নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কী হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানেন। এ সিদ্ধান্ত তাদের, নির্বাচন কমিশনের কিছুই করার নেই। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি আনিছুর রহমান বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন
আমরা নয়াপল্টনেই মহাসমাবেশ করবো। এটা আমাদের ঐতিহ্য। বুধবার (২৫ অক্টোবর) দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সমাবেশস্থ্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। এর আগে এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের অনুমতি যেখানে দেয়া হবে
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির আবেদন এখনও যাচাই-বাছাই চলছে। দলটিকে যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। ‘পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন। আজ সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। পরদিনই কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা। গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজ বাংলাদেশ দল কলকাতা যাওয়ার
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২৫ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বেলজিয়াম সফরে রয়েছেন। তবে বুধবার সংসদেও এ প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার
অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি,
ভালোবাসার যুবককে বিয়ে করতে যুক্তরাষ্ট্র থেকে পাবনার ঈশ্বরদীতে এসেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে হারলি এবেগেল আইরিন ডেভিডসনের (২০) পরিচয় হয় বলে জানা গেছে। রবিবার (২২ অক্টোবর) ঢাকায় বিয়ের অনুষ্ঠান শেষে ঈশ্বরদীতে পৌঁছেছেন নবদম্পতি। এদিকে ‘বিদেশি বধূ’ দেখতে রিজুর বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার আব্দুল লতিফের ছেলে। নববধূ হারলি এবেগেল
মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। জর্ডানের নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানায়, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দেয় এবং মুসলিমদের
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলে আঘাত হানা শুরু করেছে। ঘূর্ণিঝড়টি কক্সবাজারের কুতুবদিয়া দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করে। এটি ভোর ৪টার মধ্যে উপকূল অতিক্রম শেষ করতে পারে। আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘হামুন’কে অতিপ্রবল ঘূর্ণিঝড় বলা হলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানার আগে শক্তি হারায় ঘূর্ণিঝড়টি। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত এ অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানের সময় নদী থেকে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ঝালকাঠি
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক দুই জেলে ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এরআগে সোমবার (২৩ অক্টোবর) খুলনা জোনের নৌ পুলিশ সুপার মো. শরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে দায়িত্বে অবহেলার কারণে জেলার কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির তিন কর্মকর্তা ও এক সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। এরা
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচাললিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে ঝালকাঠি জেলা প্রশাসন। ঝালকাঠিতে সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে। কখনো হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে জেলা তথ্য অফিস থেকে মাইকিং করে নদী তীরবর্তী মানুষদের নিরাপদে থাকার জন্য শতর্ক করা হচ্ছে। বৃষ্টি এবং বৈরি আবহাওয়ায় শ্রমজীবী এবং নদী
ঠাকুরগাঁও প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী হৃদ রোগের আক্রান্তে মৃত্যুবরণ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা উত্তরায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম
বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় ১৩ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গেলো ১২ দিনে এখন পর্যন্ত ৪২৮ টি মামলায় ৪১৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৪৮ হাজার ৬ শত টাকা জরিমানা
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট শুন্য রেখায় (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার দশনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়াদশমীতে হিলি সীমান্তের শুন্য রেখায় দুই বাংলার শত শত হিন্দু ধর্মালম্বীদের আগমন ঘটে। তাদের কেউবা পুজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছে হিলিতে। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় দু বাংলার শত শত হিন্দু ধর্মালম্বীরা দেশের
ঠিক সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটাসহ দক্ষিন উপকূলের আকাশটা একধরনের ভয়াল সিদুরে রং ধারন করে। উপজেলা প্রসাশন,সিপিবিসহ নানা সেচ্ছাসেবী সংগঠন মাঠে রয়েছে। চলছে মাইকিং। সন্ধ্যায় ঘূর্ণিঝড় হামুন থেকে রক্ষায় সর্বসাধারনকে সচেতন করার লক্ষে হ্যান্ডমাইকে ৭নম্বর হুসায়ারী সংকেতের কথা জানানো হয়। এর আগে ঘূর্ণিঝড় "হামুন" মোকাবেলায় আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পাথরঘাটায় দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকুনুজ্জামান
পাঁচ দিন ব্যাপী উৎসব শেষে বছর ঘুরে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে লাখো ভক্তকে ভারাকান্ত করে ঘোড়ায় চড়ে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এরই মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই নদীর তীরে ‘দুর্গা মা কি, জয়। মহামায়া কি, জয়। ’ একের পর এক এমন জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে প্রতিমা
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আর এই ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৩৭৫ টি আশ্রয়কেন্দ্র এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সেইসাথে ৬ হাজার ২৪৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬ টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টায় অনুষ্ঠিত বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় এ তথ্য জানানো
শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নোয়াখালীতে ১৭৯টি প্রতিমা বিসর্জন দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এতে শান্তিপূর্ণভাবে শেষ হলো তাদের প্রধান ধর্মীয় এই উৎসব। ২০২১ সালে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এবার পূজা উদ্যাপনে শঙ্কার মধ্যে ছিল হিন্দু ধর্মাবলম্বীরা। জেলায় সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য এবারের শারদীয় দূর্গা পূজায় হিন্দু সম্পদ্রায়ের লোকজনের পাশে সতর্ক অবস্থানে ছিল স্থানীয়
পটুয়াখালীর কলাপাড়া: রঙীন আলোর উৎসব যেন গোটা শহর জুড়ে। সড়কের দু'পাশ সেজেছে আলোর মিছিলে। প্রতিটি মন্ডপের প্রবেশ পথে নির্মান করা হয়েছে আকর্ষনীয় তোরন। মন্ডপ থেকে ভেসে আসছে ঢাকের বাদ্য, ধুপের ধোঁয়া, শঙ্খ আর উলুধ্বনি। চারদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। পটুয়াখালীর কলাপাড়ার প্রতিটি পূজা মণ্ডপের একই চিত্র। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বী
আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সংবাদ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবে পিরোজপুর জেলা সহ কাউখালী উপজেলার উপকূলীয় এলাকায় গত সোমবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ও হালকা বাতাস বইছে। কাউখালী উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬টি দ্বিতল প্রাইমারি, ১৭টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র
নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হওয়ায় তারা আনন্দিত হয়েছেন। সাম্প্রতিক বন্যায় উপজেলার বশে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে গিয়েছিল। সেগুলো দ্রুত সংস্কার হওয়ায় বর্তমানে এই সড়কগুলো দিয়ে সকল প্রকারের যানবাহস চলাচল করতে পারছে। তবে আর অল্প কিছু দিনের মধ্যেই সড়কগুলোকে পাঁকাকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। নওগাঁ