দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মহানগর বিএনপি’র পক্ষ থেকে। মহানগর বিএনপি’র সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে বরিশাল নগরের বাজাররোড এলাকা থেকে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব হাফিজুর রহমান তারেককে আটক করা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে। এসময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জাহাজের।শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা আরও ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও ২ নাতিসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪নং ঘোষগাঁও ইউনিয়নের ৫নং ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশুকন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) এবং ফারিয়া ইসলাম আনিকা (৪)। স্থানীয় ইউপি সদস্য মো.
হরিণাকুন্ডুতে তাহাজ উদ্দীন মুন্সি নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পিটিয়ে তার ডান হাত জখম করেছে। শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত অভিযোগ জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে কালের কন্ঠের আব্দুর রাজ্জাক সভাপতি ও আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আব্দুর রাজ্জাক পান ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম বাবুল পান ১৪ ভোট। সাধারন সম্পাদক পদে কামাল হোসেন পান ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ ঘোষ পান ১১ ভোট। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু (২২ ভোট),
রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। ৩০ ডিসেম্বর (শনিবার) দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে তিনি মোটরসাইকেলযোগে সরফভাটা নিজ বাড়ি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের ১৫০ পরিবারই পানের চাষ করে। শত বছর ধরে এ গ্রামে পান চাষ হয়ে আসছে। পান চাষই এ গ্রামের অধিকাংশ পরিবারগুলোর উপার্জনের প্রধান উপায়। উপজেলা সদর থেকে পাঁচ/ছয় কিলোমিটার দক্ষিনে পাইথলী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটির অধিকাংশ এলাকায় পানের বরজ। কৃষকরা পানের বরজের পরিচর্যা করছেন, বরজ থেকে পান সংগ্রহ করে বাড়ির উঠানে এনে স্তূপ করে
সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও বই উৎসব ২০২৪ উপলক্ষে আগামী ১ জানুয়ারি বই উৎসবে শিক্ষার্থীদের হাতে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের নতুন বই তুলে দেয়া হবে। এবার মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৫ লক্ষ ৭১ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী বই উৎসবে বই পাবে ৪১ লক্ষ ৬১ হাজার ২৯৫ টি। মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মৌলভীবাজার জেলায় প্রাথমিকে ২ লক্ষ ৯৬ হাজার ৮৪৭ জন শিশু
নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) ছুরিকাঘাতে আহত হয়েছেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ বাজার এলাকায় নওগাঁ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর সময়
আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, আল্লাহ যদি দিন দেয় আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে-ওই লন্ডনে বসে হুকুম দেবে আর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আগতদের উদ্দেশে বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি।তিনি বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার রাত ১১টা ১৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শেষে ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও এ ধাপের পরীক্ষা নিয়ে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এরই মধ্যে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে অধিদপ্তর। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে এ পরীক্ষা হতে পারে। জানা গেছে, দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগে আবেদন করেছেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পরে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দিবেন তিনি। এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হয়েছেন টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। ঢাক-ঢোল,
ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত এটাই রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে জানিয়েছে কিয়েভ। শুক্রবার সকালের দিকে একসঙ্গে রাজধানী কিয়েভ, ওডেসা, দিনিপ্রপেত্রভস্ক, খারকিভ এবং লভিভে হামলা চালেয়েছে রুশ বাহিনী। এতে ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া তার অস্ত্রাগারে প্রায় সব ধরণের অস্ত্রই ব্যবহার করছে। তারা
ব্যাংক হলিডে উপলক্ষে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ( রোববার) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না।নীতি অনুযায়ী, ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন না। ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। সংশ্লিষ্টরা জানায়, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীর পার্টির মনোনীত প্রার্থী মো. রেজাউল ইসলাম ভূঁঞা বলেছেন,প্রিয় বন্ধুগণ' গুঞ্জন শোনা যায় সিগন্যালের।নির্বাচনের মাঠে অনেক সিগন্যালের কথা শোনা যায়। কোথায় সিগন্যাল কিসের সিগন্যাল। কোন আসমান থেকে সিগন্যাল এসেছে। (২৯ ডিসেম্বর)শুক্রবার সরাইল সদর এলাকায় গণ মিছিল শেষে উচালিয়াপাড়া মোড়ে পথ সভায় তিনি এসব কথা বলেন। রেজাউল ইসলাম বলেন,সিগন্যাল তো দিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
সৌদি আরবে ওমরাহ্ পালন শেষে ইহরাম খোলার আগেই মৃত্যু বরণ করেছেন জেবাদুল হক নামের এক বাংলাদেশি নাগরিক । নিহত জেবাদুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। তথ্যে জানা যায়, কয়েক মাস আগে জেবাদুল হক জীবিকার তাগিদে সৌদিআরব যান। পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে সৌদিআরব সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটের সময় ইহরাম খোলার আগেই তিনি মৃত্যুবরণ করেন। জেবাদুল
শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন হলো বাংলাদেশ কোস্টগার্ড।শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি- শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩ টি ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে।তিনি
চারদিকে ঈগলের গণজোয়ার উঠেছে, আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে যেয়ে নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেবেন। যারা বলছে জোর জবরদস্তি সন্ত্রাস করে ভোট কেটে নিবে এসব গুজবে কান দিবেন না, ভোট সুষ্ঠু হবে। ৭ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে দেবীদ্বার থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম-দুর্নীতি উৎখাত করা হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবেন বলে জানিয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। শুক্রবার (২৯ ডিসেম্বর) ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইভ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি। পাওনাদার গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি আপনাদের কষ্টটা বুঝি। ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করবো। আমি এটা
কাতারে ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। গত বৃহস্পতিবার কাতারের একটি আদালত এ রায় দিয়েছেন। তবে সর্বোচ্চ সাজা কমিয়ে তাঁদের কোন দণ্ড দেওয়া হয়েছে, তা জানা যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত অক্টোবরে ওই আট ব্যক্তিকে কাতারের আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে আপিল করা হয়। কোন অপরাধে ওই
কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের নিকটে সমুদ্র সৈকতের ছাতা মার্কেট এলাকায় অস্ত্রের মুখে পাঁচ পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন সংঘবদ্ধ ছিনতাইকারীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত রাত ১২টার দিকে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল