মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে জেলায় ১৭৬টি মোবাইল কোর্টের মাধ্যমে মা ইলিশ ৫৪০ কেজি অবৈধ কারেন্ট জাল ৭৩,৪৭০০ মিটার আটক ও ১৯ জন জেলেকে আটক করে ১বছর বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত একটানা ২২দিন মা ইলিশ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ঝালকাঠি জেলা মৎস্য বিভাগ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৩- ২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা ফসলের বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক। শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে চার টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে বোয়ালদাড় ইউনিয়নের নওপাড়া বালিকা বিদ্যালয় মাঠে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এবং নলছিটি উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল পুরোনো মামলায় গ্রেফতার হয়েছেন। গত সাত মাস আগে ঝালকাঠিতে পুলিশের উপর হামলা মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন তিনি। শুক্রবার ৩ নভেম্বর মধ্য রাতে নলছিটি পৌর শহরের নিজ বাসা থেকে ঝালকাঠি সদর এবং নলছিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি
আজ ঐতিহাসিক ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাঁচবিবি পৌর ছাত্রলীগের আয়োজনে ডাঃ আব্দুল কাদের চৌধুরীর পৌর পার্কে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সভাপতিত্বে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান
ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরিশাল নৌ-পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়েছে। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা গত ২২ দিন কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন।এসময় নদীতে পাতানো অবস্থায় বিপুল পরিমান কারেন্ট জাল,মাছ সহ ১৫৫৩ জনকে আটক করে
নওগাঁর আত্রাইয়ে আ’লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন। ঘটনার পর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর
জেলহত্যা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতারা। পরে যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ
লিবিয়াতে এক অস্ত্রধারী সন্ত্রাসী বাংলাদেশী এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত জগদীশ চন্দ্র দাস (৩৬) নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান। এর আগে, গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুরের
বৃহস্পতিবার রাত ১২টায় সমুদ্রে ২২ দিনের অবরোধ শেষ হয়েছে। শুক্রবার ভোরেই ইলিশ সহ অন্যান্য মাছে সয়লাব পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ইলিশ বেচাকেনায় সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। এনিয়ে চলছে জেলে ও মৎস্যজীবিদের মাঝে কানাঘুষা। অবরোধ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যে বাজারে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ঘাটে আসে অন্তত অর্ধশত ট্রলার। নাম প্রকাশে অনুচ্ছুক মৎস্যজীবিরা জানান,
সারাদেশর ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুেেরর হাকিমপুর হিলিতে জেলহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকাল ৯ টায় হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন নবনির্মিত দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুসহ তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দেয়া খায়ের করা হয়। এ সময়
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মা খালেদা বেগম আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা খালেদা বেগম বরিশাল নগরের কলেজ রোড নিবাসী বিশিষ্ট আইনজীবী মরুহুম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় আটক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ৪৮ বছর আগে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারে হওয়া মামলাটি ‘জেলহত্যা মামলা’ নামে পরিচিত। প্রায় এক দশক আগে সর্বোচ্চ আদালতে এই মামলার চূড়ান্ত রায় হলেও দণ্ডিত ১১ আসামির মধ্যে ১০ জনই এখনো ধরাছোঁয়ার বাইরে। ২০১৪ সালে সর্বোচ্চ
দেশের বাজারে আলু এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরই মধ্যে সরকারের অনুমতিতে আলু আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, আমদানি করা আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে। এদিকে রাজধানীতে সবজির দাম কিছুদিন ধরে বাড়তি থাকলেও এখন কমতে শুরু করেছে। তবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চাল কেজিতে বেড়েছে দুই থেকে চার
জাতীয় সংসদ ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।এনির্বাচনে ত্রিমুখী লড়ায়ের আবাস পাওয়া গেছে। নির্বাচনে নৌকার প্রার্থী মো.শাহজাহান আলম সাজু,স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতিকের এই আসনেরসাবেক সংসদ সদস্য এমপি জিয়াউল হক মৃধার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আবাস পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর)সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল -আশুগঞ্জ শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহজাহান আলম সাজু। সমর্থনে সরাইল
বেশ কয়েক বছর প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। তবে দেড় দশকের সংসার জীবনে একাধিকবার বিচ্ছেদ গুঞ্জনে শিরোনামে এসেছেন এই তারকা দম্পতি। গুঞ্জন রয়েছে বিয়ের পর থেকেই শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বনিবনা হয় না ঐশ্বরিয়ার! যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক
জেলহত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার (৩ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারা এই শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক,
আজ ৩ নভেম্বর। শোকাবহ জেল হত্যা দিবস। ঘাতকেরা মিশন শুরু করেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে। মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান, তখনই আবার আঘাত আসে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতক চক্র। সেদিন কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয়
রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে বলে আমাদের কাছে ফোন আসে। ফায়ার সার্ভিসের
বিএনপির অবরোধের তিন দিনে দেশের বিভিন্ন এলাকার ৩৪ স্থানে আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ৩৪টি স্থানে আগুন দেয়। এর মধ্যে ঢাকা
দেশবাসীকে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আপনার গাড়ি পোড়ায় তাদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দেন। তাহলে তারা থামবে, এ ছাড়া থামবে না। বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি দিনের ভাষণে তিনি এ আহ্বান জানান। সংসদে গাড়ি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি
জাতিকে নেতৃত্বশূন্য করার স্বাধীনতার শত্রুদের ষড়যন্ত্রের অংশ জেলহত্যা দিবস মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী চারনেতার হত্যাকাণ্ড কোনোভাবেই কেবল গুটিকতক অস্ত্রধারীর কাজ নয়, এটি ছিল জাতিকে নেতৃত্বশূন্য করতে, দেশকে মুক্তি সংগ্রামের চেতনার বিপরীত দিকে নিয়ে যেতে স্বাধীনতার শত্রুদের ঘোরতর ষড়যন্ত্রের অংশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ চার সহচর, মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম
সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মটরসাইকেল শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবীদ্বার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ রোশন আলী মাস্টার। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এ শোডাউন করেন। পরে ওই মটরসাইকেল শোডাউনটি দেবীদ্বার উপজেলার কয়েকটি আঞ্চলিক সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা
স্থাণীয় এমপির সাথে আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার হামলার শিকার হয়েছেন। এসময় ধাওয়া খেয়ে সমাবেশস্থল ত্যাগ করে একটি আবাসিক হোটেলে আশ্রয় নিতে গেলে উত্তেজিত আওয়ামীলীগ কর্মী সমর্থকদের মারধরের শিকার হন মেয়র এমন দাবী করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মহিব্বুর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। এর জন্য কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ