ’ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘাত ও শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে এই সঙ্কটের স্থায়ী সমাধান আশা করছে বাংলাদেশ। এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকায় বিভিন্ন সংগঠন সমাবেশ অব্যাহত রেখেছে। তবে চলমান সংঘাতে বাংলাদেশের আরও জোরালো ও শক্ত অবস্থান চায় ফিলিস্তিন। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) দেশজুড়ে ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ‘মুজিব’ সিনেমাটি উপভোগ করেছেন প্রধানমন্ত্রী । পাশাপাশি মুক্তির ঘোষণাও দেন তিনি। সেই সঙ্গে ‘মুজিব’চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট নির্মাতা, কুশলী ও শিল্পী সবার প্রতি
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের তৃতীয় চালান থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রতিনিধিদলের তিন সদস্য ধানমণ্ডি কার্যালয়ে যান। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের স্বাগত জানান। প্রতিনিধিদলে রয়েছেন ইউএস ইনস্টিটিউট
গাজা উপত্যকা থেকে আবারও ইসরায়েলের দিকে শত শত রকেট ছুড়া হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ছিটমহলেও বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। সংবাদদাতা জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যে একগুচ্ছ রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। এদিকে গত কয়েকদিনে গাজা ও দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই। লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট ভাঙে,
রাত পোহালেই চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিমত্তার দিক থেকে কিউইরা বেশ এগিয়ে থাকলেও বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টকে বেশ সমীহ করছেন ব্ল্যাক ক্যাপরা। নিজেদের বিশ্বকাপের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়েছে নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় বাগিয়ে নেয় কিউইরা। অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে বড় রকমের হোঁচট খায় লাল-সবুজের
জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও তিন লাখ বুথ ইসির একার পক্ষে দেওয়া সম্ভব নয়, ফেরেশতার পক্ষে সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনের সভাকক্ষে ‘তৃণমূল বিএনপি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ওখানে বসে আপনাদের ঘর পাহারা দিতে পারবো না। একজন মানুষের পক্ষে এতো কেন্দ্র-বুথ পাহারা দেওয়া সম্ভব নয়। এটা ফেরেশতারা
নওগাঁর জবই বিলের দুই পাড়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। থেমে থেমে হর্ষধ্বনিতে মুখরিত নদীপারের চারপাশ। বইঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি-মাল্লাদের কণ্ঠে কোরাস শোনা যায় ‘হেইও রে, হেইও’। আর এভাবেই একেকটি নৌকা ছুটে চললে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। এ সময় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এভাবেই বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার
মাদারীপুরের ডাসারে রাতের আধারে এক প্রবাসীর স্ত্রীকে ছুড়ির ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ওই প্রবাসীর স্ত্রী নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার শাস্তি হিসেবে শালিস বৈঠকের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারন এবং তাকে জুতাপেটা করেছে স্থানীয় মাতুব্বরা। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুইঙ্গাকল গ্রামের সৌদী
ইয়াবা সেবনের দায়ে এক নারীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একশত টাকা অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত ফারহানা খানম টুপুর (৩০) নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকার বাসিন্দা। বুধবার (১১ অক্টোবর) বিকেলের দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ-বিন-আখন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার পশ্চিম
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৩- ২০২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর ) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার
“ ১০-১৯ এ আমরা আছি তোমার পাশে” প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে “১০-১৮ বছর বয়সের কিশোরীদের বয়ঃসন্ধিকাল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা চরমুগরীয়া উন্নয়ন এলাকার আয়োজনে বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুরে চরমুগরীয়া বালিকা উচ্চ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন। চরমুগরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদারের
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান সহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১১ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর শহীদ মিনার সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি এ কর্মসূচির আয়েয়াজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার মতো আদর্শ জীবন যাপন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে সমাজের সকলকে কাজ করতে হবে। সৎ ভাবে জীবন যাপন করে সমাজের নেতৃত্ব দিতে হবে। কেননা, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ ও মহামানব। দেশের স্বাধীনতার তিনিই এক মাত্র মহানায়ক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে গত আগষ্ট ও সেপ্টেম্বর দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল। জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আলিহাট ইউনিয়নের ভিডাব্লিউবি
মা ইলিশ শিকারে শুরু হওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার রাত ১২টা থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। বরিশাল অঞ্চল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিনের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্রকে নিয়ে একাধিক টিম
আশাশুনি উপজেলার নাকনা - কয়রা উপজেলার দশহালিয়া খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়, যাত্রী নদী পারাপারে পর্যাপ্ত খেয়া নৌকা না থাকা, পারাপারে অব্যবস্থাপনা, সরকারি নিয়ম মেনে না চালা, যাত্রীদের সাথে দুর্ব্যবহার সহ জনভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা ও অপর প্রান্তে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া খেয়াঘাটটি একটি জনগুরুত্বপূর্ন আন্তঃজেলা খেয়াঘাট। এই খেয়াঘাটটি দিয়ে প্রতিদিন খুলনা, পাইকগাছা, কয়রা,
মাদারীপুরের কালকিনিতে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে মোঃ শফিকুল আলম(৩৮) নামে এক বড় ভাইকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে কি কারনে তিনি খুন হয়েছেন তা জানাযায়নি। শফিকুল আলম ঢাকায় ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে। নিহত শফিকুল আলম উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের ছাইদুল আকনের বড় ছেলে। আজ বৃহস্পতিবার বিকালে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকা সুত্রে
সামনে জাতীয় নির্বাচন, আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করাতে হবে। এর জন্য যার যেখান থেকে যা করা প্রয়োজন সেটি আমরা করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সোহেল চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় মেয়র বলেন, বরিশালে শ্রমিক লীগের এতো বড় প্রোগ্রাম এর