দেশব্যাপী জামাত বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলওশান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরাইল হালিম চত্বরে সামনে থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অন্নদা মোড়ের সামনে পথ সভায় মিলিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন প্রভাব পড়েনি কুমিল্লার দেবীদ্বারে। হরতাল শুরুর পর রোববার (২৯অক্টোবর) সকাল থেকে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান ছিলো পুলিশের। সকাল থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করে। সকাল থেকেই দেবীদ্বারের স্বাভাবিক অবস্থা দেখা গেছে। মানুষ নিজ নিজ প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন। চলছে
বরিশালের বিভিন্ন নদীতে নৌ পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও ইলিশ সহ ৪০ জনকে আটক করা হয়েছে। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন।এসময় নদীতে পাতানো অবস্থায় বিপুল পরিমান কারেন্ট জাল,মাছ সহ ৪০ জনকে আটক করে বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট। বরিশাল
নাশকতা সৃষ্টি পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ। হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, শনিবার রাতে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে হিলি হাসপাতাল মোড়ে ফার্মাসির দোকান মালিক সাইদুর রহমান (৪২), চন্ডিপুর এলাকার মহাসিন আলী,(৪৭)
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল ১১ টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। হিলি বন্দরের পানামা পোর্ট কর্তৃপক্ষ জানায়, হিলি শুল্ক স্টেশনের সকল বিভাগ ও
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করায় ২৭ জেলে আটক করেছে নৌ-পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ ৩৫হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা ভোলার লাল মোহন এবং চরফ্যাশনের বাসিন্দা। রোববার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি)
নাটোর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নির্দেশে রাজপথে ছিলো আওয়ামী লীগের তৎপরতা। লালপুর ও বাগাতিপাড়ার মাঠে নামতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।ফলে হরতালের সমর্থনে এ দুই উপজেলার কোনোরকম পিকেটিং দেখা যায়নি।এতে শান্তিতে ও নির্বিঘেœ স্বাভাবিক সময়ের মত দোকানপাট খুলে ব্যবসা করেছেন সাধারণ ব্যবসায়ীরা। রোববার ভোর থেকেই লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের মোড়ে মোড়ে লাঠিসোটা
পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং এর দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, উপজেলার জয়কুল (বড়বিড়ালজুরী) গ্রামের মৃত: মোবাশ্বের হাওলাদারের পুত্র অটোচালক রুহুল আমিন দুলাল (৬০) দীর্ঘদিন যাবৎ এলাকার ছোট ছোট মেয়ে ও গৃহবধুদের ইভটিজিং, কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছে। এলাকার কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রবিবার (২৯ অক্টোবর)বিকেলে কাউখালী থানার এস.আর মশিউর রহমান এর নেতৃত্বে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির
নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র ১১ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আত্রাই থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাগুড়াপাড়া গ্রামের তরিকুল ইসলাম (৫৭), ভবানীপুর গ্রামের সুলতান (২৬), ব্রজপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩২), ফজলুল হক (৫০), হাটকালুপাড়া গ্রামের খোরশেদ আলম (৪৪), সন্যাসবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৪৫), নওদাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫), ভোঁপাড়া গ্রামের
সিরাজগঞ্জ জেলার ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে একদিনেই বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রোববার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী বেশ কয়েকজন নেতাও রয়েছেন বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জের বিভিন্ন থানার
দেশ ব্যাপী বিএনপি’র হত্যা, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ রিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত। আজ রবিবার বিকালে কাউখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ
সারাদেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সংযোগ ও অহেতুক হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ করেছে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ। রবিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাহিলি বাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে এলএসডি গোডাউন মোড়ে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন এর নেতৃত্বে
নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পায়ের রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মী মাসুম ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের রইছ মার্কেটে এ ঘটনা ঘটে। আহত ফখরুল ইসলাম গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আফতাব আহমেদের ছেলে এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সুপারি পাড়া নিয়ে বিরোধের জের ধরে তুষার মল্লিক (১৭) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তার চাচা মো. মন্নান মল্লিক, চাচতো ভাই রাকিব মল্লিক ও আল আমিন মল্লিকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২৯ অক্টোবর) দুপুরে আহত তুষার মল্লিকের মা কহিনুর বেগম নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতর মা কহিনুর বেগম বলেন, আমার
সারা দেশে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করেছে ঝিনাইদহ বিএনপি। আজ সকালে জেলা বিএনপি’র আয়োজনে এম এ মজিদের নেতৃত্বে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। মিছিলে আরো
জামায়াত- বিএনপি অবৈধ হরতাল ডেকে গাড়ি পুড়িয়ে, মানুষের জানমালের ক্ষতি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তাদের সকল ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে প্রস্তুত আছি। আগামী জাতীয় নির্বাচনে ভোট গণনার শেষ করেই ঘরে ফিরবো, তার আগে নয়। জামায়াত- বিএনপির ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি
বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। সকাল থেকে সারাদিন প্রতিদিনের মতো রাস্তায় রিক্সাগাড়ি সব চলেছে এক-ই নিয়মে। তবে দূরপাল্লার বাসের যাত্রীরা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শহরেরে তালতলা ও নতুনবাজার বাসষ্টান্ডে আসলেও এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাইলেও সন্ত্রাসী হামলার ভয়ে বাসাগুলো ছেড়ে যায়নি। রিক্সাওয়ালা রহিম তিক্ততার সঙ্গে প্রশ্ন করেন" হরতাল মানে কেডা..!!" একই কথা বলেন অপর আর এক অটোচালক
সিরাজগঞ্জ শহরে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব না থাকলেও মহাসড়কে যানবাহনের পরিমাণ ছিল একেবারেই কম। তবে হরতালের সমর্থনে সিরাজগঞ্জের কোথাও কোন পিকেটারকে দেখা যায় নাই। তবে বিএনপির ডাকা সকাল হরতালে বিরুদ্ধে সিরাজগঞ্জে বিভিন্ন গুরুত্তপূর্ণ স্থানে মিছিল করেছে ক্ষমতাসিন দল আওয়ামিলীগ। রোববার (২৯ অক্টোবর) সকালের দিকে শহরের দোকানপাট বন্ধ থাকলেও ১০টার পর থেকে খুলতে শুরু করে। শহর দিয়ে দূরপাল্লার বাস চলাচল
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের আইনজীবী চেম্বারে হামলা ও ভাংচুর করেছে দুবৃত্তরা। এ সময় তার চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে বিএনপির সদস্য সচিবের বাসভবনের নিচতলার আইনজীবী চেম্বারটিতে ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে
বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন এ কর্মসূচি দিলো দলটি। মহাসমাবেশে হামলা, বাড়ি বাড়ি তল্লাশি, নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দিয়েছে দলটি। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই অবরোধের ডাক দেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ অবরোধের
পিরোজপুরর কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে (২৮ অক্টোবর) ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলাটি করেন। আসামি আতফি আহমেদ (৩০) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। চার দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কাউখালীতে যান। গত শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন যারা: মো. আল আমিন পিতা ছোটন মিয়া। শাহবাজপুর, মো.নান্নু মিয়া, পিতা ইসহাক মিয়া, নোয়াগাঁও। মো.জাকির হোসেন, পিতা আব্দুল জব্বার, শাহবাজপুর। মো. নুরুল আমিন মাষ্টার,পিতা মো. মোস্তফা
বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। বরিশাল নগরী বা জেলার কোথাও কোন মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অনেকটা ঢিলে-ঢালা ভাবেই পালিত হয়েছে হরতাল। তবে যাত্রী সংকটে আভ্যন্তরীন ও দূরপাল্লার দু’একটি বাস চলাচল করলেও বেশিরভাগ বাস বন্ধ থাকে। আর লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও তেমন একটা যাত্রী ছিল না। অফিস আদালত,
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নৃশংসতায় গতকাল শ’ খানেক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা (বিএনপি)। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় মামলা হবে। আমরা মামলাগুলো নেব। পুলিশ হত্যার ঘটনায় শনাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা শুরু